Education & Skills Development

Education & Skills Development Education enlightens people & Skills improve people.

ইংলিশে দুর্বলদের জন্য English Therapy  লেভেল ২বইটির মুল্য ৪৯৯ টাকা। ডিস্কাউন্ট প্রাইসে অর্ডার করতে ইনবক্সে মেসেজ দিন 💌🫰
27/05/2026

ইংলিশে দুর্বলদের জন্য English Therapy লেভেল ২
বইটির মুল্য ৪৯৯ টাকা।

ডিস্কাউন্ট প্রাইসে অর্ডার করতে ইনবক্সে মেসেজ দিন 💌🫰

✨ সৎ ও দক্ষ মানুষরা তেলবাজি করেন নাবর্তমান সমাজে সফলতার একটি ভুল ধারণা হলো—উপরে উঠতে হলে তেলবাজি করতে হয় 🤝। কিন্তু বাস্ত...
27/05/2026

✨ সৎ ও দক্ষ মানুষরা তেলবাজি করেন না

বর্তমান সমাজে সফলতার একটি ভুল ধারণা হলো—উপরে উঠতে হলে তেলবাজি করতে হয় 🤝। কিন্তু বাস্তবতা ভিন্ন; সত্যিকারের সৎ ও দক্ষ মানুষ নিজেদের যোগ্যতা দিয়েই প্রতিষ্ঠিত হন। তারা জানেন সম্মান ভিক্ষা করে নয়, কর্মদক্ষতা দিয়ে অর্জন করতে হয় 💼। সমাজবিজ্ঞানীরা বলেন, ব্যক্তিত্ব ও নৈতিকতা দীর্ঘমেয়াদি সাফল্যের সবচেয়ে শক্ত ভিত্তি। তাই যারা নিজের কাজে আত্মবিশ্বাসী, তারা কারো মন জয়ের জন্য অযথা প্রশংসা বা তোষামোদে বিশ্বাস করেন না।

সৎ মানুষ নিজের মূল্যবোধের সাথে আপস করেন না 🧭। গবেষণায় দেখা গেছে, যাদের নৈতিক অবস্থান শক্তিশালী তারা ব্যক্তিগত স্বার্থে মিথ্যা প্রশংসা করতে অস্বস্তি বোধ করেন। কারণ তেলবাজি মূলত স্বার্থনির্ভর আচরণ, যা সততার সাথে সাংঘর্ষিক। মনোবিজ্ঞানীরা এটিকে “ইমপ্রেশন ম্যানেজমেন্ট” বললেও সৎ ব্যক্তিরা নিজেদের পরিচয় লুকাতে চান না। তারা মনে করেন কাজই কথা বলবে, মুখের প্রশংসা নয়।

দক্ষ মানুষের সবচেয়ে বড় শক্তি হলো তার যোগ্যতা ও পারফরম্যান্স 📊। হার্ভার্ড বিজনেস স্কুলের বিভিন্ন গবেষণায় দেখা গেছে, দীর্ঘমেয়াদে কর্মদক্ষ কর্মীরাই প্রতিষ্ঠানে টিকে থাকেন, তোষামোদকারীরা নয়। দক্ষ ব্যক্তি জানেন নিজের কাজের ফলাফলই তাকে মূল্যায়ন এনে দেবে। তাই তারা সময় ব্যয় করেন দক্ষতা উন্নয়নে, কারো মন জুগিয়ে চলায় নয়। তাদের আত্মবিশ্বাস আসে অর্জন থেকে, অনুমোদন থেকে নয় 💡।

অন্যদিকে তেলবাজি সাধারণত অনিরাপত্তা থেকে জন্ম নেয় 😶। যাদের যোগ্যতা কম বা আত্মবিশ্বাস দুর্বল, তারা প্রভাবশালীদের খুশি করার চেষ্টা বেশি করেন। সামাজিক মনোবিজ্ঞান বলছে, স্বল্প দক্ষ মানুষরা ক্ষমতার কাছাকাছি থাকতে চায় নিজের অবস্থান নিরাপদ রাখতে। কিন্তু দক্ষ ব্যক্তি জানেন, সাময়িক সুবিধা পেলেও তেলবাজি স্থায়ী সম্মান এনে দেয় না। ফলে তারা নিজের মর্যাদা রক্ষাকেই অগ্রাধিকার দেন।

সংগঠন ব্যবস্থাপনার গবেষণায় প্রমাণ পাওয়া গেছে যে সততা ও দক্ষতার সমন্বয় নেতৃত্ব তৈরির মূল শর্ত 🌱। প্রকৃত নেতা কখনো তেলবাজ হন না; বরং ন্যায়পরায়ণতা ও যোগ্যতার মাধ্যমে আস্থা অর্জন করেন। কর্মক্ষেত্রে এমন মানুষদের প্রতি সহকর্মীদের বিশ্বাসও বেশি থাকে। কারণ তারা ব্যক্তিগত লাভের জন্য অবস্থান বদলান না এবং নীতির প্রশ্নে আপস করেন না। এই কারণেই দীর্ঘমেয়াদে সৎ ও দক্ষ মানুষরাই প্রতিষ্ঠানের মেরুদণ্ড হয়ে ওঠেন।

কথায় আছে, মেয়েদের মন বোঝা দায়। আসলে মেয়েরা খুব বেশি কিছু চায় না। তারা চায় একটু যত্ন, সম্মান, আর সত্যিকারের ভালোবাসা। চা...
09/05/2026

কথায় আছে, মেয়েদের মন বোঝা দায়।

আসলে মেয়েরা খুব বেশি কিছু চায় না। তারা চায় একটু যত্ন, সম্মান, আর সত্যিকারের ভালোবাসা। চায় কেউ মন থেকে তাদের বোঝার চেষ্টা করুক।

সাইকোলজি অনুযায়ী মেয়েদের মনের ৮টি গুরুত্বপূর্ণ দিক,

১. মেয়েরা অনেক সময় ছোট ছোট বিষয় নিয়েও বেশি চিন্তা করে।
কারণ তারা তারা বিষয়গুলোকে অনেক গভীরভাবে অনুভব করে। তাদের চুপ থাকার পেছনেও অনেক ভাবনা কাজ করতে পারে।

২. কোনো মেয়ে যদি আপনাকে বুঝতে সময় নেয় বা মাঝে মাঝে পরীক্ষা করে, সেটা সবসময় বিরক্ত করার জন্য না।
সে বুঝতে চায়, আপনার কাছে সে নিরাপদ কি না।

৩. দামি উপহারের চেয়ে মেয়েরা অনেক সময় ছোট ছোট যত্ন বেশি মনে রাখে।
যেমন, তার পছন্দের কথা মনে রাখা, বিশেষ দিনের কথা মনে রাখা।

৪. অনেক মেয়েই হাসিমুখে নিজের কষ্ট লুকিয়ে রাখে।
বাইরে থেকে শক্ত মনে হলেও, ভেতরে তারও কষ্ট থাকতে পারে।

৫. শুধু কথা বলাই যথেষ্ট না।
তারা চায় কেউ তাদের কথা মন দিয়ে শুনুক, অনুভূতিগুলো বুঝুক।

৬. মেয়েরা সাময়িক মনোযোগ নয়, সত্যিকারের গুরুত্ব আর বিশ্বস্ততা চায়।
তারা জানতে চায়, সে আপনার কাছে সত্যিই গুরুত্বপূর্ণ কি না।

৭. শুধু মিষ্টি কথা না, কাজও অনেক গুরুত্বপূর্ণ।
আপনি কী বলছেন তার চেয়ে, আপনি কীভাবে পাশে থাকছেন, সেটাই বেশি মূল্যবান।

৮. মানসিকভাবে কষ্ট পেলে তারা সময় নিতে পারে।
সেই সময়ে চাপ না দিয়ে, ধৈর্য, স্পেস, আর সহানুভূতি দেখানো দরকার।

মেয়েদের মন বোঝা কোনো কঠিন না।
যদি থাকে সম্মান, ধৈর্য, যত্ন, আর সত্যিকারের ভালোবাসা, তাহলেই অনেক কিছু সহজ হয়ে যায়।

22/03/2026

দুনিয়ার সবচেয়ে নিরাপদ আর লাভজনক
ইনভেস্টমেন্ট হচ্ছে, নিজের উপর ইনভেস্ট করা।

শেয়ার মার্কেট নামতে পারে।
ব্যবসা ডুবে যেতে পারে।
মানুষ বদলে যেতে পারে।

কিন্তু নিজের উপর করা ইনভেস্টমেন্ট,
কখনো ব্যর্থ হয় না।

ভালো একটা বই কেনা মানে, আপনি অনেকগুলো মানুষের জীবনের অভিজ্ঞতা কিনছেন।

একটা প্রোডাক্টিভ ডিভাইস কেনা মানে,
আপনি নিজের সময়টাকে সম্মান করছেন।

স্কিল ডেভলপমেন্টে টাকা খরচ করা মানে,
ভবিষ্যতের আয়ের দরজা খুলে রাখা।

নিজের শরীরের যত্ন নেওয়া মানে,
আপনি বুঝে গেছেন, স্বাস্থ্য ছাড়া সাফল্য টিকবে না।

আর নিজের জন্য ভালো চেয়ার, টেবিল,
বিছানার বালিশ বা তোষক কেনা মানে,
আপনি নিজেকে আর অবহেলা করছেন না।

নিজের উপর খরচ করা কোনো বিলাসিতা না।
এটাই ডিসিপ্লিন। এটাই দূরদর্শিতা।

কারণ দিনশেষে,
আপনার সবচেয়ে বড় অ্যাসেট কিন্তু আপনি নিজেই।

18/01/2025

একটা জেনারেশনকে বোঝানো হয়েছিল -
"বিকেলে মাঠে খেলতে যাওয়ার চাইতে টিউটরের কাছে পড়াটা বেশি Important."

এরা বিকেলে মাঠ ছেড়ে পড়ার টেবিলে চলে গেল । আর মুরুব্বিরা দেখলেন, মাঠ ফাঁকা ফেলে রাখার চাইতে উঁচু ইমারত নির্মাণ করাটা more beneficial, more practical!

বেঁচে থাকতে হলে লাইফে Entertainment দরকার । সুস্থ এন্টারটেইনমেন্টের মাধ্যমগুলো একে একে বন্ধ করে দেয়া হলো । জেনারেশন সেটাকে রিপ্লেস করলো মোবাইল, পিসি আর প্লে-স্টেশন দিয়ে । কেউ অপরিণত বয়সে রিলেশনে জড়িয়ে গেল । কোথাও মাদ*ক এবং কিশো*র গ্যাং তৈরী হলো।

তারপর হঠাৎ মুরুব্বিদের বোধোদয় হলো-
'আরে, এই জেনারেশনটা এমন হয়ে যাচ্ছে কেন !'

#সংগৃহীত

05/12/2024

রকমারি অনলাইনে বই কিনার বিশ্বস্ত প্রতিষ্ঠান। সার্ভিস ভালো।

মাস্টার ইয়োর ইমোশনসআপনার মনের নেতিবাচকতা দূর করে অনুভূতিগুলোকে নিয়ন্ত্রণ করুন।by থিবো মেরিস ,  অনীশ দাস অপু (অনুবাদক)।আপ...
17/10/2024

মাস্টার ইয়োর ইমোশনস
আপনার মনের নেতিবাচকতা দূর করে অনুভূতিগুলোকে নিয়ন্ত্রণ করুন।
by থিবো মেরিস , অনীশ দাস অপু (অনুবাদক)।

আপনি কি নিজের নেতিবাচক অনুভূতিগুলোকে দমন করতে চান? নিজেকে যথেষ্ট সামর্থ্যের অধিকারী মনে হয় না? দুশিন্তা প্রতিহত করতে আপনার কি সাহায্য দরকার? নেতিবাচক আবেগ দমনের উপায় হলো আপনার আবেগ কিভাবে কাজ করে তা বোঝা ও নির্দিষ্ট কৌশলের সাহায্য সে আবেগকে ইতিবাচক প্রভাবে কাজে লাগানো।
এই বই থেকে, যা যা জানতে পারবেনঃ
* নিজের মনকে পুনরায় গড়ে তোলার একটি সহজ সুত্র যাতে আপনি ইতিবাচক আবেগের সাথে বেশি সম্পৃক্ত হতে পারেন।
* নেতিবাচক মনোভাবকে পরাজিত করার ৩১ টি কার্যকরী কৌশল।
* নিজের জীবনের ওপর নিয়ন্ত্রণ নিতে কিভাবে উদ্দেশ্য পরিবর্তন করবেন।
* দুশ্চিন্তা, অতিরিক্ত রক্ষণশীল মনোভাব, হিংসা, ভয় ও অনান্য নেতিবাচক মনোভাব মোকাবিলা করার বাস্তবিক চর্চা।
* কিভাবে নিজের আবেগ ব্যবহার করে আত্ম-উন্নতি সাধন গতিশীল করবেন।
* এবং আরো অনেক কিছু।
আপনার আবেগের ওপর ইতিবাচক প্রভাব ফেলার জন্য "মাস্টার ইউর ইমোশন" একটি বাস্তব চর্চার প্যাকেজ।
তাই, যদি নেতিবাচক আবেগকে পরাজিত করতে চান, নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখতে চান এবং একটি ইতিবাচক ও শান্তিপূর্ণ জীবন কাটাতে চান তাহলে এখনি বইটি কিনে ফেলুন।

বইটির মুল্য মাত্র ২৮৪ টাকা।

চ্যাট জিপিটি অ্যান্ড এ আই মিলিয়নেয়ার।৫০০০ AI টুলস, প্রিমিয়াম নিউজলেটার, চ্যাটজিপিটি রিসোর্স।by মেহেদী হাসান রিফাত।ফেসবুক...
17/10/2024

চ্যাট জিপিটি অ্যান্ড এ আই মিলিয়নেয়ার।
৫০০০ AI টুলস, প্রিমিয়াম নিউজলেটার, চ্যাটজিপিটি রিসোর্স।
by মেহেদী হাসান রিফাত।

ফেসবুক, অ্যামাজন, এমনকি গুগলকে পিছনে ফেলে, দ্রুততম সময়ের মধ্যে ১০ লক্ষ ইউজারের রেকর্ড ভেঙে দুনিয়া কাঁপিয়ে দেয়া চ্যাটজিপিটির নাম শুনেননি এমন মানুষ কমই আছেন। কিন্তু কি এই জিনিসটি যা রাতারাতি পৃথিবী বদলে দিয়েছে? আর কিভাবেই বা এই জিনিস মানুষের দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে?
আচ্ছা এবার বলুন তো আজ থেকে প্রায় ১০০ বছর আগেও কেউ কি ভেবেছে এই শতাব্দীতে এসে মানুষের কাজগুলো কোনো রোবট করতে পারবে? যে কাজগুলো মানুষ নিজের বুদ্ধি খাটিয়ে করতো চোখের পলকেই তা আজ Artificial Intelligence দিয়ে করা যাচ্ছে। এমন কোনো সেক্টর বাদ নেই যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার ছোয়া পড়েনি।
চ্যাটজিপিটি and AI মিলিয়নেয়ার বইটা লিখা হয়ে আপনাকে হাতে ধরে চ্যাটজিপিটি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার শেখাতে, সাথে সংক্ষিপ্ত করে দেখাবে আসলে এগুলো দিয়ে কি কি করা যায়, কীভাবে উপার্জন করা যায়।
ফ্রিল্যান্স কাজ, প্যাসিভ ইনকাম সোর্স তৈরী থেকে শুরু করে ব্যবসা পর্যন্ত সব কিছুরই রাস্তা দেখানো হয়েছে এই বইটিতে। কন্টেন্ট বানানো, মার্কেটিং, গবেষণা, কাস্টমারের সাথে যোগাযোগ রাখা ইত্যাদি বিচিত্র সব কেস স্টাডি উদাহরণসহ বাস্তবে করে দেখানো হয়েছে এতে।
ইন্টারনেট সংযোগ আর একটা কম্পিউটার নিন, বসে যান এই বইটা নিয়ে। আপনার জন্য আর্থিক সাফল্যের চুড়ায় ওঠার প্রথম ধাপ হতে: পারে: এই: বইটি।

বইটির মুল্য ২৭৪ টাকা।
কমেন্টে থাকা লিংক থেকে অর্ডার করতে পারেন,👇👇

প্যারাময় লাইফের প্যারাসিটামল।by ঝংকার মাহবুব।"প্যারাময় লাইফের প্যারাসিটামল লেখক ঝংকার মাহবুব" এর বইটি কাদের জন্য?জ্বর-সর...
12/10/2024

প্যারাময় লাইফের প্যারাসিটামল।
by ঝংকার মাহবুব।

"প্যারাময় লাইফের প্যারাসিটামল লেখক ঝংকার মাহবুব" এর বইটি কাদের জন্য?

জ্বর-সর্দি-কাশি হলে ট্যাবলেট খুঁজো। ডাক্তারের কাছে ছুটো। অথচ লাইফে একটা পর একটা প্যারা এসে ফিউচার ত্যাড়া করে চলে যাচ্ছে। অন্যরা হাসি মুখে বাম্বু দিচ্ছে। একটু ঘাটতির জন্য লক্ষ্যগুলো হারিয়ে যাচ্ছে।
এমন যাদের অবস্থা তাদের বাড়তি চাপ না নিয়ে সিচুয়েশনগুলো উতরে যাওয়ার জন্য এই বই।

এই বইতে কী আছে?

আমাদের লাইফের প্যারাগুলো হচ্ছে- ফিউচারে কী হবো সেটা বুঝতে না পারার প্যারা, নিজের চাইতেও কম কোয়ালিটির পোলাপান থেকে পিছিয়ে পরার প্যারা, অপরিচিতদের সাথে কথা বলতে না পারার প্যারা। এমনকি আজীবন সিঙ্গেল থেকে যাওয়ার প্যারাও আছে। তা ছাড়া পড়া মনে না থাকা, পড়তে ইচ্ছে না করা, কিংবা পরীক্ষা চলে আসার টেনশন শুরু হলে তো প্যারা ভাইয়ারা ট্রাক ভাড়া করে নিজ দায়িত্বেই চলে আসে।
আর এতো এতো প্যারার বস প্যারা হচ্ছে- সবই বুঝি, কীভাবে করতে হবে সেটাও জানি। তারপরেও শেষ পর্যন্ত কিছুই করতে না পারার প্যারা। এই রকম প্রায় ২৫টা প্যারা নিরাময় করার ইফেক্টিভ টেকনিক নিয়েই এই বই- প্যারাময় লাইফের প্যারাসিটামল।

কেন এই বইটি পড়া দরকার?

কারণ একটা সময় পরে আমাদের লাইফে স্যারদের ঝাড়ি, আম্মুর বেডঝাড়ুর বাড়ি, বাবার চোখ রাঙ্গানি থাকে না বলেই আমাদের কলেজ-ভার্সিটির লাইফগুলো হয়ে উঠে দড়ি ছাড়া গরু, রাস্তা ছাড়া গাড়ি, আর চিনি ছাড়া শরবতের মতো। সেই শরবতকে আরো তিক্ত করে ইয়াম্মি করলার জুস বানিয়ে ফেলে চারপাশের দুস্টু প্যারাগুলো।

বইটির মুল্য ২৪০ টাকা।
রকমারি থেকে অর্ডার করতে কমেন্ট বক্সে লিংক👇👇👇

স্টুডেন্ট লাইফ হ্যাকস কালেকশন।by সাদমান সাদিক ,  আয়মান সাদিক।দুটি বই একত্রে ৪৫৮ টাকা।অর্ডার লিংক কমেন্টে 👇👇
12/10/2024

স্টুডেন্ট লাইফ হ্যাকস কালেকশন।
by সাদমান সাদিক , আয়মান সাদিক।

দুটি বই একত্রে ৪৫৮ টাকা।
অর্ডার লিংক কমেন্টে 👇👇

Address

7 No
Chittagong
2023

Website

Alerts

Be the first to know and let us send you an email when Education & Skills Development posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category