Jannat Quran Academy

Jannat Quran Academy যে কোনো বয়সী মহিলা ও বাচ্চাদের মাখরাজ,তাজউইদ, তিলাওয়াত, হিফজ, আরবি হাতের লিখা শেখার বিশ্বস্ত প্রতিষ্ঠান।

বাচ্চা ও মহিলাদের সহিহভাবে কুরআন শিখার বিশ্বস্ত প্লাটফর্ম।

আজ রাত ৭ টায়....
16/09/2026

আজ রাত ৭ টায়....

আমি যখন লন্ডন,আমেরিকা অথবা এমন ইয়াহুদী দেশে অবস্থানরত কোনো বাচ্চাকে পড়াই,তখন চেষ্টা করি মাখরাজ,তাজউইদ পড়ানোর পাশাপাশি ঈম...
07/09/2026

আমি যখন লন্ডন,আমেরিকা অথবা এমন ইয়াহুদী দেশে অবস্থানরত কোনো বাচ্চাকে পড়াই,তখন চেষ্টা করি মাখরাজ,তাজউইদ পড়ানোর পাশাপাশি ঈমান রিলেটেড আনুষঙ্গিক বিষয়কে গুরুত্বের সাথে শেখানো।
কারণ, বাংলাদেশে মুসলিমের সংখ্যা বেশি। শুনে,দেখে বাচ্চারা অনেক কিছু শেখে,যেটা ওই দেশের বাচ্চারা পায় না।

একবার, পড়ানোর ফাঁকে কোনো এক প্রসঙ্গে বললাম, খ্রীষ্টানরা জান্নাতে যাবে না। ওরা মানতে নারাজ। ওদের কথা হলো,“ ইয়াহুদী অনেক ভালো কাজ করে। অনেক মুসলিম তো চুরি, ডাকাতি, আরো গুনাহ করে। এদের চেয়ে তো খ্রীষ্টানরা ভালো। তাহলে এতো ভুল করার পর ও মুসলিমরা জান্নাতে গেলে,খ্রীষ্টানরা কেন যাবে না!!!"
তার মানে, ওদের কাছে ঈমানের বিষয় ক্লিয়ার না।

গার্ডিয়ান যারা আছেন, বাচ্চাদের আগে ঈমান আকিদা শেখাবেন ইনশাআল্লাহ। কারণ, ঈমান না থাকলে বাকি সব 0️⃣0️⃣৷ শুধু আল্লাহ ১ মুখে বললেই ঈমানদার হওয়া যায় না।

JQA এর পক্ষ থেকে এখনো পর্যন্ত ১২ টা মুর্দা মশারি বিতরণ করা হয়েছে আলহামদুলিল্লাহ।
03/09/2026

JQA এর পক্ষ থেকে এখনো পর্যন্ত ১২ টা মুর্দা মশারি বিতরণ করা হয়েছে আলহামদুলিল্লাহ।

16/08/2026

সারা জীবন রাগান্বিত অবস্থায় যা বলেছি বা করেছি, এর জন্য পরে অনুতপ্ত হতে হয়নি এমন ঘটনা নেই। রাগের সময় যা-ই বলবেন বা করবেন সেটা কোন না কোন দিক দিয়ে ভুল হবেই। ভুল না হলেও অন্তত উনুত্তম তো হবেই হবে। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসসালাম-এর কাছে এক লোক এসে উপদেশ চাইলে তাকে তিনি বলেছিলেন, রাগ করবে না। সেই সাহাবি আরও কিছু উপদেশ চাইলেন। তিনি একই উত্তর দিলেন- রাগ করবে না। এরপর আরও একবার সাহাবি উপদেশ চাইলেন। এবারও তিনি বললেন, রাগ করবে না। এভাবে একই উপদেশ তিনি তিন বার দিলেন তাকে। অর্থাৎ, এই এক জিনিস ঠিক করতে পারলে অন্য হাজারো উপদেশের দরকার হবে না। এমনিতেই সেগুলো সংশোধন হয়ে যাবে। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর শিক্ষাদানের নীতি এমনই সামগ্রিক ও সুন্দর ছিল। যার রাগ বেশি, তার জন্য রাগ কন্ট্রোলের প্র্যাকটিস করা সবচে বড় আমল।

-উস্তাদ আব্দুল্লাহ আল মাসুদ

29/07/2026

মানুষ সুখী কখন হয়? কত টাকা থাকলে মানুষ সুখী হয়?

ছোট্ট একটা গল্প বলি,
একটি জীর্ণশীর্ণ ও ভাঙাচোরা ঘরে এক দরিদ্র বিধবা তাঁর ছোট সন্তানকে নিয়ে বসবাস করতেন। ঘরটিতে কোনো ছাদ ছিল না—যদিও দরজার মতো একটি কিছু ছিল।
শীতের এক রাতে প্রচণ্ড বৃষ্টি নামল। বৃষ্টি থেকে বাঁচার কোন যায়গা নেই। মা দ্রুত উঠে ঘরের দরজাটি খুলে ফেললেন এবং দেয়ালের সাথে কাত করে রেখে দিলেন। এরপর তিনি ও তাঁর ছোট সন্তান তড়িঘড়ি করে সেটির নিচে আশ্রয় নিলেন।

যখন বৃষ্টি থেমে গেলা, শিশুটি তার মায়ের দিকে তাকিয়ে হেসে বলল, "মা, আলহামদুলিল্লাহ, আমাদের একটা দরজা তো অন্তত আছে! আচ্ছা, যেসব গরিবের একটা দরজাও নেই, এত মুষলধারে বৃষ্টি নামলে তারা যে কী করে!" ছেলের মুখের হাসী দেখে মা তার হাসিতে যোগ দিল এবং আদর করে চুমু খেল।

একেই বলে সন্তুষ্টি! কেননা মনের সন্তুষ্টি ও তুষ্টিই হলো পরম সুখের সবচেয়ে বড় উপায়...

এই হলো সুখের রহস্য!

অনেক দিন ধরে আমরা এই কোর্সের জন্য অপেক্ষা করছি
21/07/2026

অনেক দিন ধরে আমরা এই কোর্সের জন্য অপেক্ষা করছি

🌹🌹সুরা বাকারা– সুরা বাকারা জিন শয়তানকে বিতাড়িত করে।– আল্লাহর ইচ্ছায় এই সূরা যাদু বিনষ্ট করে।– এই সূরা বদনজরের সমস্যা দূর...
14/07/2026

🌹🌹সুরা বাকারা
– সুরা বাকারা জিন শয়তানকে বিতাড়িত করে।
– আল্লাহর ইচ্ছায় এই সূরা যাদু বিনষ্ট করে।
– এই সূরা বদনজরের সমস্যা দূর করে। বিশেষত এই সূরার শেষ দুই আয়াত।

আল কুরআন সম্পূর্ণটাই শরীর ও মন-মস্তিষ্কের জন্য শিফা। তবুও বিশেষভাবে এই সূরার ফজিলতে অনেক হাদিস বর্ণিত হয়েছে। তন্মধ্যে কিছু ফজিলত উল্লেখ করছি-

১/ এই সূরা আকড়ে ধরা, নিয়মিত তিলাওয়াত করা এবং একে নিয়ে চিন্তাভাবনা করা ব্যক্তির নিজের ও তার পরিবার পরিজন, ধনসম্পদ ও ঘরবাড়ির জন্য বারাকাহ স্বরূপ।

২/ এটি যাদু ও যাদুর উপকরণ বিনষ্টকারী, এবং যাদু থেকে রক্ষার জন্য এই সূরা দূর্গের ন্যায় কাজ করে।

এব্যাপারে আরও হাদিস জানতে চাইলে হাদিসের কিতাব সমূহ যেমনঃ আত তারগীব, শরহুস সুন্নাহ কিংবা এজাতীয় কিতাব সমূহ দেখা যেতে পারে।

এছাড়া সহীহ মুসলিমে বর্নিত হয়েছে রাসূল সাঃ বলেছেন, “তোমরা তোমাদের ঘরসমুহকে কবরস্থান বানিয়ে রেখো না। নিশ্চয়ই যে ঘরে সূরা বাকারা তিলাওয়াত করা হয় শয়তানে সেই ঘর হতে পলায়ন করে।”

🌹কারা ভর্তি হতে পারবেন?
- যাদের পড়া সহীহ্

খুবই অল্প করে ক্লাসে বসেই মুখে মুখে পড়ে হিফজ করব ইনশাআল্লাহ।
যাদের হিফযের ইচ্ছা আছে, ইনবক্স করবেন...

ক্লাস শুরু : আগস্ট থেকে ইনশাআল্লাহ

🔴🔴নতুন কোর্স এনাউন্সমেন্ট ⭕গুরুত্বপূর্ণ কুরআনিক দু'আ হিফজঃ~~কুরআনিক দু'আ হিফজ করে কি হবে?⭕কুরআনিক দু'আ জানা থাকলে সিজদায়...
07/07/2026

🔴🔴নতুন কোর্স এনাউন্সমেন্ট

⭕গুরুত্বপূর্ণ কুরআনিক দু'আ হিফজঃ
~~কুরআনিক দু'আ হিফজ করে কি হবে?

⭕কুরআনিক দু'আ জানা থাকলে সিজদায় দু'আ করতে পারবেন এবং হিফযের কিছুটা ফজিলত অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ

⚠️কারা ভর্তি হতে পারবেন⁉️
🍁যাদের পড়া সহীহ্

সময়: রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার রাত ৮ টা
মেয়াদ: ৬ মাস( আনুমানিক)

বিকাশ : 01849265507
ফি: ২০০ টাকা( মাসিক)

সিট: ১৫ টি

ক্লাস শুরু হবে সিট ফুল হওয়ার পর ✅

১ম মাসের ফি এডভান্স করে সিট কনফার্ম করবেন।

পরিচিতদের দাওয়াত দিবেন ইনশাআল্লাহ।

04/07/2026

(৩৪২০) আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ’’মুনাফিকের চিহ্ন তিনটি; (১) কথা বললে মিথ্যা বলে। (২) ওয়াদা করলে তা ভঙ্গ করে এবং (৩) তার কাছে আমানত রাখা হলে তার খিয়ানত করে।’’ (বুখারী ৩৩, মুসলিম ২২০)

মুসলিমের অন্য বর্ণনায় আছে, ’’যদিও সে রোযা রাখে এবং নামায পড়ে ও ধারণা করে যে, সে মুসলিম (তবু সে মুনাফিক)।’’ (মুসলিম ২২২)

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jannat Quran Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Jannat Quran Academy:

Shortcuts

Share