25/03/2026
নারী-পুরুষের মিশকাত ও দাওরায়ে হাদিস শিক্ষার পূর্ণাঙ্গ সুযোগসম্বলিত নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ভূজপুর জামিয়া আবু বকর সিদ্দিক (র) মাদরাসা
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা-এর ভূজপুর সদরে অবস্থিত ঐতিহ্যবাহী কওমি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আবু বকর সিদ্দিক (রা) আল ইসলামিয়া দীর্ঘদিন ধরে দ্বীনি শিক্ষার আলো ছড়িয়ে আসছে। বিশিষ্ট সমাজসেবক, দানবীর ও শিক্ষানুরাগী আল্লামা শেখ হুসাইন মুহাম্মদ শাহজাহান ইসলামাবাদী প্রতিষ্ঠিত এই জামিয়াটি উত্তর চট্টগ্রামে একটি আধুনিক ও মানসম্মত কওমি শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা অর্জন করেছে।
প্রতিষ্ঠানটিতে পুরুষদের জন্য মিশকাত পর্যন্ত এবং মহিলা বিভাগের জন্য দাওরায়ে হাদিস পর্যন্ত পড়ার সুব্যবস্থা রয়েছে। পাশাপাশি দাখিল পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থাকায় দ্বীনি ও সাধারণ শিক্ষার একটি সমন্বিত পরিবেশ গড়ে উঠেছে।
নিরিবিলি ও মনোরম পরিবেশে পরিচালিত এই জামিয়ায় শিক্ষার্থীদের জন্য রয়েছে উন্নত আবাসিক সুবিধা, মানসম্মত খাদ্য ব্যবস্থা এবং শৃঙ্খলাপূর্ণ জীবনধারা। গরিব, এতিম ও অসহায় শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ থাকায় এটি একটি মানবিক শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। অভিজ্ঞ ও দ্বীনদার শিক্ষকদের তত্ত্বাবধানে এখানে আমল-আখলাক ও চরিত্র গঠনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
এছাড়াও বেফাক, হাইয়্যা ও ইত্তিহাদ বোর্ডের অধীনে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ রয়েছে এবং দারুল উলূম হাটহাজারী ও পটিয়া মাদরাসা-সহ দেশের শীর্ষ মাদরাসাগুলোতে ভর্তির ক্ষেত্রেও বিশেষ সহায়তা প্রদান করা হয়।
আগামী শনিবার থেকে ভর্তি কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আগ্রহী শিক্ষার্থীদের দ্রুত যোগাযোগ করে ভর্তি সম্পন্ন করার জন্য অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
বৈশিষ্ট্যসমূহ:
★ পুরুষদের জন্য মিশকাত পর্যন্ত ও মহিলাদের জন্য দাওরায়ে হাদিস পর্যন্ত পাঠদান
★ গরিব, এতিম ও অসহায় শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ
★ দাখিল পরীক্ষায় অংশগ্রহণের সুবিধা
★ উন্নতমানের আবাসিক ব্যবস্থা ও স্বাস্থ্যসম্মত খাবার
★ অভিজ্ঞ, দক্ষ ও দ্বীনদার উস্তাদদের তত্ত্বাবধান
★ বেফাক, হাইয়্যা ও ইত্তিহাদ বোর্ডে পরীক্ষার সুযোগ
★ শীর্ষ মাদরাসাগুলোতে দাওরায়ে হাদিসে ভর্তির সহায়তা (মুলহেক সুবিধা)
★ নিরিবিলি, মনোরম ও শিক্ষাবান্ধব পরিবেশ
★ আমল-আখলাক ও চরিত্র গঠনে বিশেষ গুরুত্ব
★ নিয়মিত সেমিনার ও বক্তব্য প্রশিক্ষণের মাধ্যমে নেতৃত্বগুণ বিকাশ
★ মাল্টিমিডিয়া ও মোবাইল ব্যবহারে নিয়ন্ত্রিত ব্যবস্থা
যোগাযোগ: সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত
📞 01819451073, 01815133693, +8801824215489
ঠিকানা: থানা ভূজপুর, উপজেলা ফটিকছড়ি, জেলা চট্টগ্রাম।
#জামিয়া_আবুবকর_সিদ্দিক #কওমি_শিক্ষা #ভূজপুর #ফটিকছড়ি #দ্বীনি_শিক্ষা #চট্টগ্রাম