19/03/2026
আনোয়ারা স্টুডেন্ট'স এসোসিয়েশন,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। 'র উদ্যােগে "সৌহার্দ্যের সিয়াম সন্ধ্যা" শীর্ষক ইফতার মাহফিল আয়োজন।
অদ্য ১৭ই মার্চ(২৭রমজান) ২০২৬ইং রোজ মঙ্গলবার আনোয়ারাস্থ মমতাজ কমিউনিটি সেন্টারে সংগঠনের সাধারন সম্পাদক মুহাম্মাদ হেলাল উদ্দিনের সঞ্চালনায় ও সভাপতি প্রভাত মজুমদার আপনের সভাপতিত্বে উক্ত ইফতার অনুষ্ঠান সুসম্পন্ন হয়।
উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইফতার উপকমিটির আহ্বায়ক মুহাম্মদ ইমরান হোসেন।
এসময় আরো বক্তব্য রাখেন মোঃ আসিফুল হুদা ফাহিম -সাবেক সহ-সভাপতি,পিডিবির উপ-পরিচালক, মোহাম্মদ ওমর ফয়েজ-সাবেক সাধারণ সম্পাদক,বিশিষ্ট ব্যাংকার ও ব্যবসায়ী, মুহাম্মদ জমির উদ্দিন-সাবেক সভাপতি, বিশিষ্ট ব্যাংকার ও জনপ্রিয় শিক্ষক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সম্মানিত সহকারী অধ্যাপক মুহাম্মদ তারেক চৌধুরী এবং এইচআরএম ডিপার্টমেন্টের সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ মামুনুর রশীদ প্রমূখ।
অনুষ্ঠানে আনোয়ারা উপজেলার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিল।সেই সাথে আরো উপস্থিত ছিল আনোয়ারার সাংবাদিক সমিতি এবং বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ।সকল প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।
এসময় বক্তারা বলেন, এই এসোসিয়েশন অতীতেও আনোয়ারার সকল স্তরের শিক্ষার্থীদের প্রয়োজন ও চাহিদা অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নিয়েছে এবং আগামীতে এই ধারা অব্যাহত থাকবে।এই সময় এসোসিয়েশনের প্রাক্তন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষক, কর্মচারীগন এসোসিয়েশনের আগামীর পথচলায় সর্বোচ্চ আন্তরিকতা ও সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
স্বাগত বক্তব্যে ইফতার উপকমিটির আহ্বায়ক মুহাম্মদ ইমরান হোসেন ইফতার অনুষ্ঠান আয়োজনে শ্রম,মেধা ও পৃষ্ঠপোষকতা করা এবং সিনিয়ররা অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানের সৌন্দর্য ও সার্থকতা বৃদ্ধিতে সহায়তা করায় ইফতার উপকমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আনোয়ারা স্টুডেন্ট'স এসোসিয়েশন চবি'র বর্তমান সভাপতি প্রভাত মজুমদার আপন তার সমাপনী বক্তব্যে বলেন এসোসিয়েশন আনোয়ারার সকল স্তরের শিক্ষার্থীদের মাঝে এক নির্ভরযোগ্য ও বিশ্বস্ত সংগঠনে পরিণত করতে যেসব শিক্ষা বিষয়ক কর্মশালা বিশেষ করে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার আয়োজন এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করতে বদ্ধ পরিকর।আনোয়ারার পিছিয়ে পড়া শিক্ষার্থীদের বিভিন্ন প্রণোদনার ব্যবস্থা করে তাঁদেরকে আনোয়ারা তথা দেশের সম্পদে পরিনত করার জন্য সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখারও অঙ্গীকার করেন এবং প্রাক্তন ও আনোয়ারার সকল শিক্ষানুরাগী ও সামাজিক ব্যক্তিত্বদের সুপরামর্শ ও সহযোগিতা প্রদান করার অনুরোধ জানান।