Tactical Job Preparation

Tactical Job Preparation "The Perfect Assistant Of Your Success"
BCS||Bank||Primary Teacher||Other Competitive Job Exam

23/01/2026
23/01/2026

★ প্রাথমিক শিক্ষক ভাইভার একটি কমন প্রশ্ন ★

আপনি শিক্ষক হতে চান কেন?

উত্তর-১ঃ শিক্ষা নাগরিক সচেতনতা বৃদ্ধি করে ব্যক্তিকে সুনাগরিক হিসেবে গড়ে তোলে।তাছাড়া আমাদের দেশে প্রচলিত গণতান্ত্রিক শাসন ব্যবস্থা সফল করার জন্যও ব্যাপক শিক্ষার প্রয়োজন।জাতীয় ক্ষেত্রে অবদান রাখার পাশাপাশি একটি সুশিক্ষিত জাতি গঠনের জন্যই আমি শিক্ষক হতে চাই।

উত্তর-২ঃ আমার যেমন নতুন কিছু শিখতে ভালো লাগে তেমনি নিজের শেখা বিষয়গুলো অন্যকে শেখাতেও ভালো লাগে।আর শিক্ষকতা হচ্ছে এমন একটি পেশা যেখানে একজন শিক্ষক শিক্ষার্থীদের শেখানোর পাশাপাশি সবসময় নিজেকে জ্ঞান অর্জনের মধ্যে রাখতে পারেন।তাই আমি শিক্ষক হতে চাই।

উত্তর-৩ঃ একটি শিক্ষিত জাতি তথা সমাজ গঠনে একজন শিক্ষকের ভূমিকা অনেক।আর যে জাতি যত শিক্ষিত সেই জাতি তত উন্নত।শিক্ষাব্যবস্থার মূল ভিত্তি হচ্ছে প্রাথমিক শিক্ষা।আর এই ভিত্তি মজবুত করার জন্য প্রয়োজন মানসম্মত শিক্ষাব্যবস্থা।তাই আমি প্রাথমিক শিক্ষার পাঠদানে অংশ নিয়ে ছাত্র-ছাত্রীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চাই, যাতে করে তারা মানুষের সেবা করতে পারে।

#প্রাইমারি #ভাইভা

আপনি শিক্ষক হতে চান কেন?
10/01/2026

আপনি শিক্ষক হতে চান কেন?

60 seconds · Clipped by Tactical Job Preparation · Original video "আপনি শিক্ষক হতে চান কেন?।এই ধরনের আরো গুরুত্বপূর্ণ বেসিক প্রশ্ন জেনে নিন।ভাইভা প্রস্ত.....

⏱️ ১০ সেকেন্ডে উত্তর দিন!✴️ বাংলাদেশে ২০২৫ সালেরবর্ষপণ্য (Product of the Year) কোনটি?ক / খ / গ / ঘ✍️ শুধু অপশন লিখুন 👇  ...
27/12/2025

⏱️ ১০ সেকেন্ডে উত্তর দিন!

✴️ বাংলাদেশে ২০২৫ সালের
বর্ষপণ্য (Product of the Year) কোনটি?
ক / খ / গ / ঘ

✍️ শুধু অপশন লিখুন 👇
ভুল হলেও সমস্যা নেই 🫡

27/12/2025

🍁 আসন্ন যেকোনো চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ টপিক, শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন 🍁

⚽ টপিকঃ বিশ্বকাপ ফুটবল ⚽

🏆 ২৩ তম ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে ৩ টি দেশে। দেশ তিনটি হলো- যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা।

⛳ ১১ জুন থেকে ১৯ জুলাই, ২০২৬ পর্যন্ত চলবে বিশ্বকাপ। মোট ১৬টি ভেন্যুতে আয়োজিত হবে ম্যাচগুলো। এর মধ্যে ১১টি যুক্তরাষ্ট্রে, ৩টি মেক্সিকোয় ও ২টি কানাডায়। মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

♻️ ফিফা প্রকাশিত ৩টি মাসকট যৌথভাবে আয়োজক তিন দেশের প্রতিনিধিত্ব করবে। মাসকট ৩টি হলো- ক্লাচ, মেপল, জায়ু।

⚽ ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপের অফিসিয়াল বলের নাম ট্রায়ন্ডা। বলটি বানিয়েছে ক্রিড়া প্রতিষ্ঠান অ্যাডিডাস। এ নিয়ে টানা ১৫ বারের মতো ফিফা বিশ্বকাপের বল সরবরাহ করছে এই প্রতিষ্ঠান। এই বলের সবচেয়ে বড় নতুনত্ব হলো অ্যাডিডাসের কানেক্টেড বল প্রযুক্তি।

👉 আপনার প্রস্তুতিকে আরো সহজে গুঁছিয়ে নিন। চাকরি প্রস্তুতির আপডেট পেতে নিয়মিত আমাদের পেইজ ফলো করুন।

#সহকারী_শিক্ষক #চাকরি_প্রস্তুতি

26/12/2025

🔥 প্রাথমিক শিক্ষক নিয়োগ২০২৫ এর লিখিত পরীক্ষার জন্য মনে রাখুন 🔥

🟠 জনশুমারি পরিচালনা করে কোন সংস্থা?
➡️ BBS

🟠 বাংলাদেশের ৬ষ্ঠ জাতীয় জনশুমারি ও গৃহ গণনা কোন সময়ে অনুষ্ঠিত হয়?
➡️ ১৫ জুন থেকে ২১ জুন, ২০২২

🟠 কোন জেলার জনসংখ্যা সবচেয়ে কম?
➡️ বান্দরবান

🟠 আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি?
➡️ রাঙ্গামাটি

🟠 বাংলাদেশের কোন বিভাগে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম?
➡️ বরিশাল

🟠 বর্তমানে বাংলাদেশের কোন বিভাগে সাক্ষরতার হার সবচেয়ে বেশি?
➡️ ঢাকা

🟠 বাংলাদেশের কোন জেলায় সাক্ষরতার হার সবচেয়ে বেশি?
➡️ পিরোজপুর

🟠 প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা অনুযায়ী দেশের মোট উপজেলা কয়টি?
➡️ ৪৯৫ টি

🟠 জনসংখ্যায় বাংলাদেশের বৃহত্তম উপজেলা কোনটি?
➡️ সাভার (ঢাকা)

🟠 জনসংখ্যায় বাংলাদেশের ক্ষুদ্রতম উপজেলা কোনটি?
➡️ জুরাছড়ি (রাঙ্গামাটি)

প্রতিনিয়ত চাকরি পরীক্ষার আপডেট পেতে আমাদের পেইজটি ফলো করে রাখুন। পরীক্ষার আগে রিভিসনের জন্য পোস্টটি আপনার টাইমলাইনে শেয়ার করে রেখে দিন।

#চাকরি_প্রস্তুতি #সহকারী_শিক্ষক #প্রাথমিক_শিক্ষক_নিয়োগ

প্রশ্নঃ বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয় কতটি? #সহকারী_শিক্ষক  #প্রাথমিক_শিক্ষক_নিয়োগ  #চাকরি_প্রস্তুতি
26/12/2025

প্রশ্নঃ বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয় কতটি?
#সহকারী_শিক্ষক #প্রাথমিক_শিক্ষক_নিয়োগ #চাকরি_প্রস্তুতি

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৫ এর লিখিত পরীক্ষা গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি।আপনি প্রস্তুত তো? #প্রাথমিক_শিক্ষক_নিয়োগ  ...
26/12/2025

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৫ এর লিখিত পরীক্ষা গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি।
আপনি প্রস্তুত তো?
#প্রাথমিক_শিক্ষক_নিয়োগ #সহকারী_শিক্ষক #প্রাথমিকশিক্ষক ্রস্তুতি

09/09/2025

🔰 মনে রাখুন 😲 একটা কমন পাবেন 🔥

* বস্তুর ওজন অভিকর্ষজ ত্বরণ g এর উপর নির্ভর করে।
* অভিকর্ষজ ত্বরণ g এর আদর্শমান ৯.৮ মিটার/সেকেন্ড^২
* যে স্থানে অভিকর্ষজ ত্বরণ বেশি সেই স্থানে বস্তুর ওজন বেশি।
* বিষুবীয়(নিরক্ষীয়) অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের মান সবচেয়ে কম তাই বস্তুর ওজন সবচেয়ে কম হয়।
* মেরু অঞ্চলে অভিকর্ষজ ত্বরণ সবচেয়ে বেশি তাই বস্তুর ওজন সবচেয়ে বেশি হয়।
* পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন শূণ্য।

📣 পোস্টটি শেয়ার করে টাইমলাইনে রেখে দিন।

08/09/2025

♊ বিভিন্ন প্রকার কালচার(চাষ):

১.মৌমাছি চাষ - এপিকালচার(Apiculture)
২.রেশম চাষ - সেরিকালচার (Sericulture)
৩.মৎষ চাষ - পিসিকালচার (Piciculture)
৪.পাখি চাষ - এভিকালচার (Aviculture)
৫.উদ্যান পালন - হর্টিকালচার ( Horticulture)
৬.ফল চাষ -পোমামকালচার(Pomamculture)
৭.ফুল চাষ - ফ্লোরিকালচার ( Floriculture)
৮.শাকসবজি চাষ - ওলেরিকালচার (Olericulture)
৯.হাস-মুরগীপালন- পোলট্রী ফার্মিং(Paultryfarming)
১০.পশুপালন -এনিম্যাল হাসবেন্ডারি(Animal
Husbandary)
১১.কেঁচো চাষ - ভার্মিকালচার(Vermiculture)

❇️ এই টপিক থেকে পরীক্ষায় প্রশ্ন আসেই, তাই পরবর্তী প্রস্তুতির জন্য পোস্টটি আপনার টাইমলাইনে শেয়ার করে রেখে দিন।

07/09/2025

📚 মুক্তিযুদ্ধের ১১টি সেক্টরের সদরদপ্তর পরিচিতি 🔎

* ১নং সেক্টরের সদরদপ্তর ছিল- হরিণা

* ২নং সেক্টরের সদরদপ্তর ছিল- মেলাঘর

* ৩নং সেক্টরের সদরদপ্তর ছিল- হেজামারা

* ৪নং সেক্টরের সদরদপ্তর ছিল- প্রথমে করিমগঞ্জ এবং পরে আসামের মাসিমপুর

* ৫নং সেক্টরের সদরদপ্তর ছিল- বাঁশতলা

* ৬নং সেক্টরের সদরদপ্তর ছিল- বুড়ি মাড়ি

* ৭নং সেক্টরের সদরদপ্তর ছিল- তরঙ্গপুর

* ৮নং সেক্টরের সদরদপ্তর ছিল- কল্যাণী

* ৯নং সেক্টরের সদরদপ্তর ছিল- বশিরহাট

* ১০নং সেক্টরের সদরদপ্তর ছিল- এর কোনো সদরদপ্তর ছিল না। এই সেক্টরটি সকল নৌপথ ও সমুদ্র উপকূলীয় অঞ্চল নিয়ে গঠিত হয়।

* ১১নং সেক্টরের সদরদপ্তর ছিল- মহেন্দ্রগঞ্জ

⭕ আপনাদের জন্য প্রশ্নঃ মুক্তিযুদ্ধের সময় কোন সেক্টরের কোনো সদরদপ্তর ছিল না?

🔰 প্রশ্নের উত্তর কমেন্ট করে জানান

✴️ এই টপিকগুলো যেকোনো চাকুরি প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই পরবর্তী প্রস্তুতির জন্য এই সকল গুরুত্বপূর্ণ টপিক খুব সহজেই খুঁজে পেতে পোস্টটি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন।

📚 MCQ 🔎 Challange 📖প্রশ্নঃ সংবিধানের ৫২ ধারা অনুযায়ী, 'ইমপিচমেন্ট' দ্বারা কাকে অভিশংসন করা হয়?
06/09/2025

📚 MCQ 🔎 Challange 📖

প্রশ্নঃ সংবিধানের ৫২ ধারা অনুযায়ী, 'ইমপিচমেন্ট' দ্বারা কাকে অভিশংসন করা হয়?

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tactical Job Preparation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category