12/06/2021
🔘🔘🔘ডোমেইন কেনার আগে যে বিষয়গুলো অবশ্যই বিবেচনা করবেনঃ
আপনার ব্র্যান্ড নেম যেমন গুরুত্বপূর্ণ তেমনই একটা ভাল ডোমেইন নেম ও সব সময়ই গুরুত্বপূর্ণ এবং এটাই কোন ওয়েব সাইট তৈরির ক্ষেত্রে প্রথম ধাপ। তাই একটা ভাল ডোমেইন নেম খুজেঁ পাওয়ার জন্য আপনাকে অবশ্যই বেশ কিছুটা সময় নিয়ে যাচাই বাছাই করে সবচেয়ে উপযোগী নামটা নির্বাচন করা উচিৎ। ডোমেইন নেইম ঠিক করার বেশকিছু নিয়ম রয়েছে, যা আপনার ব্যবসায়ের ডোমেইন নাম বাছাই করার ক্ষেত্রে বেশ ভালো ভূমিকা রাখবে।
👉তো চলুন জানা যাক একটি সুন্দর ও যথাযথ ডোমেইন খুঁজে বের করতে যে বিষয়গুলো অবশ্যই বিবেচনা রাখতে হবে -
💠 সঠিক ডোমেইন এক্সটেনশনটি নির্বাচন করুন
ডোমেইন রেজি: এর জন্য বিভিন্ন ধরনের এক্সটেইনশন আছে। ব্যবসায়িক কোন কাজের আর কোন সমাজ সেবা বা শিক্ষামূলক কোন ওয়েবসাইট খোলার জন্যে ডোমেইন এক্সটেনশন আলাদা। নিম্নে বেশকিছু জনপ্রিয় ডোমেইন এক্সটেনশন নাম দেয়া হলো –Com .Org . Net .Gov .Edu .Info
ব্যবসায়িক কোন প্রতিষ্ঠানের ক্ষেত্রে ডোমেইন এক্সটেনশন হিসেবে .com, কোন সমাজসেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে .org , ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার প্রতিষ্ঠানের ক্ষেত্রে . Net, সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে .Gov আর শিক্ষা প্রতিষ্ঠানের ডোমেইন নামের সাথে .Edu এবং তথ্যমূলক সাইটের নাম উল্লেখ করার ক্ষেত্রে মূলত .Info ডোমেইন এক্সটেনশন ব্যবহার করা হয়।
যদি কোন নির্দিষ্ট দেশের মধ্যে কার্যক্রম সীমাবদ্ধ রাখতে চান সে ক্ষেত্রে কান্ট্রি ডোমেইন এক্সটেনশন ব্যবহার করতে পারে। যেমন, বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের কান্ট্রি ডোমেইন এক্সটেনশন .com.bd , .org.bd , .net.bd এবং edu.bd ব্যবহার করতে পারে।
এছাড়া সময়ের পরিবর্তে এখন নিশ কে ও ডোমেইন এক্সটেনশন হিসেবে ব্যাবহার করা যায় যেমন- .travel , .burger । তবে অবশ্যই মার্কেটিং বা ব্রান্ডিং সহ আর কিছু কারনে .com ডোমেইন এক্সটেইনশন ব্যবহার করা উচিত। কারন .com এখন পর্যন্ত সবথেকে বহুল ব্যবহৃত ডোমেইন এক্সটেইনশন। এছাড়াও যে বা যারা টোকনোলজি সম্পর্কে খুব বেশি জানে না তাদেরকেও যদি বলেন abcd . com তাহলে সে ঠিক বুঝে নেবে এটা একটা ওয়েবসাইটের নাম। তাছাড়া স্মার্টফোনের কীপ্যাডেও .com নামে ডিফল্ট কী সেট করা থাকে। বুঝতেই পারছেন এটার গ্রহণযোগ্যতা কতখানি।
💠 ছোট নাম নির্বাচন করুন
ডোমেনের নামের ক্ষেত্রে জটিল এবং লিখতে সমস্যা হয় এ ধরনের শব্দ পরিহার করা উচিত। ডোমেইন নাম যদি বড় বা জটিল ধরনের হয়, এক্ষেত্রে ভিজিটরের ভুল টাইপ বা বানান ভুল করার সম্ভবনা থাকে। তাই ছোট ও সহজে মনে রাখা যায় এমন ডোমেইন নেম নির্বাচন করুন। এক্ষেত্রে ৮-১০ অক্ষরের মধ্যে ডোমেইন নাম রাখাটাই ভালো। যেমন- blogger.com , facebook.com
💠 সহজে টাইপ করা যায় এবং মনে রাখা যায় এমন নাম পছন্দ করুন
সবসময় এমন একটি ডোমেইন নেম খুঁজে বের করার চেষ্টা করুন যেটি টাইপ করা সহজ, উচ্চারণযোগ্য এবং মনে রাখাও সহজ। আপনি যদি একাধিক বানান সহ শব্দ ব্যবহার করেন তবে গ্রাহকদের পক্ষে আপনার সাইটটি খুঁজে পাওয়া কঠিন হতে পারে। গ্রাহক যেন সহজে আপনার ওয়েবসাইটটি খুজে পায় সেদিকে বিবেচনা করা দরকার। যেমন ধরুন – myshopbd.com আর myshop.com এর মধ্যে কোনটা আপনার জন্য সহজ হবে ?
💠 সংখ্যা বা হাইফেন ব্যবহার করা থেকে বিরত থাকুন
সংখ্যা বা হাইফেন নামের মধ্যে এড়িয়ে চলুন কারন এটা অনেক সময় বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। এতে আপনার কিছু কিছু কাঙ্ক্ষিত ভিজিটর হারাতে পারেন।
যেমন- ধরুন প্রথম আলো কিন্তু তাদের ডোমেইন নেম অ্যাড্রেস পরিবর্তন করেছে। তারা ড্যাশ সমস্যা সমাধানের জন্য পূর্বে ব্যবহৃত ওয়েব অ্যাড্রেস prothom-alo.com পরিবর্তন করে বর্তমানে prothomalo.com ব্যবহার করছে। একইভাবে, সংখ্যার ক্ষেত্রে ডোমেন এ যদি 24 বা twenty four ব্যবহার করা হয়, তাহলে টাইপ করার সময়, সেটা twenty four হবে নাকি 24 হবে, তা নিয়ে অনেকেই সংশয়ে পরবে। তারপরেও যদি এমন নাম নির্বাচনের প্রয়োজন হয়, সেক্ষেত্রে, দুইরকমের ডোমেন নেম নিয়ে রাখাটাই নিরাপদ।
💠 নির্দিষ্ট এলাকা বা শহর টার্গেট করেও ডোমেন নিতে পারেন
অনেকেই লোকাল বা এলাকা বা শহরভিত্তিক বিজনেস করে সে ক্ষেত্রে কিন্তু লোকাল বা শহরের নাম এর ডোমেইন কিনতে পারেন। এতে করে ঐ এলাকার গ্রাহকরা সহজে আপনার ব্র্যান্ড খুজে পাবে। যেমন, আপনার ফুলের দোকান হচ্ছে বরিশালে , সে ক্ষেত্রে আপনি লোকাল মানুষদের কাছে পৌঁছানোর জন্য ডোমেইন নিতে পারেন– babyshopchattogram.com .
এছাড়াও অনেকে কেক বা হোমমেড ফুড নিয়ে বিজনেস করছে তারা কিন্তু চাইলেও তাদের শহরের বাইরে ডেলিভার করতে পারবে না সেক্ষেত্রে তারাও এরকম লোকালনামে ডোমেইন নিতে পারে। যেমন- cakeshoprajshahi.com। কিন্তু পরবর্তীতে তারা যদি এটাকে ভালো কেকের ব্র্যান্ড হিসেবে পরিচিত করাতে চায় এবং সব শহরেই তাদের উইং করার চিন্তা করে সেক্ষেত্রে এধরনের নাম বাছাই করা উচিত না।
💠 ব্র্যান্ডিং এর দিকে খেয়াল করুন
আপনার ব্র্যান্ডের জন্য .com ডোমেইন টি কিনে নিলেন বিজনেস ও শুরু করলেন কিন্তু কিছুদিন পর দেখলেন সেইম নামে আপনার অন্য কমপিটিটির .net বা .org দিয়ে র্যাঙ্কিং এ আপনাকে ছাড়িয়ে গেলো। সেক্ষেত্রে আপনার গ্রাহকরা আপনার প্রতিষ্ঠান খুঁজতে গিয়ে তাদের সাইটে চলে যেতে পারে। এতে বেশ বিভ্রান্তির সৃষ্টি হতে পারে। সেটা অবশ্যই আপনি চাইবেন না। তাই এক্ষেত্রে অন্তত TLD - Top Level Domain গুলো কিনে রাখতে পারেন। এটি অন্যান্যদের থেকে আপনাকে এগিয়ে থাকতে সহায়তা করবে।
💠 আইনগত বিষয়গুলো বিবেচনায় রাখুন
আপনার পছন্দকৃত ডোমেইন নাম রেজি: করার আগেই নিশ্চিত হয়ে নিন যে আপনার নির্বাচিত নামটি ট্রেডমার্ক, কপিরাইটযুক্ত বা অন্য কোম্পানী ব্যাবহার করছে কিনা। সেরকম কিছু হলে আপনাকে আইনি ঝামেলায় পড়তে হতে পারে। তাই এধরনের বড় লিগ্যাল ইস্যু গুলো খেয়াল রাখুন।
যেমন ধরুন Facebook এই ওয়ার্ড টি আপনি আপনার ডোমেইন নামে ব্যবহার করতে পারবেন না। কারন এটা ট্রেডমার্ক ওয়েবসাইট এবং এদের নাম কপিরাইট করা।
💠 যথা সম্ভব দ্রুত ডোমেইন ক্রয় করুন
যেহেতু ডোমেইন খুব দ্রুত বিক্রি হয়ে যায় আবার অনেকেই কিনে রাখে এবং কিনতে খুব বেশি খরচও করতে হয়না তাই, আপনার পছন্দের নামটি যত তারাতারি কিনে রাখবেন ততই নিরাপদ। কারন- একবার কেও ডোমেইনটি কিনে ফেললে আপনার জন্য সেটি সংগ্রহ করা কঠিন এবং বেশি দামে কিনতে হবে। তাই যত দ্রুত সম্ভব আপনার প্রিয় ডোমেইন নামটি রেজি: করে ফেলুন।
আপনাদের জানার সুবিধার্থে কিছু ডোমেইন সাজেশন টুল তুলে ধরলাম
আপনি যদি গুগলে “ডোমেইন নাম সাজেশন টুল” লিখে সার্চ করেন তাহলে আপনি অনেক গুলো ডোমেইন নাম সাজেশন টুল পেয়ে যাবেন । এখানে কিছু ডোমেইন নাম সাজেশন টুল হাইলাইট করেছি যেগুলো আপনাকে পারফেক্ট ডোমেইন নাম খুঁজে পেতে সাহায্য করবে ।
➡️ Namesilo
➡️ Name Station
➡️ Domainr
➡️ Nameboy
➡️ Lean Domain Search
আশা করি উপরোক্ত বিষয়গুলো আপনাদের সঠিক ডোমেইন নেম সিলেক্ট করার ক্ষেত্রে অনেক সাহায্য করবে।