দাশপাড়া শাপলা সংঘ দূর্গা পূজা উদযাপন পরিষদ।ঊনসত্তর পাড়া, রাউজান।

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • দাশপাড়া শাপলা সংঘ দূর্গা পূজা উদযাপন পরিষদ।ঊনসত্তর পাড়া, রাউজান।

দাশপাড়া শাপলা সংঘ দূর্গা পূজা উদযাপন পরিষদ।ঊনসত্তর পাড়া, রাউজান। ঊনসত্তর পাড়া দাশপাড়ার সকল পূজা ও উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরায় এই পেইজের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।

যুগ যুগ ধরে হিন্দু ধর্ম, সমাজ, গ্রাম বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির অংশ ও চিহ্ন হিসেবে ঊনসত্তর পাড়া গ্রামের ছোট্ট একটি পাড়া আমাদের এই দাশপাড়া।
এটি চট্টগ্রাম শহরের রাউজান থানার ঊনসত্তর পাড়া গ্রামের একটি হিন্দু পাড়া। বাংলাদেশের চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার অন্তর্গত ৯নং পাহাড়তলী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের একটি হিন্দু পাড়া। এটি চট্টগ্রাম জেলা শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে অবস্থিত।

সেই ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পূর্ব থেকেই এই পাড়ার উৎপত্তি। বিভিন্ন সময় উত্থান পতনের মধ্যে দিয়েই আজ এই পর্যন্ত আমাদের এই দাশপাড়া।
আমাদের দাশপাড়ায় বড় ধর্মীয় উৎসবগুলোর মধ্যে প্রায় সব উৎসব পালন করা হয়। বিশেষ বিশেষ পূজোগুলোর মধ্যে রয়েছে সার্বজনীন সরস্বতী পূজা, শারদীয় দূর্গা উৎসব, কালী পূজা উল্লেখযোগ্য ।

�বিগত ১০-১২ বছরে দাশপাড়া শাপলা সংঘ দক্ষিণ রাউজানে সাফল্যের সাথে সার্বজনীন সরস্বতী পূজা উদযাপন করে আসছে। পূজোর আনুষ্ঠানিকতা চলে প্রায় ২-৩ দিন ধরে। অনেকে মনে করেন আমরা দক্ষিণ রাউজানে সরস্বতী পূজো উদযাপনে ১ম স্থানে। পূজোতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, গীতা প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, গান, ছড়া, আবৃত্তি, নৃত্য ইত্যাদি পরিচালিত হয়।
আমাদের দাশপাড়ায় ২০১২ সালে আরেকটি নতুন অধ্যায়ের সূচনা হয়। সেটা হলো দাশপাড়া নবজাগরণ গীতা শিক্ষালয় নামে একটি গীতা স্কুল প্রতিষ্ঠিত হওয়া। এই গীতা স্কুলের হাত ধরে আজ দাশপাড়া নবজাগরণ গীতা শিক্ষালয় দক্ষিণ রাউজানে বিভিন্ন সাফল্যের মুকুট ও বিভিন্ন সুনাম অর্জন করেছে। বর্তমানে আমাদের এই দাশপাড়া নবজাগরণ গীতা শিক্ষালয়ে প্রায় ৭৫-৮৫ জন ছাত্র ছাত্রী রয়েছে।

�� এতো এতো কিছুর পরেও আমাদের ঊনসত্তর পাড়া দাশপাড়ায় কি যেন একটি ঘাটতি সর্বদা পরিলক্ষিত হতো। আর সেটা হলো একটা শারদীয় দূর্গা পূজা উদযাপন করা। কিন্তু সাহস হয়ে উঠতে পারছিলাম নাহ। এমতাবস্থায় ২০১৯ খ্রিষ্টাব্দের দিকে দাশপাড়া শাপলা সংঘের সকল সদস্যদের ঐক্যমতে পৌঁছার মাধ্যমে আমরা ২০১৯ সালের প্রথম দিকে একটা সিদ্ধান্তে উপনীত হই। যার রূপ রেখা হিসেবে আমরা ২০১৯ সালে ১ম বারের মতো দূর্গো পূজা উদযাপন করতে সমর্থ হই। যার ফল স্বরূপ আমরা ১ম বারেই দক্ষিণ রাউজানে ৫ম স্থান অধিকার অর্জন করি এবং বিভিন্ন সংবাদপত্রে ও ফেইসবুক টিভিতে নিউজ হয়। যা আমাদের প্রাপ্তির খাতায় আরেকটি সফলতা যোগ হয়।

দাশপাড়ায় এতোসব পূজো পরিচালনায় বড় ভূমিকা পালন করে �দাশপাড়া শাপলা সংঘ ও দাশপাড়া নবজাগরণ গীতা শিক্ষালয়।
আজকের এই আধুনিক শিক্ষিত সমাজ গঠনে দাশপাড়া শাপলা সংঘের ভূমিকা অনস্বীকার্য। আমাদের পূর্বপুরুষের অবদানও ছিল অনেক। যাদের অবদান আমরা চিরদিন স্মরণ করে যাব।

বর্তমানে এই দাশপাড়া ঊনসত্তর পাড়া গ্রামে একটি আধুনিক সমাজবদ্ধ, সৃষ্টিশীল, শিক্ষিত পাড়া হিসেবে গ্রহণযোগ্যতা পেয়ে আসছে।
সবার সহযোগিতা ও আশির্বাদে দাশপাড়া এগিয়ে যাক এটাই সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করি।�

"মা আসছেন, বাজছে আগমনী সুর—শুভ হোক মায়ের আগমন।” 🌸🪔
08/09/2026

"মা আসছেন, বাজছে আগমনী সুর—শুভ হোক মায়ের আগমন।” 🌸🪔

দাশপাড়া শাপলা সংঘ কর্তৃক আয়োজিত “শারদীয় দুর্গোৎসব স্মরণিকা ১৪৩৩ বঙ্গাব্দ "।আপনারা সকলেই আমন্ত্রিত... 🙏
06/09/2026

দাশপাড়া শাপলা সংঘ কর্তৃক আয়োজিত “শারদীয় দুর্গোৎসব স্মরণিকা ১৪৩৩ বঙ্গাব্দ "।

আপনারা সকলেই আমন্ত্রিত... 🙏

সকলকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা 💐🌺
03/09/2026

সকলকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা 💐🌺

মা আসছে........ 🌸🏵️🌼অপেক্ষা ৫৩ দিন ❤️‍🩹🙏
24/08/2026

মা আসছে........ 🌸🏵️🌼

অপেক্ষা ৫৩ দিন ❤️‍🩹🙏

Big shout out to my newest top fans! 💎 মনের কথা, RD Abhir, Ni Pu Das, Ashish Das Nerob, Bishwanath Das, SO Jib, Sohan Da...
22/08/2026

Big shout out to my newest top fans! 💎 মনের কথা, RD Abhir, Ni Pu Das, Ashish Das Nerob, Bishwanath Das, SO Jib, Sohan Das, Md Borhan, Trisan Das, Manik Chandra Das

Drop a comment to welcome them to our community,

18/08/2026

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when দাশপাড়া শাপলা সংঘ দূর্গা পূজা উদযাপন পরিষদ।ঊনসত্তর পাড়া, রাউজান। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share