09/01/2022
⚛️ ⚛️ জরুরী টিকা প্রদানের নোটিশ ⚛️⚛️
শিলক হামিদ শরীফ বালিকা উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত ৬ষ্ঠ শ্রেণি হতে ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীসহ সকল শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,
আগামী ১১/০১/২০২২ইং হতে রাঙ্গুনিয়া উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের ১২-১৮ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা দান কর্মসূচি শুরু হচ্ছে।
এর ধারাবাহিকতায় শিলক হামিদ শরীফ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা প্রদানের
তারিখ নির্ধারিত হয় ১৩/০১/২০২২ ইং রোজ বৃহস্পতিবার।
টিকা গ্রহণের প্রস্তুতিমূলক যাবতীয় কার্যাদি সম্পন্ন করার লক্ষ্যে আগামী ১০/১/২০২২ও ১১/০১/২০২২ ইং এই ২দিন এর মধ্যে ১২ হতে ১৮ বছর বয়সের সকল শিক্ষার্থীদের বা তাদের সন্মানিত অভিভাবকদের বিদ্যালয়ে অফিস চলাকালীন সময়ে যোগাযোগ করার জন্য নির্দেশনা প্রদান করা হল।
টিকা প্রদানের স্থানঃ এডভোকেট নুরুচ্ছফা তালুকদার পৌর অডিটোরিয়াম,পৌর এলাকা,রাঙ্গুনিয়া,চট্টগ্রাম।
বিষয়টি অতীব জরুরী।
মোঃ এয়াকুব আলী
প্রধান শিক্ষক
শিলক হামিদ শরীফ বালিকা উচ্চ বিদ্যালয়।