মারকাজুল ফিকর ইসলামিক একাডেমী

মারকাজুল ফিকর ইসলামিক একাডেমী Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from মারকাজুল ফিকর ইসলামিক একাডেমী, Private School, Suabil, Chittagong.

এটি সম্পূর্ণ কুরআনের মুআ'যাজা, আলহামদুলিল্লাহ্!ইচ্ছে থাকলে আপনার উপরও আল্লাহ্'র রহম অনিবার্যভাবে বর্ষিত হবে, ইনশাআল্লাহ্...
21/09/2026

এটি সম্পূর্ণ কুরআনের মুআ'যাজা, আলহামদুলিল্লাহ্!
ইচ্ছে থাকলে আপনার উপরও আল্লাহ্'র রহম অনিবার্যভাবে বর্ষিত হবে, ইনশাআল্লাহ্।

তা-ও যদি অসম্ভব মনে হয়, অন্তত মুসলমান হিসেবে সন্তানের জন্য হলেও সদিচ্ছা পোষণ ও সচেষ্ট থাকা প্রয়োজন!

আল্লাহ আমাদের সকলকেই কুরআনের জন্য কবুল করুন।

18/09/2026

I got over 50 reactions on one of my posts last week! Thanks everyone for your support! 🎉

চতুর্থ দিবসে পরীক্ষার্থীদের সাথে দায়িত্বরত শিক্ষকমণ্ডলীর কিয়দংশ!🥰আল্লাহ সকলকেই কবুল ও তরক্কি দান করুন। 🤲
13/09/2026

চতুর্থ দিবসে পরীক্ষার্থীদের সাথে দায়িত্বরত শিক্ষকমণ্ডলীর কিয়দংশ!🥰

আল্লাহ সকলকেই কবুল ও তরক্কি দান করুন। 🤲

তৃতীয় কার্যদিবস। দ্বিতীয় সাময়িক পরীক্ষা। ২০২৬ ইংরেজি সেশন।প্রিয় শিক্ষার্থীদের কৃতকার্যে সকল শুভানুধ্যায়ীর তরে দুআ' নিবেদ...
12/09/2026

তৃতীয় কার্যদিবস। দ্বিতীয় সাময়িক পরীক্ষা। ২০২৬ ইংরেজি সেশন।
প্রিয় শিক্ষার্থীদের কৃতকার্যে সকল শুভানুধ্যায়ীর তরে দুআ' নিবেদন! 🤲

সফলতার সাথে সম্পন্ন হলো মারকাজুল ফিকর্ -এর অভিভাবক সম্মেলনছিল কচিকাঁচাদের মনমাতানো প্রদর্শনী আর অভিভাবকের স্বতঃস্ফূর্ত অ...
06/09/2026

সফলতার সাথে সম্পন্ন হলো মারকাজুল ফিকর্ -এর অভিভাবক সম্মেলন
ছিল কচিকাঁচাদের মনমাতানো প্রদর্শনী আর অভিভাবকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ
****************************************************
Ali Akbar

একজন শিক্ষার্থী যোগ্য ও উপযুক্ত হয়ে বেড়ে ওঠার ক্ষেত্রে সম্মানিত শিক্ষকের ত্যাগ ও আন্তরিকতা যেমন অপরিহার্য, ঠিক তেমনই একজন অভিভাবকের সচেতনতা ও দায়িত্বশীলতাও অধিকতর গুরুত্বের! আর শিক্ষক-অভিভাবকের সমন্বিত প্রচেষ্টায় বেড়ে ওঠা শিক্ষার্থীই হতে পারে সময়ের একজন সেরা নাগরিক।
সেই প্রচেষ্টার অংশ হিসেবে বরাবরের মতোই শনিবার (৫ সেপ্টেম্বর'২৬) "অভিভাবক সম্মেলন" আয়োজন করে উপজেলার স্বনামধন্য সমন্বিত শিক্ষার ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠান মারকাজুল ফিকর ইসলামিক একাডেমী।

সম্মেলনে সম্মানিত অভিভাবকগণের আলোচনা, মতামত বা পরামর্শের চেয়েও ঢের উপভোগ্য ছিল নিজেদের কলিজার টুকরো সন্তান তথা কচিকাঁচা শিক্ষার্থীদের মনোমুগ্ধকর পরিবেশনা।
ছিল তাদের কুরআনের হৃদয়ছোঁয়া বিশুদ্ধ তেলাওয়াত, হাদীসের অমিয় বাণী, মুমিনের যাপিত জীবনের খোরাক দুআ'-মাসায়েল এবং অপসংস্কৃতির বিরুদ্ধে সুস্থ সংস্কৃতি চর্চার হামদ্, নাআ'ত ও ছড়া-কবিতার বিপুল সমাহার।

পরিচালনা পর্ষদ সভাপতি এম এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আয়োজনে আমন্ত্রিত অতিথি ছিলেন, সুয়াবিল ওলামা পরিষদের সুযোগ্য সভাপতি, বিশিষ্ট লেখক, গবেষক ও সংগঠক মাওলানা Kazi Jashimuddin.
বক্তব্য রাখেন, শিক্ষা পরিচালক ও সহকারী শিক্ষা পরিচালক যথাক্রমে, মাওলানা Md Jahedul Islam Madani ও মুফতি M Abdullah Al Mamun.

মাস্টার Mishal Mahmod ও আলী আকবরের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত অভিভাবক সম্মেলনে অভিভাবকদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ প্রদান করেন, সম্মানিত অভিভাবক ও সুয়াবিল শিশু নিকেতনের বোর্ড ডিরেক্টরস্ -এর সাবেক সভাপতি বীর মুক্তিযুদ্ধা ইসমাঈল হোসেন, কবি Rashed Sarwar, মুহাম্মদ হুমায়ুন কবির, জহুরুল আলম ও MD Ibrahim Vueyha প্রমুখ।

উপস্থিত ছিলেন, হাজ্বী নবীর হোসেন, মুহাম্মদ সোলাইমান (শুক্কুর), মুহাম্মাদ সেকান্দর, আলহাজ্ব নাজিম উদ্দীন, আলহাজ্ব ইছহাক সওদাগর, আলহাজ্ব সুফি আবুল হাশেম, বশর মিঞা, হাছান বাচ্চু, শাহাবুদ্দিন, Mohammad Tayub, আব্দুর রহমান, ইজাজ সিকদার, আবু তৈয়ব, মহি উদ্দীন, ইমাম উদ্দীন, জাহাঙ্গীর আলম, মঞ্জুরুল হক, জাকির হোসেন ও নাজিম উদ্দীনসহ আরো অনেকেই।

বিশেষতঃ সম্মানিত নারী অভিভাবকগণের উপস্থিতি ছিল বরাবরের মতোই স্বতঃস্ফূর্ত, প্রণবন্ত ও প্রায় শতভাগ আন্তরিকতাপূর্ণ।
একই সাথে সুযোগ্য শিক্ষক মণ্ডলীর নানান পরিকল্পনা, পরিশ্রম ও একাগ্রতা ছিল নিখাদ ও কৃতজ্ঞতাপূর্ণ।

রব সকলের উপস্থিতি ও সময়ের কুরবানী কবুল করুন, উত্তম প্রতিদান দিন এবং প্রিয় শিক্ষার্থীদেরও সময়ের সেরা নাগরিকরূপে প্রস্তুত করুন।

25/08/2026

ইনশাআল্লাহ্ কলিজা শীতল হওয়ার মত ভালো কিছু আসবে!
প্রিয় কলিজার টুকরা ও স্বপ্নের প্রতিষ্ঠান মারকাজুল ফিকর ইসলামিক একাডেমী'র জন্য বরাবরের মতোই দুআ' ও শুভকামনা। 🥰

Ali Akbar
একজন স্বপ্নবাজ বাবা ও প্রতিষ্ঠান স্বপ্নদ্রষ্টা।

24/08/2026

রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে ধন্য পৃথিবী, পূর্ণ সৃষ্টিজগত
*****************************************************
Ali Akbar

রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে ধন্য পৃথিবী, পূর্ণ সৃষ্টিজগত।
আর সেই আগমনের দিন-তারিখকে ঘিরে ঐতিহাসিকদের নানান মত থাকলেও দ্বিমত নেই কেবল মাস ও বার নিয়ে।
অর্থাৎ ৩ থেকে ৫টি মত থাকলেও সবার ঐক্যমত হলো- আরবী তৃতীয় মাস রাবিউল আউয়ালের সোমবারেই পাপের অন্ধকারের আচ্ছন্ন পৃথিবী আলোকিত হয় তাঁর আগমনে, আলহামদুলিল্লাহ্।

আর সেই রবিউল আউল মাসের বরকতময় "সোমবার" -এর মধ্যে আজকের দিনটিও অন্যতম স্মরণীয়, সুম্মা আলহামদুলিল্লাহ্।
সেই স্মরণীয় দিবস সোমবারেই রাসূল সা. -এর আগমনের আনন্দ ও কৃতজ্ঞতাস্বরূপ উপজেলার স্বনামধন্য সমন্বিত শিক্ষার ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠান মারকাজুল ফিকর ইসলামিক একাডেমী'র পক্ষ থেকে নিষ্পাপ কুরআনের পাখী এবং আগামীর নায়েবে রাসুলদের সাপ্তাহিক সংগীত ক্লাসে চর্চারত নাআ'তে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

আল্লাহ সকল মুমিনের হৃদয়ে জগতের সমস্ত কিছুর ঊর্ধ্বে নবী প্রেমের স্থান দিন।

অভিনন্দন ও শুভকামনা! 🌹কুরআন প্রেমে ভরে উঠুক- মুমিন-মুসলমানের হৃদয়খানা।🥰
24/08/2026

অভিনন্দন ও শুভকামনা! 🌹
কুরআন প্রেমে ভরে উঠুক- মুমিন-মুসলমানের হৃদয়খানা।🥰

সম্মানিত অভিভাবক কবি রাশেদ সরওয়ারের বাসার দ্বিতীয় তলার ছাদ ঢালাইয়ে আমাদের শুভকামনা ও একাডেমীকে নিমন্ত্রণে বিশেষ কৃতজ্ঞতা...
23/08/2026

সম্মানিত অভিভাবক কবি রাশেদ সরওয়ারের বাসার দ্বিতীয় তলার ছাদ ঢালাইয়ে আমাদের শুভকামনা ও একাডেমীকে নিমন্ত্রণে বিশেষ কৃতজ্ঞতা।
*****************************************************
Ali Akbar

#হামদান_বিন_রাশেদ। সদ্য হিফজের সবক পাওয়া কুরআনের পাখী।
মারকাজুল ফিকর ইসলামিক একাডেমী'র প্রতিষ্ঠাকসলীন ২০২২ শিক্ষা বর্ষের উদ্বোধনী ভর্তিকার্যক্রমে উপস্থিত না থাকতে পারলেও খুব বেশি সময় অতিক্রান্ত হওয়ার আগেই একই সেশনে ভর্তি হওয়া সেদিনের প্লেগ্রুপের ছোট্ট পাখীটি আজ একজন সত্যিকারের করআনের পাখী, মা শা আল্লাহ্। হিফজুল কুরআন বালক বিভাগের মেধাবী শিক্ষার্থী।

বাবা (Rashed Srwar) রাশেদ সরওয়ারও তুখোড় মেধাবী। কবি, আবৃত্তি ও চিত্র শিল্পী। প্রবাস নামক দেয়াল বিহীন কারাগারের জটিল ও বৈরী পরিবেশেও আজো তিনি লেখেন। লিখেন তো লিখেন, তাও আবার একজন প্রতিযোগী শিক্ষার্থীর মত রুটিন মাফিক লিখে যান। সেই সাথে সুযোগে চিত্রও আঁকাজোকা করেন। করেন সুন্দর আবৃত্তিও আবার!
একই সাথে একাডেমীর সহযোগী ও উপজেলার স্বনামধন্য স্বেচ্ছাসেবী সংগঠন সুয়াবিল ইসলামী জনকল্যাণ পরিষদ -এর প্রবাসী সহ প্রচার সম্পাদকসহ বিভিন্ন সামাজিক এবং শিক্ষা ও সাংস্কৃতিক ফোরামের নানাবিধ দায়িত্ব আন্তরিকতার সাথেই আঞ্জাম দিয়ে যাচ্ছেন ধারাবাহিকভাবে।

স্বভাবতই ঔরসজাত সন্তান হিসেবে ছেলে হামদানও অল্প বয়সে হিফজের পাশাপাশি জুমাবারের বিনোদনমূলক সাপ্তাহিক সংগীত ক্লাসেও পারফরম্যান্সে বহুগুণে গুণান্বিত বাবার মতই বড়দের কাতারে, মা শা আল্লাহ্!

এমন একজন গর্বিত সন্তানের হিফজ শুরুর সপ্তাহ্ ব্যবধানে বাবা-মা ও পরিবারের আরো একটি স্বপ্নের সফল বাস্তবায়ন- সত্যিই আনন্দ ও কৃতজ্ঞতার। আর সেই আনন্দ ও কৃতজ্ঞযাত্রায় প্রিয় সন্তানের প্রতিষ্ঠান এবং কর্তৃপক্ষকেও সাথে রাখায় আমরাও সমানানন্দিত ও কৃতজ্ঞ।

আজকের কর্মসূচি চাদ ঢালাইয়ে পরিপূর্ণ নিরাপত্তা ও বরকতের পাশাপাশি আগামীর স্বপ্ন- প্রিয় কলিজার টুকরো সন্তানকে রব কুরআনের একজন জগদ্বিখ্যাত খাদেম হিসেবে উভয় জগতের সফলতার চাবিকাঠি হিসেবে কবুল করুন।

ইফা'র উপজেলা সুপারভাইজার ও মডেল কেয়ারটেকারের মারকাজুল ফিকর্ পরিদর্শনঃ পরিকল্পিত পথচলার ভূয়সী প্রশংসা! ******************...
17/08/2026

ইফা'র উপজেলা সুপারভাইজার ও মডেল কেয়ারটেকারের মারকাজুল ফিকর্ পরিদর্শনঃ পরিকল্পিত পথচলার ভূয়সী প্রশংসা!
***************************************************
Ali Akbar

❝হাটি হাটি পা পা করে, প্রতিষ্ঠার এ অল্প সময়ে, মা শা আল্লাহ্ প্রিয় মারকাজ অনেকদূর এগিয়েছে তার লক্ষ্যপানে!
পরিকল্পিত ও সুপরিসর আবাসন ব্যবস্থা, উন্নত পরিবেশ, সমন্বিত সিলেবাস, সময়োপযোগী পাঠদানের পাশাপাশি একই ছাদের নিচে, ভিন্ন প্লাটফর্মে, অভিন্ন নেতৃত্বে, দুঃস্থ-অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর সহায়তায় নানান সেবামূলক কার্যক্রম- সত্যি প্রসংশার দাবীদার।
এ ধারা অব্যাহত থাকলে স্বপ্নের প্রতিষ্ঠান মারকাজুল ফিকর্ ইসলামিক একাডেমী ও এর সহযোগী স্বেচ্ছাসেবী সংগঠন সুয়াবিল ইসলামী জনকল্যাণ পরিষদ দ্রুতই পৌঁছে যাবে তার মূল গন্তব্যে, ইনশাআল্লাহ্।❞

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মমন্ত্রণালয়ের আওতাধীন ইসলামিক ফাউণ্ডেশন বাংলাদেশের গণশিক্ষাসহ মাঠ পর্যায়ের বিভিন্ন প্রকল্প পরিদর্শনের অংশ হিসেবে সোমবার ১৭ আগস্ট'২৬ উপজেলার স্বনামধন্য সমন্বিত শিক্ষার ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠান মারকাজুল ফিকর্ ইসলামিক একাডেমী পরিদর্শনের পর উপজেলা সুপারভাইজার সৈয়দ মোকাম্মেল হক শাহ্ তাঁর প্রতিক্রিয়ায় উপরোক্ত মন্তব্য করেন, আলহামদুলিল্লাহ্।

পরিদর্শনে আসা, সময় দেয়া এবং সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরার পেছনে বরাবরের মতোই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, ইফার মডেল কেয়ারটেকার ও মারকাজের প্রিয় শুভাকাঙ্খী, সফল হোমিওপ্যাথ চিকিৎসক মাওলানা মুফতি ডা. ওমর ফারুক।
উপস্থিত ছিলেন, রাঙ্গামাটিয়া ওলামা পরিষদের সম্মানিত উপদেষ্টা, সফল সংগঠক ও শিক্ষক মাওলানা রাশেদুল আলম এবং মারকাজ পরিচালক আলী আকবর।

পরে সংক্ষিপ্ত মেহমানদারী ও একাডেমী কর্তৃক প্রকাশিত স্মারকগ্রন্থ নবরবি ও পরিচালক আলী আকবর রচিত কাব্যগ্রন্থ বিশ্ব যখন করবে জয় আনুষ্ঠানিকভাবে হাতে তুলে দেয়ারও কৃতজ্ঞতা ও উচ্ছাস প্রকাশ করেন অতিথিবৃন্দ।

উনাদের এই বৃষ্টিস্নাত কুরবানীর উত্তম প্রতিদান রব নিজ কুদরতি হাতেই অর্পণ করুন এবং স্বপ্নের মারকাজের যাবতীয় পরিকল্পনা সুচারুরূপে আঞ্জামের সহজ ব্যবস্থা করে দিন।

Address

Suabil
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when মারকাজুল ফিকর ইসলামিক একাডেমী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to মারকাজুল ফিকর ইসলামিক একাডেমী:

Shortcuts

Share

Category