Halishahar Munshipara High School, Bandar, Chattogram.

Halishahar Munshipara High School, Bandar, Chattogram. হালিশহর মুন্সীপাড়া উচ্চ বিদ্যালয়
ডাকঘরঃ আনন্দ বাজার, থানাঃ বন্দর, জেলাঃ চট্টগ্রাম।

16/07/2026
স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ
16/07/2026

স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ

11/07/2026

📢 নোটিশ

এতদ্বারা সংশ্লিষ্ট সকল শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকবৃন্দকে জানানো যাচ্ছে যে, আগামীকাল ১২/০৭/২০২৬ (রবিবার) তারিখে রুটিন অনুযায়ী সকল শ্রেণীর পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে।

সকল পরীক্ষার্থীকে নির্ধারিত সময়ের কমপক্ষে ২০ মিনিট পূর্বে পরীক্ষার কক্ষে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

08/07/2026

এতদ্বারা শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলকে অবহিত করা যাচ্ছে যে, অতিবৃষ্টি বৈরী আবহাওয়া ও জলাবদ্ধতার কারণে আগামীকাল ০৯/০৭/২০২৬, বৃহস্পতিবার এর অর্ধ বার্ষিক ও প্রাক নির্বাচনী পরীক্ষা- ২০২৬ স্থগিত করা হলো। উক্ত দিবসের পরীক্ষার সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং আগামী ১২|০৭|২০২৬, রবিবার এর পরীক্ষা রুটিন মোতাবেক অনুষ্ঠিত হবে।

নির্দেশক্রমে
প্রধান শিক্ষক
হালিশহর মুন্সীপাড়া উচ্চ বিদ্যালয়।

07/07/2026

এতদ্দ্বারা বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ভারী বর্ষণ ও জলাবদ্ধতার কারণে আগামী ০৮/০৭/২০২৬ (বুধবার) তারিখে অনুষ্ঠিতব্য সকল শ্রেণির পরীক্ষা স্থগিত করা হলো।

স্থগিত পরীক্ষার সংশোধিত সময়সূচি পরবর্তীতে নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

আদেশক্রমে,
প্রধান শিক্ষক
হালিশহর মুন্সীপাড়া উচ্চ বিদ্যালয়

অভিনন্দন! অভিনন্দন! অভিনন্দন!!
30/06/2026

অভিনন্দন! অভিনন্দন! অভিনন্দন!!

আজ হালিশহর মুন্সীপাড়া উচ্চ বিদ্যালয়ের ইতিহাসের পাতা থেকে একটি অবিচ্ছেদ্য নাম আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেন। আমাদের সবার অত্...
25/06/2026

আজ হালিশহর মুন্সীপাড়া উচ্চ বিদ্যালয়ের ইতিহাসের পাতা থেকে একটি অবিচ্ছেদ্য নাম আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেন। আমাদের সবার অত্যন্ত প্রিয়, পরম শ্রদ্ধেয় জনাব মোহাম্মদ শাহজাহান। আজ অবসরজনিত বিদায় নিয়েছেন। দীর্ঘ **৪৫টি বছর**! একটি মানুষের জীবনের সিংহভাগ সময় তিনি সঁপে দিয়েছেন এই বিদ্যালয়ের আঙিনায়। তিনি কেবল একজন কর্মী ছিলেন না, ছিলেন এই বিদ্যাপীঠের ছায়াবৃক্ষ। অত্যন্ত দায়িত্বশীল, নির্লোভ, পরম ভদ্র আর অসম্ভব কর্মঠ এই মানুষটি নিভৃতে আগলে রেখেছেন আমাদের বিদ্যালয়কে। বিদ্যালয়ের প্রতিটি ইট, প্রতিটি বেঞ্চ, চেয়ার-টেবিল থেকে শুরু করে প্রতি ইঞ্চি মাটির সাথে যেন তাঁর আত্মার গভীর সম্পর্ক।
স্কুলের এমন কোনো শিক্ষক, কর্মচারী কিংবা শিক্ষার্থী নেই, যিনি তাঁর সদাচারণ আর ভালোবাসার ছোঁয়া পাননি। মুখে সবসময় লেগে থাকা সেই চেনা হাসি আর পরম মমতায় সবাইকে আপন করে নেওয়ার গুণটি আমরা সারাজীবন মিস করব। তাঁর এই বিদায় হালিশহর মুন্সীপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রতিটি সদস্যের হৃদয়কে গভীরভাবে ব্যথিত করেছে। এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।
ব্যক্তিজীবনেও তিনি একজন সফল ও সার্থক পিতা। নিজের সততা আর অক্লান্ত পরিশ্রমে সন্তানদের উচ্চশিক্ষিত এবং অর্থনৈতিকভাবে সুপ্রতিষ্ঠিত করে গেছেন। এছাড়া মুন্সীপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা হিসেবে তিনি আমাদের এলাকার সর্বজন শ্রদ্ধেয় এক মুরব্বী।
> "মানুষ চলে যায়, কিন্তু তাঁর রেখে যাওয়া কর্ম আর ভালোবাসা চিরকাল বেঁচে থাকে।"

প্রিয় শাহজাহান ভাই, আপনার এই দীর্ঘ ৪৫ বছরের নিঃস্বার্থ সেবাকে হালিশহর মুন্সীপাড়া উচ্চ বিদ্যালয় চিরকাল কৃতজ্ঞচিত্তে স্মরণ রাখবে।
মহান আল্লাহর দরবারে আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং অবসর জীবনের দিনগুলোর অনাবিল সুখ ও শান্তি কামনা করি।
#বিদায় #বিদ্যালয়

এসএসসি পরীক্ষার্থী ২০২৬-এর ব্যবহারিক পরীক্ষার রুটিন।
07/06/2026

এসএসসি পরীক্ষার্থী ২০২৬-এর ব্যবহারিক পরীক্ষার রুটিন।

গর্বিত এক অর্জনের নাম রাহা ✨হালিশহর মুন্সিপাড়া উচ্চ বিদ্যালয় এর সপ্তম শ্রেণির কৃতি শিক্ষার্থী রাহা “নতুন কুঁড়ি স্পোর্...
20/05/2026

গর্বিত এক অর্জনের নাম রাহা ✨

হালিশহর মুন্সিপাড়া উচ্চ বিদ্যালয় এর সপ্তম শ্রেণির কৃতি শিক্ষার্থী রাহা “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬”-এর চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে দাবা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে।

তার এই অসাধারণ সাফল্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, পরিচালনা পর্ষদ, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ অত্যন্ত আনন্দিত ও গর্বিত। রাহা ইতোমধ্যেই আমাদের বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করেছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, সে জাতীয় পর্যায়েও সাফল্যের স্বাক্ষর রেখে বিদ্যালয়, শিক্ষক ও এলাকার সম্মান ও সুনামকে অনন্য পর্যায়ে নিয়ে যাবে।

আমরা রাহার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। তার জন্য রইলো আন্তরিক শুভকামনা ও দোয়া। 🌸🏆

Address

37 No Ward Munshipara
Chittagong
4100

Alerts

Be the first to know and let us send you an email when Halishahar Munshipara High School, Bandar, Chattogram. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Halishahar Munshipara High School, Bandar, Chattogram.:

Shortcuts

Share

Category