23/07/2025
একাদশ শ্রেণিতে ২০২৫-২৬ সেশনে বিজ্ঞান বিভাগে ভর্তির কলেজ পছন্দক্রম
(শুধু চট্টগ্রাম শহরে অবস্থিত সরকারি কলেজসমূহের জন্য প্রযোজ্য)
১. চট্টগ্রাম কলেজ
বরাদ্দকৃত আসন সংখ্যা: ৬৫৯
চট্টগ্রামের সেরা এই কলেজে ৬৫৯টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। মেধাতালিকা অনুযায়ী ৬৫৯তম মেধাক্রমপ্রাপ্ত শিক্ষার্থীর এসএসসিতে প্রাপ্ত নম্বর হলো ১২২৫। তাই বলা যায় যাদের এসএসসিতে প্রাপ্ত ১২২৫ বা তদূর্ধ্ব তারা চট্টগ্রাম কলেজে ভর্তির সুযোগ পাবে।
২. মহসিন কলেজ
বরাদ্দকৃত আসন সংখ্যা: ৬৫৯
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের দ্বিতীয় পছন্দ চট্টগ্রামের অন্যতম সেরা এই কলেজে ভর্তিযোগ্য আসন সংখ্যা ৬৫৯টি। আশা করা যায় যাদের মেধাক্রম ১৩২৫ পর্যন্ত বা প্রাপ্ত নম্বর ১২১০ বা তার বেশি তারা ভর্তির সুযোগ পাবে।
৩. সিটি কলেজ
বরাদ্দকৃত আসন সংখ্যা: ৬৯৯
চট্টগ্রামের এই কলেজটিতে ৬৯৯ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। যাদের এসএসসিতে প্রাপ্ত নম্বর ১১৯৪/১১৯৫ বা তদূর্ধ্ব তাদের জন্য প্রথম পছন্দ হতে পারে সরকারি সিটি কলেজ। আশা করা যায় যাদের মেধাক্রম ২০১৭ এর মধ্যে আছে তারা এই কলেজে নিশ্চিতভাবে চান্স পাবে।
৪. বাকলিয়া কলেজ
বরাদ্দকৃত আসন সংখ্যা: ৪৫৯
চট্টগ্রামের অপেক্ষাকৃত নতুন এই কলেজে বরাদ্দকৃত আসন ৪৫৯টি। যাদের মেধাক্রম ২৪৮০ অথবা এসএসসিতে মোট নম্বর ১১৮৬ বা তদূর্ধ্ব তারা এই কলেজে ভর্তির সুযোগ পেতে পারে।
৫. মডেল কলেজ
বরাদ্দকৃত আসন সংখ্যা: ৪৯৯
এই কলেজটিতে ভর্তিযোগ্য আসন ৪৯৯টি। বিজ্ঞান বিভাগে যারা ১১৮০ বা তার বেশি নম্বর প্রাপ্ত হয়েছে তাদের ভর্তির সুযোগ লাভের সম্ভাবনা বেশি।
৬. সরকারি গার্লস কলেজ
বরাদ্দকৃত আসন সংখ্যা: ৪৯৯
চট্টগ্রামের একমাত্র সরকারি মহিলা কলেজটিতে আসন রয়েছে ৪৯৯টি। আশা করা যায় এসএসসিতে যাদের প্রাপ্ত নম্বর ১১৭০ বা তদূর্ধ্ব তারা এই কলেজে সুযোগ পাবে।
৭. কলেজিয়েট কলেজ
বরাদ্দকৃত আসন সংখ্যা: ১৯৯
এই কলেজটিতে আবেদনযোগ্য প্রার্থীর জিপিএ চাওয়া হয়েছে ৪.৭৫। অন্যান্য সরকারি কলেজের তুলনায় এই কলেজে আসন সংখ্যা অনেক কম। যাদের মোট নম্বর ১১৬৮ এর উপরে তারা এই কলেজটিকে বিবেচনা করতে পারে।
সংবিধিবদ্ধ সতর্কীকরণ:
মেধাক্রম সম্পর্কিত তথ্য আনঅফিশিয়াল সোর্স থেকে সংগ্রহ করা হয়েছে। আবেদন করার পূর্বে অবশ্যই আসন সংখ্যা, চাহিত জিপিএ, মেধাক্রম যাচাই করে নিবে। এছাড়াও কলেজ পছন্দের ক্ষেত্রে কলেজের মান, বাসা হতে কলেজের দূরত্ব সম্পর্কিত বিষয়াবলি বিবেচনায় রাখতে হবে।
তথ্যসূত্র:
১. আসন সংখ্যা [https://esvg.xiclassadmission.gov.bd/]
২. মেধাক্রম [https://ssc-result.vercel.app/]
Send a message to learn more