01/07/2026
HSC/ALIM 2026
সবার জন্য আন্তরিক দোয়া ও শুভকামনা।🤍
প্রিয় শিক্ষার্থীরা,
আশা করি আল্লাহর রহমতে সবার প্রস্তুতি সম্পন্ন। এখন শুধু আত্মবিশ্বাস, পরিশ্রমের সঠিক প্রয়োগ এবং মহান আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখে পরীক্ষায় অংশ নেওয়ার পালা। অযথা দুশ্চিন্তা নয়—নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবে।
✪ পরীক্ষার আগে ও চলাকালীন করণীয়ঃ
۞ পরীক্ষার আগের রাতেই এডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, কলম, পেন্সিল, ইরেজার, শার্পনার, স্কেলসহ প্রয়োজনীয় সবকিছু গুছিয়ে রাখো।
۞ পর্যাপ্ত ঘুমাও। ভোরে উঠে নামাজ/প্রার্থনা শেষে গুরুত্বপূর্ণ বিষয়গুলো একবার রিভিশন করো।
۞ নিজ নিজ ধর্ম অনুযায়ী ইবাদত বা প্রার্থনা করো এবং সবসময় মহান সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখো।
۞ পরীক্ষাকেন্দ্রে সময়ের আগেই পৌঁছাও, যাতে নিশ্চিন্তে হলে বসতে পারো।
۞ হলে বসে শান্ত থাকো, বেশি কথা না বলে দোয়া-দরূদ বা প্রার্থনায় মন দাও।
۞ সময়ের সঠিক ব্যবহার করো। এমনভাবে লিখবে যেন এক নম্বরও ফাঁকা না থাকে।
۞ যে প্রশ্নের উত্তর সবচেয়ে ভালো পারো, সেটি আগে লিখো। উত্তর পরিষ্কার ও সুন্দর রাখো।
۞ কম লিখে বেশি নম্বর পাওয়া অংশগুলো নির্ভুলভাবে এবং সময়মতো শেষ করো।
۞ কোনো পরীক্ষা প্রত্যাশামতো না হলেও তা নিয়ে চিন্তা না করে পরবর্তী পরীক্ষার প্রস্তুতিতে মনোযোগ দাও।
۞ পরীক্ষা শেষে উত্তর বা MCQ অন্যের সঙ্গে মিলিয়ে দেখার প্রয়োজন নেই। এতে শুধু অযথা দুশ্চিন্তা বাড়ে।
۞ একবারে শুধু পরবর্তী পরীক্ষার দিকেই মনোযোগ দাও; সব বিষয় একসাথে ভেবে চাপ নিও না।
۞ শেষ পরীক্ষা পর্যন্ত একই উদ্যম, মনোযোগ ও আত্মবিশ্বাস ধরে রাখো।
সর্বোপরি, মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা রেখে দুরুদ শরীফ পাঠ করে উত্তর লেখা শুরু করবে।
সরকারে দু'আলম ﷺ এঁর সদকায় ইনশা আল্লাহ তোমাদের সাফল্য আসবে।
তোমাদেরই-
মাহফুজ স্যার