21/08/2026
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আমার অত্যন্ত কাছের ও প্রিয় ভাই, সাবেক মেম্বার পদপ্রার্থী জনাব #মোহাম্মদ_সাহাব_উদ্দিন আর আমাদের মাঝে নেই। তিনি ইন্তেকাল করেছেন।
তিনি মসজিদ-মাদ্রাসার যেকোনো ভালো কাজে অত্যন্ত আনন্দ ও আন্তরিকতার সঙ্গে সহযোগিতা করতেন। আলেম-উলামাদের প্রতি তাঁর ছিল গভীর ভালোবাসা ও সম্মান। বিশেষ করে আমার মাদ্রাসার পাশে তিনি সবসময় আন্তরিকভাবে দাঁড়িয়েছেন এবং বিভিন্ন সময়ে সহযোগিতা করেছেন।
তাঁর মতো একজন ভালো মানুষ ও দ্বীনপ্রেমী ভাইয়ের চলে যাওয়া আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। তাঁর সুন্দর ব্যবহার, মানুষের প্রতি ভালোবাসা এবং মসজিদ-মাদ্রাসার প্রতি তাঁর আন্তরিকতা আমাদের হৃদয়ে চিরদিন স্মরণীয় হয়ে থাকবে।
মহান আল্লাহ তাআলা তাঁর সকল নেক আমল কবুল করুন, জীবনের সকল ভুল-ত্রুটি ক্ষমা করুন এবং তাঁকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম নসিব করুন। শোকসন্তপ্ত পরিবারকে সবর ও ধৈর্য ধারণের তাওফিক দান করুন।
সবাই তাঁর জন্য বেশি বেশি দোয়া করবেন।