02/06/2022
জার্মানীতে DAAD স্কলারশিপ কি? কেন? কিভাবে?
আসসালামুআলাইকুম,
আজকে আপনাদের সাথে আলোচনা করবো DAAD স্কলারশিপ নিয়ে। আজকে আপনাকে বেসিক তথ্য দেয়ার চেষ্টা করবো। তবুও নেট ঘেটে আমার তথ্যের ক্রস চেক করে নিবেন।
তো, চলেন, প্রশ্নোত্তর পর্বে যাইঃ-
১. ভাই, DAAD স্কলারশিপ কি?
উত্তরঃ Deutscher Akademischer Austauschdienst (DAAD) স্কলারশিপ হচ্ছে, জার্মান সরকারের সবচেয়ে বেস্ট স্কলারশিপ। এটা হলো হট কেক। যদি পান লাইফ জিঙ্গালালা হয়ে যাবে। সুতরাং অবশ্যই আপনার চেষ্টা করা উচিত।
২. DAAD স্কলারশিপের সুবিধা কি কি?
- টিউশন ফি, সেমিষ্টার কন্ট্রিবিউশন এবং পরীক্ষার ফি ফ্রি।
- ব্লক একাউন্ট করা লাগবে না।
- মাস্টার্সে প্রতিমাসে ৮৬১ ইউরো, পিএইচডি-র জন্য ১২০০ ইউরো পাবেন।
-ফ্রি বিমান টিকেট পাবেন।
- জার্মানীতে ফ্রি হেলফ ইন্সুরেন্স পাবেন।
- বিশেষ ক্ষেত্রে বাড়ি ভাড়া এবং পরিবারের সদস্যদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করে দিবে।
- বর্তমানে এম্বাসিতে এয়নমেন্টের যে জটলা, সেই জটলায় পড়তে হবে না। অগ্রাধিকার ভিত্ততে এম্বাসীতে খুবই দ্রুত এপায়নমেন্ট পাবেন। এবং ভিসা পাবার সম্ভবনা শতভাগ।
- সহজেই আপনার স্পাউসকে আনতে পারবেন। তাকে আনার জন্য আপনার এ দেশে কোন ব্লক/ব্যাংক স্টেটমেন্ট লাগবে না। তবে আগে আপনার আসতে হবে, তারপর তারজন্য আবেদন করতে হবে।
মোট কথা জার্মানীতে আসতে আপনার ১ পয়সাও খরচ হবে না।
৩. DAAD স্কলারশিপ কাদের জন্য?
উত্তের: মাস্টার্স এবং Phd এর জন্য। (Sorry For Batchlor Applicats )
৪. কারা কারা এই স্কলারশিপে আবেদন করতে পারবেন?
উত্তর:- উন্নয়নশীল যে কোন দেশের লোকজন এই স্কলারশিপে আবেদন করতে পারেন। বাংলাদেশের স্টুডেন্টররা পারবে।
৫. আবেদন করতে কি যোগ্যতা লাগে?
উত্তর:- ব্যাচলের ডিগ্রী শেষে আপনার সাবজেক্ট রিলেটেড ফিল্ডে কমপক্ষে ০২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কিছু ক্ষেত্রে ছাড় দেয়া হতে পারে। আপনি সংশ্লিষ্ট কর্তপক্ষ বরবার মেইল করে জেনে নিন।
৬. স্টাডি গ্যাপ থাকলে হবে?
উত্তরঃ হ্যা, তবে কোনমতেই ০৬ বছরের বেশী হওয়া যাবে না। গ্যাপ ০৬ বছরের বেশী হলে আপনি আবেদন করতে পারবেন না।
৭. ভাই, ব্যাচেলরে DAAD এই স্কলারশিপ নাই?
উত্তরঃ নাই, নাই, নাই। ব্যাচেলরে DAAD স্কলারশিপ নাই। কেন নাই এটা আবার আল্লার রাস্তে আমাকে জিগ্যেস করবেন না।
৮. ব্যাচেলর চলাকালীন সময়ে কাজের অভিজ্ঞতা দিয়ে আবেদন করতে পারবো?
উত্তরঃ না, পারবেন না। ব্যাচেলর শেষ করে সাবজেক্ট রিলেটেড ২ বছরে জব করতে হবে।
ধরেন আপনি ব্যাচেলর করছেন, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে আর ব্যাচেলর শেষ করে চাকরি করেছেন, গার্মেন্টস সেক্টরে। তাহলেও হবে না।
৯. প্রশ্নঃ ভাই ডলাইন কবে? কখন আবেদন করতে হয়?
উত্তর: ১৫ ই অক্টবার। তবে প্রোগ্রাম ভেদে ভিন্ন হতে পারে। ভার্সিটির ওয়েব সাইট চেক করেন।
১০. ভাই আবেদনের প্রক্রিয়া কি?
১. ডাট পোর্টালে গিয়ে নিজের নামে একটা আইডি খুলতে হবে। এরপর সিলেক্ট করতে হবে মাস্টার্স নাকি Phd তে আপনি আবেদন করবে। এরপর সিলেক্ট করতে হবে, কোন কোর্সের জন্য আবেদন করবেন, এবং কোন বিশ্ববিদ্যালয়ে আবেদন করবেন। আপনি DAAD স্কলারশিপে আবেদন করার সময় একসাথে ০৩ টা সাবজেক্টে এপ্লাই করতে পারবেন।
১১. DAAD স্কলারশিপ পেতে কি কি ডকুমেন্ট লাগব?
- Online আবেদন ফর্ম
- সকল একাডেমিক সার্টিফিকেট ও মার্কশীট
-Euro Pas Formatted CV
-SOP
-বিশ্ববিদ্যালয়ের offer Letter ( আবেদনের সাথেই দিতে হবে)
-রিকমেন্ডেশন লেটার (২ টি) – সাইন ও সীল দিয়ে সীলড অবস্থায় দিতে হবে।
- Work Experience Certificate
- IELTS 6-6.5 Certificate
- NID
- পাসপোর্টের কপি
- Extracariculam Activities, Publication, Voluntary works (If you have)
১২. ভাই কোন কোন সাবজেক্টে আবেদন করা যায়?
উত্তর:
EconomicSciences/Business Administration/Political Economics
Development Cooperation
Engineering and Related Sciences
Mathematics
Regional and Urban Planning
Agricultural and Forest Sciences
Natural and Environmental Sciences
Medicine/Public Health
Social Sciences, Education and Law
Media Studies
১৩. প্রশ্নঃ ভাই, এই সাবজেক্টের বাইরে পারবো না আবেদন করতে?
উত্তর: না ভাই, পারবেন না।
১৪. ভাই DAAD স্কলারশিপ পেতে পাব্লিকেশন লাগে?
উত্তরঃ লাগে না। বিষয়টা হলো যদি গুড়, তত মিষ্টি। মনে করেন, আপনারা কয়েকজন মিলে, অতীব সুন্দরী কোন একজন বালিকাকে একই সাথে প্রেম নিবেদন করলেন। সবাই ই দেখতে শুনতে সমান কিন্তু এদের মাঝে একজনের হাতে এক গুচ্ছ লাল গোলাপ, আর আপনাদের হাতে গাঁধা ফুল, কারো হাত ফাঁকা। তো বলেন, ঐ সুন্দরী বালিকা কার প্রতি তার প্রেম নিবেদন করবে?
১৫. ভাই, সিজিপিএ কত লাগে?
উত্তর: DAAD ওয়েব সাইটে আমি এমন কিছু পাই নি। তবে যত গুড়, তত মিষ্টি এই থিওরি সকল স্কলারশিপের জন্য প্রযোজ্য।
© collected