BDF-Students' Wing,Chittagong Medical College

BDF-Students' Wing,Chittagong Medical College BDF-Students' Wing is working for improving the academic excellence and co-curricular activities.

বিডিএফ-স্টুডেন্টস উইং, চট্টগ্রাম মেডিকেল কলেজ কর্তৃক এবং বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন এর সহযোগিতায় পূর্ব বৈরাগ সরকারি প্রাথ...
25/05/2024

বিডিএফ-স্টুডেন্টস উইং, চট্টগ্রাম মেডিকেল কলেজ কর্তৃক এবং বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন এর সহযোগিতায় পূর্ব বৈরাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়,বৈরাগ,আনোয়ারায় ফ্রি মেডিকেল ও ডেন্টাল চিকিৎসা সেবার আয়োজন করা হয়।উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা,ডায়াবেটিস ও ব্লাড গ্রুপিং পরীক্ষা এবং ওষুধ বিতরন করা হয়।

নতুন বছরের শুভেচ্ছা সবাইকে।
31/12/2023

নতুন বছরের শুভেচ্ছা সবাইকে।

১৯৭১ এর ডিসেম্বর মাসে স্বাধীনতা যুদ্ধের শেষ পর্যায়ে এসে পাকিস্তানী বাহিনী যখন বুঝতে শুরু করে যে তাদের পক্ষে যুদ্ধে জেতা...
14/12/2023

১৯৭১ এর ডিসেম্বর মাসে স্বাধীনতা যুদ্ধের শেষ পর্যায়ে এসে পাকিস্তানী বাহিনী যখন বুঝতে শুরু করে যে তাদের পক্ষে যুদ্ধে জেতা সম্ভব না, তখন তারা নবগঠিত দেশকে সাংস্কৃতিক, সামাজিক ও শিক্ষাগত দিক থেকে দুর্বল এবং পঙ্গু করে দেয়ার জন্য পরিকল্পনা করতে থাকে। সেই পরিকল্পনা অনুযায়ী ১৪ ডিসেম্বর রাতে পাকিস্তানি বাহিনী তাদের দেশীয় দোসর রাজাকার, আলবদর ও আল শামস বাহিনীর সহায়তায় দেশের শ্রেষ্ঠ সন্তানদের নিজ নিজ গৃহ হতে তুলে এনে নির্মম নির্যাতনের পর হত্যা করে।
আমরা হারাই জাতির শ্রেষ্ঠ সন্তানদের।
যাদের মধ্যে ছিলেন অসংখ্য চিকিৎসক, শিক্ষক,লেখক,কবি,সমাজসেবক,গীতিকার সহ উল্লেখযোগ্য অনেক ব্যক্তিবর্গ।

তাদের সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা।

আজ ২০ আগস্ট, ২০২৩ BDF-Students' Wing,Chittagong Medical College কর্তৃক আয়োজিত Bangabandhu Memorial Inter Medical Footbal...
20/08/2023

আজ ২০ আগস্ট, ২০২৩ BDF-Students' Wing,Chittagong Medical College কর্তৃক আয়োজিত Bangabandhu Memorial Inter Medical Football Tournament-2023 এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর সাবেক সফল মেয়র আ.জ.ম নাছির উদ্দীন ভাই।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ দিলীপ চৌধুরী দাদা, সভাপতি, পোস্ট-গ্র‍্যাজুয়েট স্টুডেন্টস ডক্টরস এসোসিয়েশন,ডাঃ সাইফুল ইসলাম বাদল স্যার
সাধারণ সম্পাদক, পোস্ট-গ্র‍্যাজুয়েট স্টুডেন্টস ডক্টরস এসোসিয়েশন,ডাঃ আহমেদ রিজওয়ান আনোয়ার মাশরাফি ভাই,সদস্য, বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন। এবং ইন্টার্ন ডক্টরস এসোসিয়েশন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তারবৃন্দ।

ফাইনাল ম্যাচঃ CMC THUNDER-HAWKS vs CMC TITANS

চ্যাম্পিয়ন টিমঃ CMC TITANS

রানার্সআপ টিমঃ CMC THUNDER-HAWKS

ম্যান অফ দ্যা ম্যাচঃ জাহিদুল ইসলাম জিসান(CMC TITANS)

সেরা গোলদাতাঃ রবিউল ইসলাম পিয়াস(CMC THUNDER-HAWKS)

সেরা গোলরক্ষকঃ সামি সাঈদ( CMC TITANS)

আজ ১৭ই আগস্ট,২০২৩ BDF-Students' Wing,Chittagong Medical College কর্তৃক আয়োজিত Bangabandhu Memorial Inter Medical Footbal...
17/08/2023

আজ ১৭ই আগস্ট,২০২৩ BDF-Students' Wing,Chittagong Medical College কর্তৃক আয়োজিত Bangabandhu Memorial Inter Medical Football Tournament-2023 এর সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

প্রথম ম্যাচঃ CIMC-CIDC FC vs CMC TITANS
ফলাফলঃ ০-১
ম্যান অফ দ্যা ম্যাচঃ ফয়সাল আজিজ রিয়াদ(CMC TITANS)

দ্বিতীয় ম্যাচঃ BGCTMC FC vs CMC THUNDER-HAWKS
ফলাফলঃ ০-১
ম্যান অফ দ্যা ম্যাচঃ রবিউল ইসলাম পিয়াস(CMC THUNDER-HAWKS)

প্রতিটা টিম-ই দুর্দান্ত খেলেছে।এরই মধ্যে ফাইনালে জায়গা করে নিল CMC TITANS ও CMC THUNDER-HAWKS.

Now the final will be CMC vs CMC.

আজ ১৬ই আগস্ট,২০২৩ BDF-Students' Wing,Chittagong Medical College কর্তৃক আয়োজিত Bangabandhu Memorial Inter Medical Footbal...
16/08/2023

আজ ১৬ই আগস্ট,২০২৩ BDF-Students' Wing,Chittagong Medical College কর্তৃক আয়োজিত Bangabandhu Memorial Inter Medical Football Tournament-2023 এর তৃতীয় দিনের ম্যাচ অনুষ্ঠিত হয়।

প্রথম ম্যাচঃ BGCTMC FC vs CMC TITANS
ফলাফলঃ ০-০
ম্যান অফ দ্যা ম্যাচঃ মুহাম্মদ আজিজ (BGCTMC FC)

দ্বিতীয় ম্যাচঃ CIMC-CIDC FC vs CMC THUNDER-HAWKS
ফলাফলঃ ১-১
ম্যান অফ দ্যা ম্যাচঃ ইলান সিলান (CMC THUNDER-HAWKS)

আজ ১৫ই আগস্ট,২০২৩ BDF-Students' Wing,Chittagong Medical College  কর্তৃক আয়োজিত Bangabandhu Memorial Inter Medical Footba...
15/08/2023

আজ ১৫ই আগস্ট,২০২৩ BDF-Students' Wing,Chittagong Medical College কর্তৃক আয়োজিত Bangabandhu Memorial Inter Medical Football Tournament-2023 এর দ্বিতীয় দিনের ম্যাচ অনুষ্ঠিত হয়।

প্রথম ম্যাচঃ BGCTMC FC vs SMCH FC
ফলাফলঃ ২-০
ম্যান অফ দ্যা ম্যাচঃ তানভিরুল ইসলাম মিসবাহ (BGCTMC FC)

দ্বিতীয় ম্যাচঃ IAHS-USTC vs CMC THUNDER-HAWKS
ফলাফলঃ ০-০
ম্যান অফ দ্যা ম্যাচঃ ইমন মহাজন ইমু (IAHS-USTC FC)

আজ ১৪ই আগস্ট,২০২৩ BDF-Students' Wing,Chittagong Medical College কর্তৃক আয়োজিত Bangabandhu Memorial Inter Medical Footbal...
14/08/2023

আজ ১৪ই আগস্ট,২০২৩ BDF-Students' Wing,Chittagong Medical College কর্তৃক আয়োজিত Bangabandhu Memorial Inter Medical Football Tournament-2023 এর উদ্ভোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।
প্রথম ম্যাচঃ CMC TITANS vs SMCH FC
ফলাফলঃ ০-০
ম্যান অফ দ্যা ম্যাচঃ জাহিদুল ইসলাম জিসান(CMC TITANS)
দ্বিতীয় ম্যাচঃ IAHS-USTC vs CIMC-CIDC FC
ফলাফলঃ ১-০
ম্যান অফ দ্যা ম্যাচঃ আশিকুর রহমান( CIMC-CIDC FC)

সম্মানিত সুধী, আগামী আগষ্ট মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে "বঙ্গবন্ধু মেমোরিয়াল ইন্টার মেডিকেল ফুটবল টুর্নামেন্ট-২০২৩"স্থানঃ সে...
20/07/2023

সম্মানিত সুধী,
আগামী আগষ্ট মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে "বঙ্গবন্ধু মেমোরিয়াল ইন্টার মেডিকেল ফুটবল টুর্নামেন্ট-২০২৩"

স্থানঃ সেন্ট্রাল ফিল্ড,চট্টগ্রাম মেডিকেল কলেজ।
আয়োজনেঃ বিডিএফ-স্টুডেন্টস উইং, চট্টগ্রাম মেডিকেল কলেজ।
সহযোগিতায়ঃ বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন।

উক্ত টুর্নামেন্টে চট্টগ্রাম জোনের সকল মেডিকেল কলেজকে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হচ্ছে।

Address

57, K. B. Fazlul Kader Road
Chittagong
4203

Alerts

Be the first to know and let us send you an email when BDF-Students' Wing,Chittagong Medical College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category