Accounting Academy

Accounting Academy For more information:
Call here:- 01717879730, 01641304594

Private tuition is available here for all types of subjects in HSC (Business Studies), BBA (Honors), BBA (Professional), BBA (Pass), MBA (preliminary) and MBA (Masters).

বিবিএ অনার্স ২য় বর্ষের একাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং ও ফিন্যান্স ডিপার্টমেন্টের প্রাইভেট ব্যাচ আগামী ১৩/১১/২০২৫ খ্র...
12/11/2025

বিবিএ অনার্স ২য় বর্ষের একাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং ও ফিন্যান্স ডিপার্টমেন্টের প্রাইভেট ব্যাচ আগামী ১৩/১১/২০২৫ খ্রি. রোজ বৃহস্পতিবার বিকাল চারটা থেকে শুরু হবে। (পড়ার সময় : রবি, মঙ্গল ও বৃহস্পতিবার বিকাল চারটা এবং সন্ধ্যা ৬ টা) পড়তে আগ্রহী শিক্ষার্থীরা নিম্নের নম্বরে যোগাযোগ করবে:
০১৭১৭৮৭৯৭৩০,০১৬৪১৩০৪৫৯৪

আগামী ১৭/০৯/২০২৫ খ্রি. রোজ বুধবার বিকাল ৫.০০টা থেকে একাদশ শ্রেণির ব্যবসায় শিক্ষা বিভাগের ক্লাস শুরু হবে। আগ্রহী শিক্ষার্...
11/09/2025

আগামী ১৭/০৯/২০২৫ খ্রি. রোজ বুধবার বিকাল ৫.০০টা থেকে একাদশ শ্রেণির ব্যবসায় শিক্ষা বিভাগের ক্লাস শুরু হবে। আগ্রহী শিক্ষার্থীরা নিম্নের নম্বরে যোগাযোগ করবেঃ
০১৭১৭৮৭৯৭৩০, ০১৬৪১৩০৪৫৯৪

বিবিএ ২য় বর্ষ রেডি হয়ে যাও...
23/08/2025

বিবিএ ২য় বর্ষ রেডি হয়ে যাও...

আগামী (০২/০৯/২০২৫) রোজ  মঙ্গলবার বিকাল ৪ টা থেকে বিবিএ একাউন্টিং,  ম্যানেজমেন্ট, মার্কেটিং ও ফিন্যান্স ডিপার্টমেন্টের নত...
15/08/2025

আগামী (০২/০৯/২০২৫) রোজ মঙ্গলবার বিকাল ৪ টা থেকে বিবিএ একাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং ও ফিন্যান্স ডিপার্টমেন্টের নতুন প্রথম বর্ষের ব্যাচ শুরু হবে। প্রথম বর্ষের নতুন সিলেবাস অনুসারে পড়ানো হবে যা নিচে সংযুক্ত করা হয়েছে। যে সকল শিক্ষার্থী (পড়তে এবং শিখতে চাই) বেসিক থেকে এডভান্স লেভেল পর্যন্ত তারা নিম্নের নম্বরে যোগাযোগ করে অথবা সরাসরি কোচিং এ এসে ভর্তি হতে পারবে। কোন ভর্তি ফি নেই।
# # মাসিক পেমেন্ট অথবা কোর্স ভিত্তিক পড়তে পারবে।
যোগাযোগঃ
০১৭১৭-৮৭৯৭৩০, ০১৬৪১-৩০৪৫৯৪

জুলাই শহিদ স্মৃতি শিক্ষাবৃত্তি জাতীয় বিশ্ববিদ্যালয়..যাদের পয়েন্ট ৩ এর বেশি আছে তারা কলেজে যোগাযোগ করে আবেদন দিতে পারবে। ...
29/07/2025

জুলাই শহিদ স্মৃতি শিক্ষাবৃত্তি জাতীয় বিশ্ববিদ্যালয়..

যাদের পয়েন্ট ৩ এর বেশি আছে তারা কলেজে যোগাযোগ করে আবেদন দিতে পারবে। বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী ছাড়া এক কলেজ থেকে সর্বোচ্চ ১০ জন পাবে।

ভর্তি চলছে....
23/07/2025

ভর্তি চলছে....

08/07/2025

আজকের গল্পটি এমনিই শেয়ার করলাম😄😄😆
মদ‍ পানের অপকারিতা সম্পর্কে মোটিভেশনাল প্রোগ্রাম নিয়ে একটি এনজিও এক গ্রামে গিয়ে হাজির।

প্রথমে তারা দু'টি বালতি নিয়ে একটিতে 'মদ'
অন্যটিতে 'জল' রাখে। এবার একটি গাধাকে ঐ বালতি দু'টির সামনে দাঁড় করিয়ে দেয়।

গাধাটা 'মদের' বালতি শুঁকে এক লাথি মেরে সেটিকে ফেলে দেয়। এরপর 'জলের' বালতিটা শুঁকে নিয়ে জল খেতে থাকে।

এনজিও টিমের লোকজন গ্রামবাসীদের জিজ্ঞেস করে,
–এটা থেকে আপনারা কী শিখলেন?

গ্রামবাসীরা একত্রিত হয়ে উত্তর দিলো,
–যারা গাধা তারা মদ খায় না।

টিম ম্যানেজমেন্ট বুঝতে পারলো, এভাবে হবে না।
কোথাও গোলমাল আছে। তাই এবার দুটি গ্লাস নিয়ে একটিতে 'জল' আর অপরটিতে 'মদ' রেখে একটি পোকাকে জলের গ্লাসে ছেড়ে দেয়।

পোকাটা সাঁতার কেটে জল থেকে দিব্যি ওপরে উঠে আসে।

পোকাটাকে এবার মদের গ্লাসে ছেড়ে দেয়া হলো। কী আশ্চর্য! সাথে সাথে এটি মারা গেলো।

টিম ম্যানেজমেন্ট এবার জিগ্যেস করলো,
–কেমন বুঝলেন? এবার ঠিক বুঝেছেন তো?

গ্রামবাসীরা একযোগে উত্তর দিলো,
–জ্বি স্যার। পেটের পোকা মারতে চাইলে মদপান করতে হবে।

মোরালঃ চোরে শোনে না ধর্মের কাহিনী🤪🤪

18/06/2025

কীভাবে তুমি নিজেই তোমার ক্যারিয়ার নষ্ট করবে?
১০টি কার্যকর টিপস!

আমার আজকে উল্টো দিকে যাওয়ার প্ল্যান। কারণ সফল হবার টিপস শুনে শুনে তুমি তো অলরেডি ওভারডোজ হয়ে গেছো।

তাই লিখে ফেললাম "ক্যারিয়ারকে ধ্বংস করার ১০টি পরীক্ষিত ও প্রমাণিত কার্যকর উপায়!" 😎

১. তোমার মূলমন্ত্র হবে "আজকের কাজ কালকে করব, কালকের কাজ পরশু।" কখনো ভুলেও আজকের কাজ আজ করবে না। কাজ করাকে অলিম্পিকের মতো করে প্রতি চার বছর পর একবার করার প্ল্যান রাখো।

২. যেকোনও নতুন স্কিল শিখতে গেলে নিজের ব্রেনে বলো, "দোস্ত, আমি তো অলরেডি সব জানি"। নতুন শেখার দরকার কী? স্কিল শেখা থেকে যতটা নিরাপদ দূরত্বে থাকতে পারো ততই মঙ্গল।

৩. গুরুজনেরা বারবার বলে নেটওয়ার্কিং করতে, তুমি চরম আধুনিক। এই নেটওয়ার্কিং জিনিসটা তুমি কখনই করবা না। আরে ভাই, তুমি তো ইন্ট্রোভার্ট মানুষ, বাসার ওয়াইফাইটাই তোমার যথেষ্ট "নেটওয়ার্ক"।

৪. নিজের সব ভুল আর ব্যর্থতার জন্য বাসায় বসে বসে বস, অফিস কলিগ, সরকার, এমনকি জীবনেও সুযোগ না পাওয়া ভাগ্যকেও নিয়মিত গালি দাও।
তোমার চোখে পৃথিবীর সবাই দোষী। তুমিই কেবল ধোয়া তুলসী পাতা।

৫. সময় পেলে ইউটিউবে বসে বসে মারাত্মক সব 'জীবন বদলানো' ভিডিও দেখো। যেমন— "বিড়াল কেন মিউ মিউ করে?", "রাত ২টায় আসলেই ভূত বাসায় আসে কিনা?" এগুলো নিয়মিত দেখলে একসময় তোমার ব্রেইনে চিন্তার একেবারে জানাযা হয়ে যাবে।

৬. কিছু একটা শেখার জন্য টিউটোরিয়াল দেখবে ঠিকই, কিন্তু নিজে সেটার অনুশীলন করবে না। 'Copy-Paste Hero' হিসেবে টিউটোরিয়াল শেষ করলে ব্রাউজার ক্লোজ করে নিজেকে অলরেডি 'বিশেষজ্ঞ' হিসেবে গন্য করো।

৭. ফেসবুকের রিল আর ইনস্টাগ্রামের স্ক্রলে প্রতিদিন দুই-তিন ঘন্টা ব্যয় করো। সময়টা সস্তা, পয়সা খরচ নেই। বেশি বেশি স্ক্রল করো। তোমার যে এই সময়টা স্কিল শেখার জন্য আল্লাহ দিয়েছে, তা ভুলে যাও!

৮. জীবনে চ্যালেঞ্জ নিবে না। কমফোর্ট জোন থেকে একটা পা-ও বাইরে বের করবে না। জোনের বাইরে পা ফেললে তোমার পায়ের তলার মাটি উল্টে যাবে, আচমকা আকাশ নেমে আসবে কিন্তু।

৯. আশেপাশে তোমার বন্ধু বা আত্মীয়-স্বজনদের ভালো কিছু করতে দেখলে মন দিয়ে তাদের হিংসা করো। সকাল-বিকাল চিন্তা করো, "ও তো সফল হলো মামা-চাচার বা মামার শালার ভাগ্নের কারণে। ও কেন সফল হয় আর আমি ব্যর্থ?"

১০. একটা স্কিল থেকে আরেকটা স্কিলে লাফাতে লাফাতে ক্যারিয়ারের ক্যাঙারু হও। আজ ডেভেলপমেন্ট শিখছো দুই সপ্তাহ, পরে ডিজাইনার হও, তিন মাস পরে ইউটিউবার হও। এভাবে জীবনে যত পারো স্কিল টেস্টিং করো, যেন কোনোদিন কোনো কিছুতেই ভাল না হও।

এই দশটা কাজ যদি আন্তরিকভাবে করতে পারো তাহলে আমি ফুল গ্যারান্টি দিয়ে লিখলাম তোমার ক্যারিয়ার হওয়ার চান্স শূন্য পার্সেন্ট, ধ্বংসের চান্স ১০০%।

ভাই, কথাগুলো মজা করে বললেও জীবনে আমরা প্রায়ই এগুলো করে ফেলি, তাই সিরিয়াসলি তোমাকে বলছি—উপরের ভুলগুলো বন্ধ করো, নিজেকে আপডেট করো।
সংগৃহীত

16/06/2025

Management Accounting

বিবিএ অনার্স থার্ড ও ফোর্থ ইয়ার (একাউন্টিং, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট) এর স্পেশাল ব্যাচ শুরু হবে( অফলাইন ও অনলাইন) ১০ জা...
07/01/2025

বিবিএ অনার্স থার্ড ও ফোর্থ ইয়ার (একাউন্টিং, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট) এর স্পেশাল ব্যাচ শুরু হবে( অফলাইন ও অনলাইন) ১০ জানুয়ারি থেকে। যারা এখনো পড়া শুরু করোনি বা শুরু করেছো কিন্তু পড়ে শান্তি পাচ্ছোনা তারা নিম্নের নম্বরে যোগাযোগ করতে পারো:
০১৭১৭৮৭৯৭৩০, ০১৬৪১৩০৪৫৯৪

Shout out to my newest followers! Excited to have you onboard! Mohammad Ismail, MD Abdullah Ahad, MD Ariful Islam, Saima...
27/11/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Mohammad Ismail, MD Abdullah Ahad, MD Ariful Islam, Saima Sultana Ãkhī, Mohammad Jobayed Badsha

Address

L BLOCK, ROAD 1, Lane 1, House No : 4 Halishahar H/E, Ctg, In Front Of Arong Gate, Boropool
Chittagong

Telephone

+8801717879730

Website

Alerts

Be the first to know and let us send you an email when Accounting Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Accounting Academy:

Shortcuts

Share

Category