18/09/2026
একটা সনদ বা মার্কশিটের প্রয়োজন। অথচ কাজটা যতটা সহজ হওয়ার কথা, বাস্তবে ততটা সহজ ছিল না। কখনো অফিসে গিয়ে খোঁজ নেওয়া, কখনো নির্দিষ্ট কাউন্টারে দাঁড়ানো, আবার কখনো আবেদনের অগ্রগতি জানতে বারবার ক্যাম্পাসে আসা; একটি ডকুমেন্টের জন্য শিক্ষার্থীদের সময়, শ্রম ও অর্থ ব্যয় হতো। বিশেষ করে যারা ক্যাম্পাসের বাইরে থাকেন বা পড়াশোনা শেষে অন্যত্র চলে গেছেন, তাদের জন্য বিষয়টি আরও ভোগান্তির ছিল।
এই চিত্র বদলাতে নতুন উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।গত ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয়ের ICT Cell চালু করেছে অনলাইন সার্টিফিকেট ও একাডেমিক ডকুমেন্ট সেবা ব্যবস্থা। এর মাধ্যমে এখন শিক্ষার্থী ও গ্র্যাজুয়েটরা দেশের যেকোনো স্থান থেকে অনলাইনে প্রয়োজনীয় ডকুমেন্টের জন্য আবেদন করতে পারবেন, ফি পরিশোধ করতে পারবেন এবং আবেদনের অগ্রগতিও ট্র্যাক করতে পারবেন।
প্রক্রিয়াটি কীভাবে কাজ করবে?
পুরো প্রক্রিয়াটি ধাপসমূহ:
ই-মেইল ভেরিফিকেশন → আবেদন পূরণ → প্রয়োজনীয় কাগজপত্র আপলোড → বিকাশ-এ ফি প্রদান → অফিসের পর্যালোচনা → ডকুমেন্ট সংগ্রহ
আবেদনের অগ্রগতি সম্পর্কে ই-মেইল ও SMS-এর মাধ্যমে আপডেট পাওয়ার ব্যবস্থাও রয়েছে। অর্থাৎ, আবেদনের কী অবস্থা জানতে বারবার অফিসে যাওয়ার প্রয়োজন অনেকটাই কমে আসবে।
যেসব সেবা পাওয়া যাবে:
অনলাইন পোর্টালে বিভিন্ন ধরনের একাডেমিক ডকুমেন্টের জন্য আবেদন করা যাবে। এর মধ্যে রয়েছে:
মূল (অরিজিনাল) ও প্রভিশনাল সার্টিফিকেট ডুপ্লিকেট ও সেকেন্ড ডুপ্লিকেট সার্টিফিকেট মার্কশিট
রেজাল্ট পাবলিকেশন সার্টিফিকেট একাডেমিক ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যাটেস্টেশন
রেজিস্ট্রেশন কার্ড
ডুপ্লিকেট এডমিট কার্ড MPhil/MD/MPH/MS সার্টিফিকেট
PhD সার্টিফিকেট এবং অন্যান্য সংশ্লিষ্ট সেবা এছাড়া প্রয়োজন অনুযায়ী আর্জেন্ট সার্ভিস-এর ব্যবস্থাও রয়েছে।
ফি ও পেমেন্ট:
ডকুমেন্ট ও সেবার ধরন অনুযায়ী ফি ভিন্ন। পোর্টালে প্রদর্শিত তথ্য অনুযায়ী, কিছু মার্কশিট সেবার ফি ৳১১০ থেকে শুরু, সার্টিফিকেট-এর ক্ষেত্রে সেবাভেদে আলাদা ফি নির্ধারিত রয়েছে। দেশীয় প্রতিষ্ঠানের জন্য সাধারণ ভেরিফিকেশন-এর ফি ৳৪০০, আর কিছু সরকারি প্রতিষ্ঠান ও বাংলাদেশে অবস্থিত বিদেশি দূতাবাসের ভেরিফিকেশন সেবা বিনামূল্যে দেওয়া হচ্ছে। আবেদন করার সময় বিকাশ-এর মাধ্যমে অনলাইনেই ফি পরিশোধ করা যাবে এবং পেমেন্টের পর রসিদ পাওয়া যাবে।
কী কী কাগজপত্র লাগতে পারে?
সেবার ধরন অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র ভিন্ন হতে পারে। এর মধ্যে থাকতে পারে:
এডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, স্টুডেন্ট আইডি কার্ড, ন্যাশনাল আইডি/বার্থ সার্টিফিকেট, মার্কশিট, ট্রান্সক্রিপ্ট, রেজাল্ট শিট, হল ক্লিয়ারেন্স এবং প্রয়োজনীয় অন্যান্য সাপোর্টিং ডকুমেন্টস। ডুপ্লিকেট ডকুমেন্ট-এর ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী জিডি কপি বা নিউজপেপার নোটিশ-ও লাগতে পারে। পোর্টালে আপলোড করা ফাইল পরিষ্কার পিডিএফ, জেপিজি অথবা পিএনজি ফরম্যাটে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
কেন এই উদ্যোগ গুরুত্বপূর্ণ?
একটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সেবা শুধু নিয়ম-কানুনের মধ্যে সীমাবদ্ধ নয়; শিক্ষার্থীর সময় ও ভোগান্তিও এর সঙ্গে জড়িত। তাই একাডেমিক ডকুমেন্টের মতো গুরুত্বপূর্ণ সেবাকে অনলাইনে নিয়ে আসা শিক্ষার্থী ও গ্র্যাজুয়েটদের জন্য নিঃসন্দেহে একটি ইতিবাচক পরিবর্তন।বিশেষ করে উচ্চশিক্ষা, স্কলারশিপ, চাকরি বা বিদেশে পড়াশোনার আবেদন করার সময় দ্রুত সার্টিফিকেট, মার্কশিট বা ভেরিফিকেশন প্রয়োজন হতে পারে। এমন পরিস্থিতিতে অনলাইনে আবেদন ও স্ট্যাটাস ট্র্যাকিং-এর সুবিধা শিক্ষার্থীদের জন্য প্রক্রিয়াটিকে আরও সহজ করে তুলতে পারে।
অনলাইন পোর্টাল:
https://cert.cu.ac.bd/