26/10/2022
⭕লিডারশীপ বা নেতৃত্ব⭕
ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বেঞ্চামিন ভিসারলি একবার বলেছিলেন, "আপনাকে অবগত হতে হবে আপনি হচ্ছেন অজ্ঞ, এই অবস্থায় প্রথম পদক্ষেপ হল জ্ঞান অর্জন করা"
সফল লিডাররা হচ্ছেন শিক্ষার্থীদের মত এবং তাদের এই শেখার প্রক্রিয়া চলতেই থাকে, আত্মশৃঙ্খলা ও অধ্যবসায়ের মাধ্যমে ।
১/ আপনার লিডারশীপ স্বক্ষমতা ভালো হোক বা খারাপ হোক - সবসময় মনে রাখবেন আপনার কার্যক্ষমতা এবং সম্ভাবনা আপনার প্রতিষ্ঠানে প্রভাব ফেলে।
২/নেতৃত্ব দানের ক্ষমতা ছাড়া ব্যক্তিগত সফলতা আসে কিছু সীমিত কার্য দক্ষতা থেকে। একজন মানুষের প্রভাব হচ্ছে ভগ্নাংশের মত যা গড়ে উঠে শক্ত লিডারশীপের মাধ্যমে। আপনি যতো উপরে উঠতে চান, আপনার প্রয়োজন তত বেশি লিডারশীপ। আপনি যতো বেশি প্রভাব তৈরি করতে চান, তত বেশি প্রভাব আপনার মধ্যে থাকতে হবে।
৩ / মূলমন্ত্র - কার্যদক্ষতার সর্বোচ্চতায় পৌঁছাতে হলে, বাঁধা অতিক্রম করতে হবে। হয়তো এই পথে নাহয় অন্য পথে।
৪/ আমাদের সাফল্য লুকিয়ে আছে আমাদের প্রতিদিনের কাজের মধ্যে। সম্মান, দক্ষতা, মানসিক শক্তি, নিয়মানুবর্তিতা, লক্ষ্য, প্রেরণ, সময়জ্ঞান।
এগুলো অনুসরণ করতে হবে।
৫/ সব ধরনের অযুহাতকে চ্যালেঞ্জ জানাতে হবে, কাজ শেষ না হওয়া পর্যন্ত প্রতিদান সরিয়ে রাখতে হবে, সর্বদা ফলাফলের উপর নজর দিতে হবে।
৬/একজন লিডারের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, কিভাবে বিশ্বাস কাজ করে তা শেখা। একজন লিডারের সফলতা এবং ব্যর্থতা পার্থক্য তৈরি করে তার বিশ্বাস যোগ্যতা কে।
৭/ লিডার হতে হলে একজন মানুষকে সবার সামনে থাকতে হয় না, মানুষ নিজ থেকে তাকে অনুসরণ করলে, তার নেতৃত্বকে মেনে চললে এবং তার দেখানো লক্ষ্যে কাজ করলে, তবেই তিনি নিজেকে লিডার. হিসেবে গড়ে তুলতে পারবেন। অবস্থান লিডারকে তৈরি করে না, লিডার হচ্ছে সেই, যে অবস্থান তৈরি করে নেয়।
সবশেষে বলা যায়, একজন লিডার হিসেবে সামর্থ্যকে বিচার করা যাবে না, তাকে বিবেচনা করা হবে তিনি যাবার পর কর্মী বা প্রতিষ্ঠান কতটা ভালো ভাবে কাজ করছে। দীর্ঘস্থায়ী মূল্যায়ন করা হবে তার উত্তরাধিকারী দিয়ে।