09/12/2021
০৯ই ডিসেম্বর রোজ বৃহস্পতিবার, এনায়েত বাজার বৈশাখী হোটেলের মিটিং এ যারা উপস্থিত হয়েছিলেন তাদের কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
আজকের আলোচনায় আমাদের আসন্ন রিইউনিয়ন এর যে বিষয় গুলো নিয়ে আলোচনা হয়েছেঃ
১.রিইউনিয়ন এর জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে,আগামী ১৮ই ফেব্রুয়ারী রোজ শুক্রবার ২০২২ সালে আমাদের স্কুল প্রাঙ্গণে রিইউনিয়ন অনুষ্ঠিত হবে।
২. উক্ত প্রোগ্রামের জন্য স্কুল কর্তৃপক্ষ ও ওয়ার্ড কাউন্সিলর এর সাথে যোগাযোগ করা।
৩. স্কুলের রিইউনিয়ন এর প্রচারণার জন্য ৬টি জায়গায় ব্যানার লাগানো।
৪. রিইউনিয়ন এ অংশগ্রহণকারীদের জন্য রশিদ বই ছাপানো।সকলেই নিজ উদ্যোগে যারা এই স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীদের জানানো।
৫. লাভ লেইন ও আশেপাশের গণ্যমান্য ব্যক্তিবর্গ এর একটা লিস্ট করা, তাদেরকে রিইউনিয়ন এর প্যাডে চিঠি দেওয়া এবং প্রোগ্রাম এর জন্য স্পনসর নেওয়া।
৬. রেজিষ্ট্রেশন বুথ করা, স্কুল,এনায়েত বাজার, মান্নান স্টোর,আন্দরকিল্লা, জামালখান,আশকার দিঘীর পাড়,চেরাগী পাহাড়,এপোলো শপিং সেন্টারে।বুথ বলতে পরিচিত দোকান ও অফিসের ঠিকানা দিবো রেজিষ্ট্রেশন এর সুবিধার্থে।
৭. একটা ম্যাগাজিন করা হবে,ম্যাগাজিনের জন্য বিজ্ঞাপন নেওয়া।
৮. রেজিষ্ট্রেশন এর জন্য গুগল ফর্ম করা হবে,যারা গুগল ফর্ম ফিলাপ করতে পারবে না তারা রেজিষ্ট্রেশন যেখানে করবে সেখানে এককপি ছবি ও কতসালের ব্যাচ তা লিখে দিয়ে আসবে।
৯. রেজিষ্ট্রেশন ফি ১০২০ টাকা,
২০টাকা মূলত কুপনের জন্য নেওয়া।
নিবেদক
লায়ন মোঃ জিয়াউল হক সোহেল
সদস্য সচিব
ন্যাশনাল প্রাইমারি স্কুল প্রাক্তন ছাত্রছাত্রী এসোসিয়েশন।