Rahmania High School Science Club

Rahmania High School Science Club

Share

Science study

19/05/2026

‎আসসালামু আলাইকুম
‎৪৭ তম বিজ্ঞান বিষয়ক মেলা, কুইজ ও বিজ্ঞান অলিম্পিয়াড এর আয়োজন করতে যাচ্ছে জেলা প্রশাসক।
‎মেলার সম্ভাব্য তারিখ: ১৫/০৬/২৬ থেকে ১৭/০৬/২৬
‎ভ্যেন্যু: অনির্ধারিত

‎বিজ্ঞান মেলার আয়োজিত বিষয়সমূহ:

‎১। "বিজ্ঞান প্রজেক্ট" তৈরী (প্রজেক্ট তৈরীতে যাবতীয় খরচ স্কুল বহন করবে) তিন দিন ধরে থাকবে

‎২। বিজ্ঞান বিষয়ক কুইজ (এক কথায় লিখিত উত্তর দিতে হয়) ১৬/০৬/২৬ বিকালে ২:৩০ টা থেকে

‎৩। বিজ্ঞান অলিম্পিয়াড (এক কথায় লিখিত উত্তর দিতে হয়) ১৬/০৬/২৬ সকাল ১০:৩০ টা থেকে

‎প্রজেক্ট তৈরীর আইডিয়া কিংবা মডেল নিয়ে অথবা কুইজ ও অলিম্পিয়াডে অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদেরকে ২১/ ০৫/২৬ তারিখে স্ব স্ব শ্রেণি শিক্ষকের মাধ্যমে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের সাথে তারা যোগাযোগ করার জন্য নির্দেশ দেয়া যাচ্ছে।

‎নির্দেশক্রমে
জনাব ‎জেবুন নিছা খানম
‎প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)

10/07/2025

রহমানিয়া উচ্চ বিদ্যালয়:
বিজ্ঞান বিভাগের ফলাফল সব সময় দারুন:
মোট শিক্ষার্থী: ১৭৭ জন
উত্তীর্ণ - ১৬৫ জন।
A+ : ৩২ জন।

28/05/2025

শেষদিনে: ৪৬-তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা,২০২৫।
আমাদের রহমানিয়া উচ্চ বিদ্যালয়।

10/05/2025

৪৬- তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উপলক্ষে কুইজ, বিজ্ঞান অলিম্পিয়াড এবং বিজ্ঞান বিষয়ক প্রজেক্ট নিয়ে কেউ অংশগ্ৰহণ করতে চাইলে আগামীকাল রবিবার সাড়ে এগারোটায় নিম্নোক্ত স্যারদের সাথে যোগাযোগ করতে হবে।
১। জনাব সৈয়দ আনোয়ারুল হক।
২। জনাব তানজিলাল রাকিব।
৩। জনাব জাবেদ হোসেন
৪। জনাব সুব্রত চৌধুরী।

31/01/2025

রহমানিয়া উচ্চ বিদ্যালয় এস.এস.সি 2022 ব্যাচের শিক্ষার্থীরা অসাধারণ সাফল্য অব্যাহত রেখেছে
মেডিকেল এডমিশন ২০২৫ - চান্স পেয়েছে ০৪ জন।
রিয়াদ, জিয়াদ, কানিজ, অর্পিতা অভিনন্দন চারজনকে।

18/11/2024
01/11/2024

অত্র বিদ্যালয়ের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগ নিতে ইচ্ছুক ছাত্র-ছাত্রীদের অবগতির জন্য বিজ্ঞাপিত করা যাচ্ছে যে, আগামী ০৪/১১/২০২৪ খ্রি. সোমবার দুপুর ২.০০ টা থেকে ৩.০০ টা পর্যন্ত বিজ্ঞান বিভাগ নির্ধারণ পরীক্ষা অনুষ্ঠিত হবে। যারা বিজ্ঞান বিভাগ নিতে ইচ্ছুক তাদের পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য নির্দেশ দেয়া যাচ্ছে।

পূর্ণমান - ৫০ নম্বর
বিজ্ঞান - ২৫
গণিত - ২৫

সময় ১ঘন্টা

সিলেবাস:
বিজ্ঞান - ১ম, ৫ম, ৬ষ্ঠ, ৮ম
গণিত - বার্ষিক মূল্যায়ন এর সিলেবাস

প্রশ্নের ধরন: এক কথায় উত্তর

(বি.দ্র: যারা পরীক্ষায় অংশগ্রহণ করবে না, তাদের বিজ্ঞান বিভাগ দেয়া হবে না)

জেবুন নিছা খানম
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
রহমানিয়া উচ্চ বিদ্যালয়

24/05/2024

ট্রেন কাছাকাছি আসলে রেল লাইন ক্রসিং কেন ঝুঁকিপূর্ণ :
প্রশ্ন হল, কেন ট্রেন আসার ঠিক পূর্ব মুহূর্তে গাড়ি যখন রেল লাইনে উঠে, তখনই চাকা অচল হয়ে থুবড়ে দাঁড়িয়ে যায়। অথচ দূরত্ব মাত্র তিন হাত জায়গা। এখানে কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যার প্রয়োজন আছে! বিজ্ঞানের ব্যাখ্যা দিয়েছেন পদার্থ বিজ্ঞানের অধ্যাপক বলরাম ভৌমিক। তিনি বললেন, যখন ট্রেন লেভেল ক্রসিং এর প্রায় কাছাকাছি চলে আসে অর্থাৎ সীমার মধ্যে এসে যায়, তখন লাইনের মধ্যে চাকার ঘর্ষণের ফলে ইলেকট্রো ম্যাগনেটিক পাওয়ার বা তড়িৎ চুম্বকীয় শক্তির কারণে পুরো রেল লাইন আবিষ্ট হয়ে যায়। যার ফলে সে সময়ে লাইনে অন্য কোন গাড়ি উঠলে সাথে সাথে তার ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এ কারণে কম সময়ে গাড়িটি রেল লাইন থেকে সরে যেতে পারে না। অথচ যখন রেল গাড়ি নির্দিষ্ট রেঞ্জের বাইরে থাকে তখন লেভেল ক্রসিং পার হওয়াতে কোন সমস্যাই নেই। এজন্য অনেকের মুখে আমরা প্রায় শুনে থাকি, রেল লাইনে কেন মোটর গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে যায়?

একবার ভাবুনতো দুটো রেল লাইনের মধ্যে বিস্তারটা কত! আড়াই বা তিন হাতের বেশি নয়। এই তিন হাত অনেক পুরুষ লাফিয়ে পার হতে পারে। কিন্তু ট্রেন খুবই কাছাকাছি চলে এলে, তখন লাফিয়ে পার হবার চেষ্টা করা মানেই মৃত্যু নিশ্চিত! তখন তড়িৎ চুম্বকীয় শক্তির কারণে মানুষ লাফানোর শক্তি হারিয়ে ফেলবে বলেই মৃত্যু নিশ্চিত। এ চুম্বকীয় শক্তির কারণে মানুষকে টেনে রাখবে বলে সমস্ত শরীর অধিক ভার (ওজন) হয়ে যাবে। এই কারণেই লেভেল ক্রসিং এ গেইট বন্ধ করে ট্রেন আসার প্রায় ১০ মিনিট আগে, যাতে ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হতে না পারে। কিন্তু আমাদের সাধারণ জনগন প্রায় বলতে শুনেছি, "ট্রেন আসার আগেই গেইট ফেলে সে চুপচাপ বসে আরাম করে। মানুষকে কষ্ট দেয়।”

02/04/2024

৪৫ - তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় এবং অলিম্পিয়াডে কোন শিক্ষার্থী অংশগ্রহন করতে চাইলে সৈয়দ আনোয়ারুল হক স্যারের সাথে যোগাযোগ করতে পারো।

30/07/2023

রহমানিয়া উচ্চ বিদ্যালয় বিজ্ঞান বিভাগের অসাধারণ সাফল্য।
মোট পরীক্ষার্থী: ১৬৯ জন
মোট কৃতকার্য: ১৬১ জন
মোট জিপিএ -৫ : ৩৪ জন।
শতকরা পাসের হার: ৯৫.২৬%
কৃতকার্য সকল শিক্ষার্থীদের রহমানিয়া উচ্চ বিদ্যালয় বিজ্ঞান ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা।

Photos from Rahmania High School Science Club's post 01/04/2023

প্রতিবেদন দাখিল: কার্যক্রম - ২০২২
রহমানিয়া উচ্চ বিদ্যালয় বিজ্ঞান ক্লাব কর্তৃক অনুষ্ঠিত বিভিন্ন কার্যক্রম -২০২২ এর প্রতিবেদন প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আবু তৈয়ব স্যার এর নিকট স্থানান্তর। উপস্থিত ছিলেন মডারেটর সৈয়দ আনোয়ারুল হক, সহকারী শিক্ষক।
রহমানিয়া উচ্চ বিদ্যালয় বিজ্ঞান ক্লাব এর পর্ষদ - ২০২২ এর বিদায়ী সভাপতি সৌরভ দে এবং পর্ষদ - ২০২৩ এর সভাপতি মোহাম্মদ আতাউল্লাহ।

Want your school to be the top-listed School/college in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


Hamjarbag, Panchlaish Ta
Chittagong
4200