09/12/2023
উলুমুল কোরআন একাডেমীর "সবক প্রদান ও দোয়া মাহফিল" সম্পন্ন। আলহামদুলিল্লাহ্
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
উলুমুল কোরআন একাডেমীতে স্কুল পড়ুয়া ৮ জন শিক্ষার্থী দৈনিক মাত্র এক ঘন্টা সময় দিয়ে অল্প সময়ে কায়দা ও আমপারা তাজবীদ সহকারে বিশুদ্ধভাবে শেষ করে কোরআনুল কারিমের সবক শুরু করেছে। আলহামদুলিল্লাহ্
শুক্রবার ৮/১২/২০২৩ বাদে জুমা হাফেজ মাওলানা ইউসুফ সাহেবের সঞ্চালনায় তিলাওয়াতে কোরআনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং আসরের নামাজের বিরতি পর্যন্ত অত্র প্রতিষ্ঠানের ছাত্রদের বিভিন্ন পরিবেশনা চলতে থাকে।
বাদে আসর দ্বিতীয় অধিবেশন মুহতারম মাওলানা জামাল উদ্দিন মুহাম্মদ খালেদ সাহেব হাফি: ওস্তাদুল হাদিস, জামিয়া মুজাহেরুল উলুম এর সভাপতিত্বে তিলাওয়াতে কোরআনের মাধ্যমে শুরু হয়।
এই অধিবেশনে সবক প্রদান ও উপস্থিত ছাত্র এবং অভিভাবকদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত নসিহাত করেন।
◈মুহতারম মাওলানা শাহাদাত হোসাইন সাহেব হাফি:
সম্মানিত সিনিয়র শিক্ষক, জামিয়া মুজহারুল উলুম চট্টগ্রাম।
খতিব, নেয়ামত নূর জামে মসজিদ রাজাখালী, চট্টগ্রাম।
◈ মুহতারম মাওলানা মঈন উদ্দিন সাহেব হাফি:
সিনিয়র শিক্ষক ও খতিব, জামিয়া মুজহারুল উলুম চট্টগ্রাম।
এবং অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদের ধন্য করেছেন...
◈ মুহতারাম মাওলানা হাবিবুর রহমান সাহেব হাফি:
মুহাদ্দিস, আল হুদা মহিলা মাদ্রাসা হাটহাজারী
খতিব, বায়েজিদ চন্দ্রনগর বাজার মসজিদ।
◈ মুহতারাম হাফেজ মাও. কামাল উদ্দিন সাহেব হাফি:
শুভাকাঙ্ক্ষী ও পরামর্শক অত্র প্রতিষ্ঠান
◈ এছাড়া এলাকার গণ্যমান্য বিশিষ্টজন, অভিভাবক, অভিভাবিকা ও ছাত্র, ছাত্রীরা উপস্থিত ছিলেন।
অতঃপর দ্বায়ী ও বিশিষ্ট ব্যবসায়ী মুহতারাম মাওলানা আতাউল্লাহ সাহেব হাফি: এর মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
আল্লাহপাক আমাদের এই মেহনত ও আয়োজনকে দ্বীনের জন্য কবুল করুন। আমিন