Actual Way Of Success

Actual Way Of Success لا اله الله محمد رسول الله

02/10/2022
10/09/2022

লোকমুখে প্রসিদ্ধ, আলী রা.-কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী! তুমি পাঁচটি কাজ না করে ঘুমাবে না। কাজ পাঁচটি হল :

১. চার হাজার দিনার ছদকা দিয়ে ঘুমাবে।

২. এক খতম কুরআন তিলাওয়াত করে ঘুমাবে।

৩. জান্নাতের মূল্য দিয়ে ঘুমাবে।

৪. দু’ ব্যক্তির মাঝের বিবাদ মিটিয়ে ঘুমাবে।

৫. একটি হজ্ব আদায় করে ঘুমাবে।

এ কথা শুনে আলী রা. বললেন, আল্লাহর রাসূল! এ তো আমার জন্য দুঃসাধ্য কাজ। আমি কীভাবে এগুলো করতে পারি?

তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন-

(১) ঘুমের সময় চার বার সূরা ফাতেহা পাঠ করলে তোমার আমলনামায় চার হাজার দিনার ছদকা করার সওয়াব লেখা হবে।

(২) তিন বার কুলহুওয়াল্লাহ সূরা পড়লে তোমার আমলনামায় এক খতম কুরআন পড়ার সওয়াব লেখা হবে।

(৩) তিন বার দরূদ শরীফ পাঠ করলে জান্নাতের মূল্য আদায় হয়ে যাবে।

(৪) দশবার ইসতেগফার পড়লে বিবাদ মিটানোর সওয়াব লাভ হবে।

(৫) চার বার কালেমায়ে তামজীদ পাঠ করলে এক হজ্বের সওয়াব পাওয়া যাবে।

একথা শুনে আলী রা. বললেন, আল্লাহর রাসূল! আমি প্রতিদিনই এই আমল করে ঘুমাবো- ইনশাআল্লাহ!

🔸এটি একটি ভিত্তিহীন বর্ণনা : হে আলী! পাঁচটি কাজ না করে ঘুমাবে না...হাদিসের কোনো গ্রন্থে এমন কোনো আজব বর্ননা নেই।

এ কথাগুলো আমাদের দেশে চাররঙা পোস্টার আকারে পাওয়া যায়। কোনো কোনো বাড়ির দেওয়ালেও লাগানোও দেখা যায়।
হাদীসের নির্ভরযোগ্য কোনো কিতাবে এ বর্ণনা নেই। এটি আরব-অনারব সকলের মাঝেই প্রসিদ্ধ। কিন্তু এর দালীলীক কোনো ভিত্তি নেই। এ ধরনের ভিত্তিহীন বর্ণনা প্রচার করা গুনাহের কাজ।

🔹অনেকে আবার আলী রা. এর নামেও নানা ধরনের ভাবুক কথা জ্ঞান বাক্য হিসেবে প্রচার করে থাকেন। সাহাবি রাদিয়াল্লাহু আনহুম আজমাঈন গণের নামে বলা কথারও দলীল দিতে হবে কারন তাঁদের কথা ও কাজ শরীয়াতের গুরুত্বপূর্ণ দালায়েল। এরকম মিথ্যাচার থেকে বিরত থাকা আবশ্যক।

উল্লেখ্য, সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরূদ শরীফ, ইসতেগফার ইত্যাদির ফযীলত সহীহ হাদীসে বর্ণিত হয়েছে। সেসব ফযীলতসমূহই মানুষের মাঝে প্রচার করা উচিত।

-ফাতাওয়াল লাজনাদ দায়েমা ৩৭৮৯১, শায়েখ ছালেহ আলউছাইমিন রাহিমাহুল্লাহ ।(মাসিক আল-কাউসার এ প্রকাশিত)
Hi Muhammad Saifullah

10/09/2022

আত্মসম্মানবোধ মানে, গরম গরম কথা বলা নয়, অহংকারপূর্ণ নাকউঁচু স্বভাব নয়, আত্মসম্মানবোধ মানে-যা কিছু আমাকে ছোট করে, তা থেকে দূরে থাকা। 🖤

~ আতিক উল্লাহ (হাফি.)

ঘরে বসে থাকলে রিজিক পাবেন নাআপনাকে নিজের থেকে রিযিক খুঁজতে হবে
09/09/2022

ঘরে বসে থাকলে রিজিক পাবেন না
আপনাকে নিজের থেকে রিযিক খুঁজতে হবে

09/09/2022

আমি কুরআনের ৯০ জায়গায় পেয়েছি,
আল্লাহ বান্দার রিযিক নির্ধারণ করে রেখেছেন এবং রিযিকের দায়িত্ব নিয়েছেন। কেবল এক জায়গায় পেয়েছি, 'শয়তান তোমাদেরকে অভাব অনটনের ভয় দেখায়'। (সুরা বাক্বারাহ, ২৬৮)

সত্যবাদিতায় আল্লাহ্‌ অতুলনীয়। তাও আমরা তাঁর ৯০টি ওয়াদার প্রতি আস্থা রাখতে পারি না। অথচ চরম মিথ্যুক যে শয়তান, তার এক কথার ওপর গভীর বিশ্বাস রাখি!

~ প্রখ্যাত তাবিয়ি হাসান বাসরি (রহ.)

Address

Chittagong

Telephone

+8801865229856

Website

Alerts

Be the first to know and let us send you an email when Actual Way Of Success posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Actual Way Of Success:

Shortcuts

Share

Category