Mahin's Pathshala

Mahin's Pathshala

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mahin's Pathshala, Education, Halishahar(B-Block)Abbas para, Chittagong.

Mahin's Pathshala – স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষা সহায়তা
📘 ক্লাস ৬–এইচএসসি: সব বিষয়ের সহায়তা
🎯 ভর্তি পরীক্ষার সুনির্দিষ্ট প্রস্তুতি
📍 ছোট ব্যাচ, প্রশ্নভিত্তিক পড়ানো ও যত্নবান গাইডলাইন
প্রয়োজনে: 📞 01537-200747

11/05/2026

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী- তাজউদ্দীন আহমেদ-
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী- বেগম খালেদা জিয়া-

বাংলাদেশের প্রথম নারী স্পিকার কে?

05/05/2026

১। “পৃথিবীতে যত জীব রয়েছে, তাদের রিজিকের দায় আল্লাহর উপর।”📖 (সূরা হুদ ১১:৬)

২। “নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন।”📖 (সূরা আল-বাকারা ২:১৫৩)

৩। “মানুষ যা প্রচেষ্টা করে, তারই ফল সে পাবে।” 📖 (সূরা আন-নাজম ৫৩:৩৯)

৪। “যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট।” 📖 (সূরা আত-তালাক ৬৫:৩)

৫। “আল্লাহর রহমত থেকে কেবল অবিশ্বাসীরাই হতাশ হয়।”📖 (সূরা ইউসুফ ১২:৮৭)

24/04/2026

বন্দরনগরী চট্টগ্রামে বিদ্যুতের লোডশেডিং স্মরণকালের সবচাইতে ভয়াবহ রূপ ধারণ করেছে। গ্রীষ্মের তীব্র দাবদাহের সাথে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং, যা এখন সাধারণ মানুষের সহ্যক্ষমতার বাইরে চলে গেছে।

​সরেজমিনে নগরীর হালিশহর, চকবাজার, ষোলশহর, নাসিরাবাদ, মুরাদপুর, বাকলিয়া, কালামিয়া বাজার, আগ্রাবাদ, বায়েজিদ বোস্তামি এবং পতেঙ্গা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে দেখা গেছে এক হাহাকারের চিত্র। এসব এলাকায় রাত ১০টা থেকে ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে বিদ্যুৎ বিভ্রাট ঘটছে। দিনের বেলাতেও পরিস্থিতির কোনো উন্নতি নেই; অনেক এলাকায় ২৪ ঘণ্টার মধ্যে মাত্র ২ থেকে ৩ ঘণ্টা বিদ্যুৎ পাওয়া যাচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

এদিকে, দিনের বেলা পর্যাপ্ত বিদ্যুৎ না থাকায় থমকে গেছে ব্যবসা-বাণিজ্য। ব্যবসায়ীরা বলছেন, জেনারেটর চালিয়ে বাড়তি খরচে ব্যবসা টিকিয়ে রাখা এখন অসম্ভব হয়ে পড়েছে।

বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, চাহিদার তুলনায় সরবরাহে বড় ধরনের ঘাটতি থাকায় এই রেশনিং বা লোডশেডিং করতে হচ্ছে। তবে কবে নাগাদ এই পরিস্থিতির উন্নতি হবে, সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট আশ্বাস মেলেনি।

20/04/2026

প্রিয়, এস এস সি-২০২৬ ব্যাচ তোমাদের জন্য দোয়া ও শুভকামনা রইল। আল্লাহ ভরশা। ❤️🤲

17/04/2026

যারা তেল মজুদ করেছিলেন আপনাদের জন্য সমবেদনা❕
ফ্যাক্ট:হরমুজ প্রণালী সম্পূর্ণ খুলে দেওয়া হয়েছে❕

15/04/2026

বিনয়ী হওয়া কেবল একটি গুণ নয়, বরং এটি একটি গভীর জীবনবোধ। আমাদের আজকের এই সফলতা, চারপাশের মানুষের সম্মান কিংবা হাতে থাকা ক্ষমতা-সবই বড্ড ক্ষণস্থায়ী। আমরা অনেক সময় ভুলে যাই যে, ওপরের দিকে ওঠার সিঁড়িটা যেমন আছে, নিচে নামার পথটাও ঠিক তেমনই মসৃণ। সৃষ্টিকর্তা চাইলে এক পলকেই সবকিছু ওলটপালট করে দিতে পারেন; আজ আপনি যেখানে দম্ভের সাথে দাঁড়িয়ে আছেন, কাল হয়তো সেখানে আপনার অস্তিত্বই থাকবে না। এই চিরন্তন সত্যটা মনে রাখলে কোনো মানুষ আর অন্ধ অহংকারে ডুবতে পারে না।

বিনয় মানুষকে কখনো ছোট করে না, বরং এটি মানুষকে সত্যিকারের সম্মান এবং মানসিক সুরক্ষা দেয়। নিজের সাফল্যের দিকে তাকালে যখন সেখানে অদৃশ্য রহমতের ছোঁয়া অনুভব করবেন, তখন মাথা অহংকারে উঁচিয়ে উঠবে না, বরং কৃতজ্ঞতায় নুয়ে আসবে। মনে রাখবেন, জীবনের প্রতিটি প্রাপ্তি আসলে একেকটি পরীক্ষা। আর যারা এই পরীক্ষায় বিনয়ী থেকে মাটির কাছাকাছি থাকতে পারে, সৃষ্টিকর্তা তাদেরকেই প্রকৃত সম্মানের সাথে দীর্ঘকাল টিকিয়ে রাখেন। সাফল্যের চূড়ায় উঠেও যারা নিজেদের শিকড় ভোলেন না, প্রকৃত সম্মান কেবল তাদের জন্যই বরাদ্দ থাকে।🩶

~Shahidul Sumon

14/04/2026

শুভ নববর্ষ।
পহেলা বৈশাখ—নতুন বছরের নতুন শুরু।
পুরনো ভুলে নতুন স্বপ্নের দিন।
বাঙালির ঐতিহ্য ও আনন্দের উৎসব।
ঐক্য আর ভালোবাসার বার্তা দেয়।
শুভ নববর্ষ—সবার জীবনে সুখ আসুক। 🌸

08/04/2026

দেশে (এমপিওভুক্ত) স্কুল ও কলেজে শিক্ষকের শূন্যপদ ৬০ হাজার ২৯৫টি।

–শিক্ষামন্ত্রী.

05/04/2026

আপনি যেটাকে নিজের যোগ্যতা ভাবেন, তা আসলে আল্লাহর দয়া।
তিনি দয়া করেন বলেই "আপনি কাজটা ভালো পারেন”

05/04/2026

ব্রেকিং...
সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছরই!
সংসদে বিল পাস।

30/03/2026

মৃ*ত্যুর সময় কালিমা নসীব হওয়ার সহজ উপায়:
আল্লহু আকবার! আশ্চর্য একটা আমল শিখলাম!

হাকীমুল উম্মাত শাহ আশরাফ আলী থানভী রহিমাহুল্লাহকে জনৈক মুরীদ বলেন, “শায়খ খুব ভয় হয় মৃত্যুর সময় কালিমা নসিব হবে কি-না

তখন শায়খ আশরাফ আলী থানভী রহিমাহুল্লহ তাকে বলেন, “তোমাকে একটা খুব সহজ পদ্ধতি শিখিয়ে দিচ্ছি। এটা করলে ইনশাআল্লাহ মৃত্যুর সময় কালিমা নসিব হবে।

পদ্ধতিটা হল, কোনো এক সময় দুই রাকাত সালাতুল হাজত শেষে উত্তম রূপে কালিমা শাহাদাত পড়ে, মুনাজাতে আল্লাহ্ পাককে বলবে— হে আমার আল্লাহ! এ কালিমা আমি আপনার নিকট আমানত রাখলাম! মৃত্যুর সময় আপনি এ আমানত আমাকে ফিরিয়ে দিবেন।”

তারপর বলেন, ”জেনে রেখো, আল্লাহ পাক থেকে উত্তম আমানত রক্ষাকারী আর কেউ নাই, তিনি তোমাকে তোমার রাখা আমানত ঠিক সময়মতো ফিরিয়ে দিবেন।”

আমরাও সহজ আমলটি করে রবের নিকট “কালিমা” আমানত রাখতে পারি।

আল্লাহ্ তাওফিক দান করুন, আমিন।

Want your school to be the top-listed School/college in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Halishahar(B-Block)Abbas Para
Chittagong
2416