Sobhania Alia Kamil Madrasah, Chattogram

Sobhania Alia Kamil Madrasah, Chattogram

Share

Welcome to the official page of Sobhania Alia Kamil Madrasah

Photos from Sobhania Alia Kamil Madrasah, Chattogram's post 07/05/2026

ফাযিল অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ও নবীন বরণ–২০২৬

ঐতিহ্যবাহী ছোবহানিয়া আলীয়া কামিল (এম.এ.) মাদ্‌রাসার আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ১ম বর্ষ (সেশন:২০২৫-২৬)-এর ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠান মাদ্‌রাসা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। ছোবহানিয়া আলীয়া কামিল (এম.এ.) মাদ্‌রাসার উপাধ্যক্ষ আল্লামা জুলফিকার আলী (মু.জি. আ.) এর সভাপতিত্বে ও অনার্স বিভাগের প্রভাষক মুহাম্মদ আলী আকবরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছোবহানিয়া আলীয়া কামিল (এম.এ.) মাদ্‌রাসার অধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা মোহাম্মদ হারুনুর রশীদ (মু. জি.আ.)। এ সময় তিনি নবাগত শিক্ষার্থীদের প্রতি গুরুত্বপূর্ণ নসিহত ও প্রয়োজনীয় দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, সত্যিকারের আলেম ও জ্ঞানী হওয়ার জন্য শিক্ষকের সান্নিধ্যের কোনো বিকল্প নাই। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. মাওলানা মোহাম্মদ মতিউল ইসলাম (মু.জি.আ), ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান জনাব মাওলানা মোহাম্মদ শাহ জাহান (মু.জি.আ), মুহাদ্দিস মাওলানা আশেকুর রহমান (মু.জি.আ.), সহকারী অধ্যাপক (বাংলা) জনাব সরওয়াত বেগম চৌধুরী, আরবি প্রভাষক মাওলানা রুকনুদ্দিন মুহাম্মদ ফরহাত, আরবি প্রভাষক জনাব মাওলানা তানভীর আহমদ ছিদ্দিকী, আরবি প্রভাষক জনাব মাওলনা মুহাম্মদ বোরহান উদ্দিন, অনার্স বিভাগের প্রভাষক জনাব কাজী মাওলানা মুহাম্মদ নুরুদ্দীন, জনাব তামান্না সুলতানা, জনাব রোজিনা আক্তার, জনাব মাওলানা জাহাঙ্গীর আলম, জনাব মাওলানা ইমাম হোসাইনসহ প্রমুখ।

পরিশেষে সভাপতির বক্তব্যে উপাধ্যক্ষ আল্লামা জুলফিকার আলী (মু.জি. আ.) অনার্সের সমৃদ্ধ সিলেবাসের প্রশংসা ও জ্ঞানার্জনের গুরুত্ব তুলে ধরেন এবং ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য দোয়া মুনাজাত পরিচালনা করেন।

04/05/2026

এতদ্দ্বারা ঐতিহ্যবাহী ছোবহানিয়া আলীয়া কামিল (এম.এ) মাদরাসার আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের (২০২৫-২০২৬ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,
তাদের “ওরিয়েন্টেশন ক্লাস” আগামী ০৬-০৫-২০২৬, বুধবার সকাল ১০টায় মাদরাসা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।

এতে সংশ্লিষ্ট সকল শিক্ষার্থীকে যথাসময়ে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া গেলো।

Photos from Sobhania Alia Kamil Madrasah, Chattogram's post 20/04/2026

দাখিল পরীক্ষা ২০২৬ এর আসন বিন্যাস। কেন্দ্র: ছোবহানিয়া আলীয়া কামিল (এম.এ) মাদ্রাসা, আছাদগঞ্জ, চট্টগ্রাম।

19/04/2026

২০২৫-২৬ শিক্ষাবর্ষে ৪ বছর মেয়াদী ফাযিল স্নাতক (অনার্স) কোর্সে অপেক্ষমান আবেদনকারীর পুন:আবেদন ও ভর্তি কার্যক্রম চলছে। দ্রুত আবেদন করে আসন নিশ্চিত করুন।

15/04/2026

আগামীকাল দাখিল পরীক্ষার্থী-২০২৬ এর দোয়া মাহফিল।

15/04/2026

কামিল (স্নাতকোত্তর) ২বছর মেয়াদি হাদিস বিভাগ ১ম পর্বে ভর্তি কার্যক্রম চলমান আছে. . . . .

🗓 ভর্তি হওয়া যাবে আগামী ১৯/০৪/২০২৬ পর্যন্ত।

ভর্তি সংক্রান্ত যে কোনো প্রয়োজনে:
📲 01814- 44 47 49
📲 01812- 86 91 01

08/04/2026

এতদ্দ্বারা ঐতিহ্যবাহী ছোবহানিয়া আলীয়া কামিল (এম.এ) মাদ্রাসার কামিল হাদিস ১ম পর্ব (২০২৪-২৫ সেশন) এর শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ইন-শা-আল্লাহ আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় কামিল হাদিস ১ম পর্বের সবক প্রদান অনুষ্ঠান শুরু হবে।

উক্ত সবক প্রদান অনুষ্ঠানে সকল শিক্ষার্থীকে সকাল ৯:৩০টায় উপস্থিত থাকার নির্দেশ প্রদান করা হল।

নির্দেশনায়—
মোহাম্মদ হারুনুর রশীদ
অধ্যক্ষ ও সচিব
ছোবহানিয়া আলীয়া কামিল (এম.এ) মাদ্রাসা,
৩১৫, আছাদগঞ্জ, চট্টগ্রাম।

06/04/2026

২০২৪–২০২৫ শিক্ষাবর্ষে মাস্টার্স ভর্তি বিজ্ঞপ্তি

বিষয়: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি।

ভর্তি সংক্রান্ত যে কোনো প্রয়োজনে:
📲 01874- 48 30 00
📲 01812- 86 91 01

31/03/2026

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ঢাকা'র অধিভুক্ত ঐতিহ্যবাহী ছোবহানিয়া আলীয়া কামিল (এম.এ) মাদরাসায় ৪ বছর মেয়াদী অনার্স কোর্সে সীমিত আসনে অনলাইন ভর্তি কার্যক্রম চলছে।

🗓 আগামী o৪/০৪/২০২৬ ইংরেজি অনলাইন আবেদনের শেষ তারিখ। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের দ্রুত আবেদন সম্পন্ন করার নির্দেশ দেওয়া গেলো।

05/03/2026

আপনাদের সহযোগিতার জন্য শুকরিয়া।
আজ রাতে সোনিয়া জান্নাতের ফুল হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

Want your school to be the top-listed School/college in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


315, Asadganj
Chittagong
4000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00