Bayezid Bostami Cantonment Board High School

Bayezid Bostami Cantonment Board High School প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ দ্বারা পরিচালিত । এতে বিদ্যালয়ের কর্তৃপক্ষের কোনো সংশ্লিষ্টতা নেই।

১৯৮৯ সালে বেগম মুনিরা আতিক এই স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। চট্টগ্রাম ক্যান্টনমেন্টের দক্ষিণ সীমানায় স্কুলের একাডেমিক ভবনটি অবস্থিত। তিনতলা প্রধান ভবনের পাশাপাশি স্কুলের কার্যক্রম সম্প্রসারণের জন্য নতুন একটি একতলা ভবন নির্মাণ করা হয়েছে ২০১১ সালে। পাহাড়ে ঘেরা মনরোম পরিবেশে প্রায় ১৫০০ ছাত্রছাত্রীর উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণের জন্য কাজ করে যাচ্ছেন ৩৫ জন শিক্ষক শিক্ষিকা। পড়াশুনা ছাড়াও সহশিক্ষামূলক ক

ার্যক্রম পরিচালনার জন্য রয়েছে একটি বিশাল মাঠ। ১৯৯৬ সাল থেকে মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহনের পর থেকে বিদ্যালয়ের ফলাফলের গ্রাফ বরাবরই উর্ধমুখী। বর্তমানে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মননশীলতা বৃদ্ধির লক্ষে একটি লাইব্রেরীর কার্যক্রম শুরু হয়েছে, যা গত বেশ কয়েক বছরের শিক্ষার্থীদের দাবি ছিল। প্রতি বছরই ক্যান্টনমেন্ট বোর্ডের প্রত্যক্ষ তত্বাবধানে আন্তঃহাউজ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার বিজয়ীরা আন্তঃস্কুল প্রতিযোগিতায় অংশগ্রহনের সুযোগ পায়, সেখানেও সাফল্যের স্বাক্ষর রেখে প্রতি বছরই পুরষ্কার জিতে আনছে আমাদের শিক্ষার্থীরা।

20/11/2025
06/11/2025

“Even small progress is still progress. Keep going!”
ধীরে হলেও এগিয়ে চলাই জয়।

12/07/2025

সম্মানিত অভিভাবকবৃন্দ আসসালামুয়ালাইকুম। একটি প্রতারকচক্র বৃত্তি প্রাপ্তির কথা বলে ফোনে যোগাযোগ করে প্রতারণা করার চেষ্টা করছে। উক্ত বিষয়ে শ্রদ্ধেয় অভিভাবকমন্ডলী সর্তক থাকার জন্য অনুরোধ করছি।
বিদ্যালয় কর্তৃপক্ষ কোন প্রতিষ্ঠান বা সংস্থাকে এই ধরনের কোন কার্যক্রমের তথ্য সরবরাহ করে না।

20/10/2024

৫ম(খ), ৬(খ), ৭ম(খ), ৮ম(খ) এবং ৯ম(খ শ্রেণির রেজিষ্ট্রেশনের জন্য প্রয়োজনীয় তথ্যাবলি :-
১। রেজিষ্ট্রেশন করতে হবে নিন্মোক্ত ওয়েবসাইটে :
https://www.vaxepi.gov.bd
২। রেজিষ্ট্রেশন ২টি ধাপে সম্পন্ন হবে। ১ম ধাপে নিবন্ধন করতে হবে। নিবন্ধন করতে অনলাইন জন্মনিবন্ধন নাম্বার, মোবাইল নাম্বার, বর্তমান ঠিকানা লাগবে। যেই মোবাইল নাম্বার দেওয়া হবে সেই নাম্বারে একটি OTP যাবে এবং OTP প্রদানের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন হবে। এই ধাপে বিশেষ লক্ষণীয় ব্যাপার হলো যেই মোবাইল নাম্বার সরবরাহ করা হবে সেই মোবাইলে যেহেতু OTP যাবে সেহেতু এই মোবাইলটি সঙ্গে রাখতে হবে রেজিস্ট্রেশনের সময় এবং পরবর্তীতে টিকা কার্ড ডাউনলোড বা টিকা গ্রহণের সনদ উত্তোলনের জন্যও এই মোবাইলটি লাগবে।
৩। এরপর ২য় ধাপে এইচপিভি টিকার জন্য নিবন্ধন করতে হবে। এই ধাপে থানার নাম= Bayezid Bostami , ওয়ার্ড =02, জোন = 06, দিতে হবে, নিজ স্কুল/মাদ্রাসার নাম: BAIZID LING HIGH SCHOOL আসবে।
৪। রেজিষ্ট্রেশন ব্যতীত কোন ছাত্রী টিকা পাবেনা।
৫। রেজিষ্ট্রেশনের সময় তথ্যগুলো ইংরেজিতে দিতে হবে।
৬। রেজিষ্ট্রেশন শেষে টিকাকার্ড ডাউনলোড করে রাখতে হবে এবং টিকা প্রদানের দিন এই কার্ডটি প্রিন্ট করে সঙ্গে নিয়ে আসতে হবে।
*** ডাউনলোড করা টিকা কার্ড এক কপি শ্রেণি শিক্ষককে জমা দেবে। যারা রেজিষ্ট্রেশন করতে পারবে না, উক্ত শিক্ষার্থী, শ্রেণি শিক্ষককে (জন্ম নিবন্ধন, মা বাবার জাতীয় পরিচয় পত্রসহ) অবগত করবে।
বিদ্যালয় কর্তৃপক্ষ
**পাঁচলাইশ জোনের আওতায় ৪ টি ওয়ার্ডের ২৩৭ টি স্কুলের মোট ২০০০০ ছাত্রীকে টিকা প্রদানের ব্যবস্থা করা হবে। যেহেতু মাত্র ১০ কর্মদিবসের ভিতরে এই কর্মযজ্ঞ শেষ করতে হবে তাই সব স্কুলে কেন্দ্র দেওয়া সম্ভব হবেনা। আমরা প্রাথমিকভাবে ১ নং ওয়ার্ডের নিন্মোক্ত স্কুলগুলিকে কেন্দ্র হিসেবে নির্বাচিত করেছি ছাত্রী সংখ্যার আধিক্যের ভিত্তিতে। বাকী স্কুলগুলিকে নিন্মোক্ত কেন্দ্রগুলির মধ্যে ভাগ করে দেওয়া হবে।
কোনদিন কোন কেন্দ্রে টিকা দেওয়া হবে এবং সেই কেন্দ্রে কোন কোন স্কুলের ছাত্রীরা টিকা গ্রহণ করতে পারবেন তা আমরা পরবর্তীতে জানিয়ে দিবো।
1. BAIZID BOSTAMI CANTONMENT BOARD HIGH SCHOOL

শুভ নববর্ষ ১৪৩১ উদযাপন
17/04/2024

শুভ নববর্ষ ১৪৩১ উদযাপন

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪
13/02/2024

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪তারিখঃ ০৮/০২/২০২৪ খ্রিঃ
13/02/2024

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪
তারিখঃ ০৮/০২/২০২৪ খ্রিঃ

Address

Chittagong Cantonment, Chattogram
Chittagong
4210

Opening Hours

Monday 07:45 - 17:00
Tuesday 07:45 - 17:00
Wednesday 07:45 - 17:00
Thursday 07:45 - 17:00
Sunday 07:45 - 17:00

Telephone

+880312581001

Alerts

Be the first to know and let us send you an email when Bayezid Bostami Cantonment Board High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Bayezid Bostami Cantonment Board High School:

Shortcuts

Share

Category