Ambition Learning Care -ALC

Ambition Learning Care -ALC

Share

Welcome to this page. It's an online education platform for HSC,Varsity & Medical admission candidate

21/07/2025

যে পথিক প্রশ্ন করতে জানে সে কখনো পথ হারায় না।

26/03/2024

স্বাধীনতা তুমি বেঁচে থাক আজীবন এ মৃত্তিকা, আলো-বাতাসের সংস্পর্শে।
২৬ মার্চ, ২০২৪

05/01/2024

you like it: Quote
------------------------------------
Shakespear এর Pastoral কমেডি নাটক As you like it এর ডিউক সিরিয়র চরিত্রটি এই লাইনটি বলে থাকে।

Sweet are the uses of adversity. [CU B1 15-16]

ভাবার্থ: দুঃখের প্রয়োজনীয়তা মধুর। অথবা, বিপর্যয় অভিশাপ নয়, আশির্বাদ

এই বাক্যে Sweet subject নয়। কারণ sweet শব্দটি adjective আর শুধু adjective একাকি subject হয় না।

আর subject হয় noun বা noun equivalent

জোর প্রদানের জন্য এই বাক্যে inversion হয়েছে। মানে subject এর আগে verb বসেছে।

the uses হচ্ছে subject

স্বাভাবিকভাবে বাক্যটি লিখলে

এমন হবে, The uses of adversity are sweet.

কিন্তু জোর প্রদানের জন্য inversion করা হয়েছে।

Sweet are the uses of adversity.

এমন inversion হওয়া বাক্যগুলোতে verb এর পরের noun/pronoun অনুসারে verb বসবে। noun/pronoun টি singular হলে verb singular আর noun/pronoun টি plural হলে verb টি plural হবে।

অর্থাৎ There দিয়ে শুরু হওয়া বাক্যের নিয়ম অনুযায়ী হবে।

আর sweet যেহেতু adjective complement তাই এক্ষেত্রে have/has/had ব্যবহৃত হয় না।

have verb + Object (noun/pronoun)

I have a pen. Have it done.

Be verb + adjective/noun complement

He is a doctor. He is honest.

অনুরূপ,

He is good. সে ভালো।

Good is he. সে তো ভালোই।

Photos from News Live24's post 16/04/2023
05/10/2022

সত্যিকার মানুষ গড়ার কারিগর সম্মানিত শিক্ষাগুরুদের প্রতি সালাম; শ্রদ্ধা এবং ভালোবাসা।
Happy Teachers' Day
5th October, 2022

সবার আমি ছাত্র
----সুনির্মল বসু

"আকাশ আমায় শিক্ষা দিল
উদার হতে ভাই রে,
কর্মী হবার মন্ত্র আমি
বায়ুর কাছে পাই রে।
পাহাড় শিখায় তাহার সমান-
হই যেন ভাই মৌন-মহান,
খোলা মাঠের উপদেশে-
দিল-খোলা হই তাই রে।
সূর্য আমায় মন্ত্রণা দেয়
আপন তেজে জ্বলতে,
চাঁদ শিখাল হাসতে মোরে,
মধুর কথা বলতে।
ইঙ্গিতে তার শিখায় সাগর-
অন্তর হোক রত্ন-আকর;
নদীর কাছে শিক্ষা পেলাম
আপন বেগে চলতে।
মাটির কাছে সহিষ্ণুতা
পেলাম আমি শিক্ষা,
আপন কাজে কঠোর হতে
পাষান দিল দীক্ষা।
ঝরনা তাহার সহজ গানে,
গান জাগাল আমার প্রাণে;
শ্যাম বনানী সরসতা
আমায় দিল ভিক্ষা।
বিশ্বজোড়া পাঠশালা মোর,
সবার আমি ছাত্র,
নানান ভাবে নতুন জিনিস
শিখছি দিবারাত্র।
এই পৃথিবীর বিরাট খাতায়,
পাঠ্য যেসব পাতায় পাতায়
শিখছি সে সব কৌতূহলে,
নেই দ্বিধা লেশমাত্র।"

28/09/2022

✓টেকনিকে শুদ্ধ বানান:
---------------------------------
বাংলা বানান সতর্কতা
১. সমস্ত '-জীবী' বানানে 'বী'; আইনজীবী, পেশাজীবী, বুদ্ধিজীবী;
কিন্তু 'জীবিকা' ও জীবিত বানানে 'বি'।
২. প্রতিযোগী তে ঈ-কার, প্রতিযোগিতা তে ই-কার। এরকম-
সহযোগী> সহযোগিতা
উপকারী> উপকারিতা
৩. প্রাণী তে ঈ-কার, কিন্তু প্রাণিজগত, প্রাণিকুল,
প্রাণিবিদ্যা রে ই-কার
৪. মন্ত্রী, কিন্তু মন্ত্রিসভা, মন্ত্রিপরিষদ
হরীতকী, ভাগীরথী, সমীচীন শব্দগুলোয় দুটোই ঈ-কার
এভাবে-
পিপীলিকা, বিভীষিকা, শারীরিক,
আশীর্বাদ, ইত্যাদি শব্দের শুধু ২য় বর্ণে ঈ-কার।
৫. দূরত্ব বুঝায় না এমন কোন দুর এ ঊ-কার বসে না। যেমন- দূর.. কিন্তু দুরন্ত, দুর্নীতি, দুর্বার, দুর্নিবার
৬. ধরন ও দরুন এ ন, কিন্তু ধারণ, ধারণা, কারণ, করণ, করুণ, দারুণ ইত্যাদি শব্দে ণ হবে।
পরিবহণ, প্রাঙ্গণ, রূপায়ণ, নারায়ণ,
রামায়ণ সবগুলোর শেষে ণ।
৭. শ্রদ্ধাঞ্জলি, গীতাঞ্জলি, প্রেমাঞ্জলি ইত্যাদি অঞ্জলি যুক্ত সকল বানানে লি হবে।
৮. রুপালি, সোনালি, পুবালি, বর্ণালি -আলি প্রত্যয় যুক্ত সকল বানানে ল এর উপর ই-কার।
৯. আশিস, শুভাশিস, স্নেহাশিস.. শিস যুক্ত সকল বানান এরকম, প্রথমটা শ, পরেরটা স।
১০. মুমূর্ষু, মুহূর্ত, শুশ্রূষা -প্রথমটা উ-কার, পরের টা ঊ-কার।
১১. ব্যবচ্ছেদ, সতীচ্ছেদ, শিরশ্ছেদ এগুলোর নিচে ব-ফলা নেই।
১২. পোস্ট, মাস্টার, স্টেশন, স্টোর,
ইস্টার্ন, স্ট্রিট, স্টিল, গ্রিল, স্টিমার
গির্জা, যিশু, খ্রিষ্ট, খ্রিষ্টাব্দ,
ক্রাইস্ট ইত্যাদি সকল বিদেশি শব্দে 'স্ট' হবে।
১৩. মধ্যাহ্ন, সায়াহ্ন, চিহ্ন ইত্যাদি বানানে 'দন্ত্য ন'; এই 'ন' হ-এর কাঁধের ওপর বসবে।
১৪. অপরাহ্ণ, পূর্বাহ্ণ ইত্যাদি বানানে 'মূর্ধন্য ণ'; এই 'ণ' হ-এর নিচে বসবে।
১৫. জবাবদিহিতা, দারিদ্র্যতা, দৈন্যতা, সখ্যতা, বৈচিত্র্যতা, উত্‍কর্ষতা বলে কোনো শব্দ নেই; শব্দগুলো যথাক্রমে জবাবদিহি, দারিদ্র্য (বা দরিদ্রতা), দৈন্য (বা দীনতা), সখ্য, বৈচিত্র্য (বা বিচিত্রতা) ও উত্‍কর্ষ।
১৬. দাঁড়িপাল্লা, দাঁড়ি-মাল্লা, দাঁড়ি-কমা ইত্যাদি সমস্ত দাঁড়িতে চন্দ্রবিন্দু আছে; কেবল দাড়ি-গোঁফের দাড়িতে চন্দ্রবিন্দু নেই।
💙আরো পোস্ট পেতে ফলো করুন💚।

Photos from Ambition Learning Care -ALC's post 19/09/2022

Congratulations to the Bangladesh women's football team on winning the Women's SAFF Championship by 3-1 goals against Nepal and earning the title of South Asian Champions for the first time. ❤
Congratulations again to the Tigresses of Bengal. Bravo Bangladesh team!❤

17/09/2022

সন্তানের জন্য বাবার লেখা অসাধারন এক চিঠি।ভালো লাগলে আপনার সন্তানদেরও পড়তে দিন❤

প্রিয় সন্তান,,
আমি তোমাকে ৩ টি কারনে এই চিঠিটি লিখছি...

১। জীবন, ভাগ্য এবং দুর্ঘটনার কোন নিশ্চয়তা নেই, কেউ জানে না সে কতদিন বাঁচবে।

২। আমি তোমার বাবা, যদি আমি তোমাকে এই কথা না বলি, অন্য কেউ বলবে না।

৩। যা লিখলাম, তা আমার নিজের ব্যক্তিগত তিক্ত অভিজ্ঞতা- এটা হয়তো তোমাকে অনেক অপ্রয়োজনীয় কষ্ট পাওয়া থেকে রক্ষা করতে পারে।

জীবনে চলার পথে এগুলো মনে রাখার চেষ্টা কোরো:

১। যারা তোমার প্রতি সদয় ছিল না, তাঁদের উপর অসন্তোষ পুষে রেখোনা। কারন, তোমার মা এবং আমি ছাড়া, তোমার প্রতি সুবিচার করা কারো দায়িত্বের মধ্যে পড়েনা। আর যারা তোমার সাথে ভালো ব্যবহার করেছে - তোমার উচিত সেটার সঠিক মূল্যায়ন করা এবং কৃতজ্ঞ থাকা। তবে তোমার সতর্ক থাকতে হবে এজন্য যে, প্রতিটি মানুষেরই প্রতি পদক্ষেপের নিজ নিজ উদ্দেশ্য থাকতে পারে। একজন মানুষ আজ তোমার সাথে ভালো- তার মানে এই নয় যে সে সবসময়ই ভালো থাকবে। কাজেই খুব দ্রুত কাউকে প্রকৃত বন্ধু ভেবোনা। ♦

২। জীবনে কিছুই কিংবা কেউই "অপরিহার্য" নয়, যা তোমার পেতেই হবে। একবার যখন তুমি এ কথাটির গভীরতা অনুধাবন করবে, তখন জীবনের পথ চলা অনেক সহজ হবে - বিশেষ করে যখন বহুল প্রত্যাশিত কিছু হারাবে, কিংবা তোমার তথাকথিত আত্মীয়-স্বজনকে তোমার পাশে পাবেনা। ♦

3. জীবন সংক্ষিপ্ত।
আজ তুমি জীবনকে অবহেলা করলে, কাল জীবন তোমাকে ছেড়ে চলে যাবে। কাজেই জীবনকে তুমি যতো তাড়াতাড়ি মূল্যায়ন করতে শিখবে, ততোই বেশী উপভোগ করতে পারবে। ♦

৪. ভালবাসা একটি ক্ষণস্থায়ী অনুভূতি ছাড়া কিছুই নয়। মানুষের মেজাজ আর সময়ের সাথে সাথে এই অনুভূতি বিবর্ণ হবে। যদি তোমার তথাকথিত কাছের মানুষ তোমাকে ছেড়ে চলে যায়, ধৈর্য ধরো, সময় তোমার সব ব্যথা-বিষন্নতা কে ধুয়ে-মুছে দেবে। কখনো প্রেম-ভালবাসার মিষ্টতা এবং সৌন্দর্যকে নিয়ে বাড়াবাড়ি করবেনা, আবার ভালবাসা হারিয়ে বিষণ্ণতায়ও অতিরঞ্জিত হবে না।♦

৫. অনেক সফল লোক আছেন যাদের হয়তো উচ্চশিক্ষা ছিলনা- এর অর্থ এই নয় যে তুমিও কঠোর পরিশ্রম বা শিক্ষালাভ ছাড়াই সফল হতে পারবে! তুমি যতোটুকু জ্ঞানই অর্জন করোনা কেন, তাই হলো তোমার জীবনের অস্ত্র। কেউ ছেঁড়া কাঁথা থেকে লাখ টাকার অধিকারী হতেই পারে, তবে এজন্য তাকে অবশ্যই পরিশ্রম করতে হবে।♦

৬. আমি আশা করি না যে, আমার বার্ধক্যে তুমি আমাকে আর্থিক সহায়তা দিবে। আবার আমিও তোমার সারাজীবন ধরে তোমাকে অর্থ সহায়তা দিয়ে যাবনা। যখনি তুমি প্রাপ্তবয়স্ক হবে, তখনি বাবা হিসেবে আমার অর্থ-সহায়তা দেবার দিন শেষ। তারপর, তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে- তুমি কি পাবলিক পরিবহনে যাতায়াত করবে, নাকি নিজস্ব লিমুজিন হাঁকাবে; গরীব থাকবে নাকি ধনী হবে। ♦

৭. তুমি তোমার কথার মর্যাদা রাখবে, কিন্তু অন্যদের কাছে তা আশা করোনা। মানুষের সাথে ভালো আচরন করবে, তবে অন্যরাও তোমার সাথে ভালো থাকবে- তা প্রত্যাশা করবেনা। যদি তুমি এটি না বুঝতে পারো, তবে শুধু অপ্রয়োজনীয় যন্ত্রণাই পাবে। ♦

৮. আমি অনেক বছর ধরে লটারি কিনেছি, কিন্তু কখনও কোন পুরষ্কার পাইনি। তার মানে হলো এই যে- যদি তুমি সমৃদ্ধি চাও তবে কঠোর পরিশ্রম করতে হবে। বিনামূল্যে কোথাও কিছু জুটবে না। ♦

৯. তোমার সাথে আমি কতোটা সময় থাকবো- সেটা কোন ব্যাপার না। বরং চলো আমরা আমাদের একসাথে কাটানো মুহুর্তগুলো উপভোগ করি ...মূল্যায়ন করি। ♦

——————
ভালোবাসা সহ,
তোমার বাবা......

বাবাটি হলেন একজন চাইল্ড সাইকোলজিষ্ট এবং হংকং-এর প্রখ্যাত টিভি সম্প্রচারকারী। তার কথাগুলো বয়োজ্যেষ্ঠ, বয়োকনিষ্ঠ, বৃদ্ধ কিংবা তরুন, শিশু, আমাদের সবার জন্যই প্রযোজ্য। 🌹

Collected..

14/09/2022

#এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের জন্য ামর্শ

১. পরীক্ষার জন্য প্রয়োজনীয় সব কাগজপত্র ও অন্যান্য উপকরণ নিয়ে পর্যাপ্ত সময় হাতে রেখে বাসা থেকে বের হতে হবে৷ কোথাও যানজট সৃষ্টি হলে বা অন্য কোনো কারণে দেরি হলেও যাতে নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষার হলে প্রবেশ করতে পারো সেজন্য হাতে কিছুটা সময় নিয়ে বের হতে হবে।

২. পরীক্ষা কেন্দ্রের গেট খুলে দেওয়ার পর যতদ্রুত সম্ভব কেন্দ্রে প্রবেশ করা উচিত। অনেক পরীক্ষার্থী কেন্দ্রের বাহিরে দাঁড়িয়ে থেকে শেষ দিকে কেন্দ্রে প্রবেশ করতে গিয়ে ভিড় সৃষ্টি করে। এতে করে সময় নিয়ে একটা টেনশন ও অস্থিরতা মনের মধ্যে ঢুকে যায়। দেরিতে হলে প্রবেশ করে অনেকে কক্ষ খুঁজে পেতে আরও দেরি হয়ে যায়। দেরিতে কক্ষে প্রবেশ করে অনেকে তাড়াহুড়ো করে খাতার উপর গুরুত্বপূর্ণ তথ্য লিখতে ভুল করে ফেলে। তাই যৌক্তিক সময় হাতে রেখেই হলে প্রবেশ করা উচিত।

৩. পরীক্ষার হলে কোনো পরীক্ষার্থী মোবাইল ফোনসহ নিষিদ্ধ কোনো জিনিসপত্র নিয়ে প্রবেশ করবে না।

৪. পরীক্ষার খাতায় রেজিষ্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, সাবজেক্ট কোড ইত্যাদি তথ্যগুলো সুন্দরভাবে দেখে নিশ্চিত হয়ে ধীরস্থিরভাবে পূরণ করতে হবে। এক্ষেত্রে বুঝতে না পারলে কক্ষ পরিদর্শক এর সহযোগিতা নিতে হবে। মনে রাখতে হবে- তথ্য পূরণে ভুল হয়ে গেলে কিছুটা জটিলতায় পড়তে হয়। তবে কোনো তথ্য পূরণে ভুল হয়ে গেলে সাথে সাথে কক্ষ পরিদর্শককে জানাতে হবে। তার নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে কাজ করতে হবে।

৫. ওএমআর শীটের তথ্যগুলো একবার পূরণ করে পুনরায় চেক করা/মিলিয়ে নেওয়া উচিত। এতে ভুল হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে।

৬. পরীক্ষার প্রশ্নপত্র হাতে পাওয়ার পর অপেক্ষাকৃত সহজ ও কমন প্রশ্নের উত্তর আগে লেখা যেতে পারে।

৭. প্রশ্নের সংখ্যা অনুযায়ী সময় ভাগ করে উত্তর লিখতে হবে। সব প্রশ্নের উত্তর লেখার চেষ্টা করতে হবে।

৮. পরীক্ষার কক্ষে কাউকে বিরক্ত করা, দেখাদেখি করা, বিশৃঙ্খল পরিবেশ তৈরি করা, কোন ধরনের অসদুপায় অবলম্বনের চেষ্টা করা মোটেও সমীচীন নয়।

৯. পরীক্ষার খাতায় যতটা সম্ভব উত্তরগুলো গুছিয়ে লেখা উচিত। প্রশ্নের নাম্বার চেক করে নিশ্চিত হতে হবে।

১০. পরীক্ষা শেষে সময় থাকলে তাড়াহুড়ো না করে খাতাটা একবার চেক করে সুন্দরভাবে গুছিয়ে জমা দিতে হবে।

#সবার_জন্য_শুভকামনা

©Uno Lohagara

31/08/2022

এশিয়ার নোবেলখ্যাত ম্যাগসাইসাই পুরস্কার পেলেন চারজন
*********************************************

১. কম্বোডিয়ার খেমাররুজ শাসনামলের ব্যাপক হত্যাযজ্ঞ থেকে বেঁচে যাওয়া মনোবিদ সথেরা চিহিম
২. ফিলিপাইনের শিশু অধিকারকর্মী ও চিকিৎসক বারমাদেত্তে জে মাদ্রিদ
৩. জাপানের চক্ষুরোগ বিশেষজ্ঞ তাদাশি হাত্তোরি এবং
৪. ইন্দোনেশিয়ার পরিবেশবিষয়ক আন্দোলনকারী ও চলচ্চিত্র নির্মাতা গ্যারি বেনচেগহিব।
----------------------------------------------

ফিলিপাইনের রাজধানী ম্যানিলা থেকে এবারের ৬৪তম ম্যাগসাইসাই পুরস্কার বিজয়ীদের নাম অনলাইনে ঘোষণা করেছে র‍্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশন।
ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট র‍্যামন ম্যাগসাইসাইয়ের নামে এ পুরস্কার দেওয়া হয়। র‍্যামন ম্যাগসাইসাই ১৯৫৭ সালের ১৭ মার্চ মর্মান্তিক বিমান দুর্ঘটনায় মারা যান। ১৯৫৮ সাল থেকে তাঁর নামে এ পুরস্কার দেওয়া শুরু হয়। প্রতিবছর ৩১ আগস্ট ম্যানিলা থেকে এ পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। ৩১ আগস্ট র‍্যামন ম্যাগসাইসাইয়ের জন্মদিন।
---------------------------------------------------------

বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ১২ জন মর্যাদাপূর্ণ ম্যাগসাইসাই পুরস্কার পেয়েছেন। এ তালিকায় রয়েছেন

সমাজসেবী তহরুন্নেসা আবদুল্লাহ (১৯৭৮),
ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ (১৯৮০),
গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস (১৯৮৪),
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী (১৯৮৫),
ক্যাথলিক ধর্মযাজক রিচার্ড উইলিয়াম টিম (১৯৮৭),
দিদার কমপ্রিহেনসিভ ভিলেজ ডেভেলপমেন্ট কো-অপারেটিভ সোসাইটির প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইয়াসিন (১৯৮৮)।
বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ ২০০৪ । ২০০৫ সালে ম্যাগসাইসাই পুরস্কার পান প্রথম আলো সম্পাদক মতিউর রহমান।
বেসরকারি সংগঠন সিডিডির নির্বাহী পরিচালক এ এইচ এম নোমান খান (২০১০),
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান (২০১২) ও
বিজ্ঞানী ফেরদৌসী কাদরী (২০২১) মর্যাদাপূর্ণ এ পুরস্কার পান।

এই টপিক থেকে যে কোন পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, শেয়ার করে নিজের টাইমলাইনে রাখুন। চাকরির পরীক্ষায় এমন গুরুত্বপূর্ন পোস্ট পেতে আমাদের সাথেই থাকুন।
---- শুভ কামনা সবার জন্য

27/08/2022

পৃথিবীকে যদি আমরা TV হিসেবে কল্পনা করি তাহলে বলতে হবে একমাত্র শিক্ষাই হচ্ছে তার Remote।

Want your school to be the top-listed School/college in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Chittagong