A.N.Z Ideal School

A.N.Z Ideal School আধুনিক,নৈতিক ও ধর্মীয় শিক্ষার প্রতিশ্রুতিশীল স্কুল।
(1)

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর শুভেচ্ছা  *আমাদের প্রতিষ্ঠান-এর পক্ষ থেকে সকল শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক, শিক্ষক-কর্মচ...
26/08/2026

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর শুভেচ্ছা *আমাদের প্রতিষ্ঠান-এর পক্ষ থেকে সকল শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক, শিক্ষক-কর্মচারী ও শুভানুধ্যায়ীদের জানাই পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।*

মহানবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন মানবতার মুক্তির দূত ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিক্ষক। তাঁর জীবনাদর্শ আমাদের জন্য শান্তি, ন্যায়, সততা, মানবতা ও সৌহার্দ্যের অনন্য শিক্ষা।

এই পবিত্র দিনে আমাদের প্রত্যাশা— *প্রতিটি শিক্ষার্থী মহানবী (সা.)-এর আদর্শ ও সুন্নাহ অনুসরণ করে নৈতিকতা, জ্ঞান ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে নিজেদের গড়ে তুলবে।*

মহান আল্লাহ আমাদের সকলকে প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করার তাওফিক দান করুন এবং সবার জীবনে শান্তি, সুখ, সমৃদ্ধি ও কল্যাণ বর্ষণ করুন।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মোবারক।

15/01/2026

নোটিশ

এইচ. এস. হক ইনস্টিটিউট-এর পক্ষ থেকে জানানো যাচ্ছে যে, আজ প্রতিষ্ঠান কর্তৃক ফ্রি খতনা কার্যক্রম আয়োজন করা হয়েছে।
যে সকল শিশুদের খতনা করাতে ইচ্ছুক, তারা আজ(বৃহস্পতিবার) সকাল ১০:৩০টার পর বিদ্যালয়ে উপস্থিত হয়ে অফিসে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

আদেশক্রমে
কর্তৃপক্ষ
এইচ. এস. হক ইনস্টিটিউট

19/08/2025
19/08/2025

প্রিয় শিক্ষার্থীবৃন্দ,

📝 দ্বিতীয় সাময়িক পরীক্ষা সামনে চলে এসেছে। এই পরীক্ষা শুধু নম্বরের জন্য নয়, বরং তোমাদের শিক্ষাজীবনের অগ্রগতি যাচাইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ।

👉 পরীক্ষায় ভালো করতে হলে
✔️ প্রতিদিন নিয়মিত পড়াশোনা করো
✔️ পূর্বের ভুলগুলো শুধরে নাও
✔️ সময়কে সঠিকভাবে কাজে লাগাও
✔️ ভয় নয়, আত্মবিশ্বাস নিয়ে প্রস্তুতি নাও

🌟 মনে রেখো, পরিশ্রমই সাফল্যের চাবিকাঠি। তোমাদের মেধা, চেষ্টা আর সততাই একদিন স্বপ্নকে বাস্তবে রূপ দেবে।

🙏 আমরা বিশ্বাস করি, তোমরা প্রত্যেকে সর্বোচ্চ চেষ্টা করবে এবং সাফল্যের পথে এগিয়ে যাবে।

✌️ আসন্ন দ্বিতীয় সাময়িক পরীক্ষার জন্য রইল আন্তরিক শুভকামনা।
💐 তোমরাই আমাদের গর্ব, তোমরাই আমাদের ভবিষ্যৎ।

প্রিয় শিক্ষার্থী, অভিভাবক, ও সম্মানিত শিক্ষকবৃন্দ,পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোব...
31/03/2025

প্রিয় শিক্ষার্থী, অভিভাবক, ও সম্মানিত শিক্ষকবৃন্দ,

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক!

ঈদ আমাদের জন্য নিয়ে আসে আনন্দ, ভালোবাসা ও সম্প্রীতির বার্তা। এক মাস সিয়াম সাধনার পর এই উৎসব আমাদের মনে সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও শান্তির আলো ছড়িয়ে দেয়। আসুন, আমরা সবাই মিলে ঈদের এই আনন্দ ভাগাভাগি করি এবং মানবিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করি।

আপনারা সকলে সুস্থ, নিরাপদ ও আনন্দময় ঈদ উদযাপন করুন—এই কামনাই করছি।

ঈদ মোবারক!

শুভেচ্ছান্তে,
পরিচালক ও প্রিন্সিপাল
ভাটিয়ারী পাবলিক স্কুল এণ্ড কলেজ,
হাজী ছৈয়দুল হক ইনস্টিটিউট ও
এ.এন.জেড আইডিয়াল স্কুল।

09/10/2024

#এইচপিভি_টিকাদান_ক্যাম্পেইন_২০২৪

আগামী ২৪ অক্টোবর থেকে দেশের ৭টি বিভাগে (চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, ও সিলেট) শুরু হতে যাচ্ছে।
৫ম থেকে ৯ম শ্রেণির ছাত্রী এবং ১০-১৪ বছর বয়সী স্কুল বহির্ভূত কিশোরীরা বিনামূল্যে এই টিকা পাবে।

আপনি কি জানেন, জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রতি বছর প্রায় ৫,০০০ জন নারী মারা যায়? মনে রাখবেন, জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এক ডোজ এইচপিভি টিকাই যথেষ্ট।

টিকার জন্য নিবন্ধন করতে বা এইচপিভি টিকার সম্পর্কে জানতে ভিজিট করুন
www.vaxepi.gov.bd

Address

Chittagong
4315

Telephone

+8801619171696

Website

Alerts

Be the first to know and let us send you an email when A.N.Z Ideal School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to A.N.Z Ideal School:

Shortcuts

Share

Category