Caitams

Caitams Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Caitams, Education, Halishahar, Block-K, Chittagong.

CAITAMS – Career Aid Industrial Training & Management System

🎯 IE | Production | Quality

🎓 Fresher | Entry Level | Mid Level

🥇 Course Completion Certificate

📍 Halishahar, Chattogram

📞 +8801718-816857

🌐 www.caitams.com

✉️ [email protected]

আলহামদুলিল্লাহ। ❤️CAITAMS Training Manual — এখন নতুন রূপে। শুধু Training নয়—সঠিক Knowledge, Practical Guideline এবং Indu...
10/08/2026

আলহামদুলিল্লাহ। ❤️
CAITAMS Training Manual — এখন নতুন রূপে।

শুধু Training নয়—
সঠিক Knowledge, Practical Guideline এবং Industry Experience-কে একটি Structured Learning Manual-এর মাধ্যমে তুলে ধরার এটি একটি নতুন উদ্যোগ।

গার্মেন্টস ইন্ডাস্ট্রির Quality, Production, Industrial Engineering (IE) & Lean Manufacturing-এর গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে সহজ, প্র্যাকটিক্যাল এবং কর্মক্ষেত্রে প্রয়োগযোগ্যভাবে সাজিয়ে তৈরি করা হয়েছে CAITAMS Training Manual।

🎯 আমাদের লক্ষ্য:
Learn • Perform • Succeed

একজন Student, Job Seeker কিংবা Industry Professional—
সবার জন্য Learning-কে আরও সহজ, Practical এবং Industry-focused করে তোলাই CAITAMS-এর এই উদ্যোগের উদ্দেশ্য।

📖 A Manual Built for Learning.
🏭 A Knowledge Base Built for the Industry.

আপনার Career & Professional Growth-এর যাত্রায়
CAITAMS-এর সাথে থাকুন।

বিস্তারিত জানতে কল/হোয়াটসঅ্যাপ করুন 01718-816857



Factory Floor-এ সব Improvement-এর জন্য বড় Investment লাগে না। অনেক সময় একটি নতুন ধারণাকে ভিন্নভাবে চিন্তা করার সাহসই বড় ...
31/07/2026

Factory Floor-এ সব Improvement-এর জন্য বড় Investment লাগে না। অনেক সময় একটি নতুন ধারণাকে ভিন্নভাবে চিন্তা করার সাহসই বড় পরিবর্তনের শুরু করতে পারে।

SMED সম্পর্কে পড়ার সময় মনে হলো এই Concept টি ফ্যাক্টরিতে Line Feeding এর সময় প্রয়োগ করব।

তাই Google-এ খুঁজে থেমে থাকিনি। Factory Floor-এ concept নিয়ে কাজ শুরু করলাম।

প্রথমে প্রচলিত Line Feeding Process পর্যবেক্ষণ করলাম। কোথায় সময় যাচ্ছে, কোথায় Waiting হচ্ছে, কোন Activity আগে থেকে প্রস্তুত করা সম্ভব, এসব বিষয় Data দিয়ে বোঝার চেষ্টা করলাম।

এরপর SMED-এর মূল দর্শনকে সামনে রেখে Internal ও External Activities আলাদা করে করলাম। Technician & Mechanic দের সাথে আলোচনা করলাম এবং সকলের সহযোগিতায় কাজ শুরু করলাম। প্রতিটি Feeding Time নিয়মিত Record ও Monitor কররা হলো, Data Analysis ্ এবং সংশ্লিষ্ট Team ও Department-এর সাথে Awareness ও Alignment তৈরি করার মাধ্যমে Process Discipline-এর দিকে Focus করা হলো।

ফলাফল ছিল বেশ interesting।

প্রচলিত পদ্ধতির তুলনায় Line Feeding Time 21.74% কমানো সম্ভব হয়েছিল।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়,
এর জন্য কোনো নতুন Machine কেনা হয়নি।
কোনো Investment করা হয়নি।
অতিরিক্ত Manpower-ও প্রয়োজন হয়নি।

পরিবর্তন এসেছে মূলত একটি Concept-কে নতুনভাবে দেখা, Data দিয়ে Process বোঝা এবং Team-কে একই লক্ষ্যে Align করার মাধ্যমে।

Lean হলো একই Process-কে আরও ভালোভাবে দেখার আরো সহজভাবে করার একটি Mindset.

আপনার অভিজ্ঞতায় এমন কোনো Concept আছে, যা কোথাও পড়ে Factory Floor-এ বাস্তবে প্রয়োগ করেছেন?

মোবাইল: ০১৭১৮৮১৬৮৫৭

28/07/2026

একজন স্টুডেন্ট আজ আমাকে একটি দারুণ প্রশ্ন করলেন।

"স্যার, 5S তো শিখালেন। কিন্তু একজন বলেছেন, 5 Devils জানো? এটা কী?"

আমি জিজ্ঞেস করলাম, "তিনি কি 5D-এর অর্থ ব্যাখ্যা করতে পেরেছেন?"

উত্তর ছিল, না।

তখন আমি মুচকি হেসে বললাম—

"উন বর্ষায়, দু'নো শীত!" 😊

স্টুডেন্ট কিছুক্ষণ অবাক হয়ে রইল। পরে বললাম,

"কিছুই বুঝেননি, তাই না? তাহলে এমন শব্দ ব্যবহার করে শেখানোরই বা কী লাভ?"

আমার বিশ্বাস, একজন ট্রেইনারের সবচেয়ে বড় দক্ষতা হলো জটিল বিষয়কে সহজ ভাষায় বোঝানো, নতুন নতুন বা আকর্ষণীয় নাম দেওয়া নয়।

আমি স্টুডেন্টকে বললাম, 5S-এর বিপরীত বুঝতে চাইলে কঠিন কোনো থিওরি লাগবে না। শুধু উল্টোভাবে চিন্তা করুন।

✓ Sort → Disorder (অগোছালো অবস্থা)
✓ Set in Order → Disarray (এলোমেলো বিন্যাস)
✓ Shine → Dirt (অপরিষ্কার পরিবেশ)
✓ Standardize → Deviation (স্ট্যান্ডার্ড থেকে বিচ্যুতি)
✓ Sustain → Discipline Failure (শৃঙ্খলা ধরে রাখতে ব্যর্থতা)

এভাবেই একজন কর্মী সহজেই বুঝতে পারবেন, 5S না মানলে কর্মক্ষেত্রে কী ধরনের সমস্যা তৈরি হয়।

আজকাল অনেক ট্রেনিংয়ে এমন কিছু টার্ম ব্যবহার করা হয়, যা শুনতে আকর্ষণীয় হলেও ব্যাখ্যা ছাড়া বিভ্রান্তি তৈরি করে। যেমন "3 Poisons"—যেখানে মূলত বোঝানো হয় Excess WIP, Waiting এবং Bottleneck।

আমার মতে, নাম নয়, বোঝাপড়াই আসল।

এই কারণেই CAITAMS Training Program-এ আমরা চেষ্টা করি প্রতিটি বিষয়কে Factory Floor-এর বাস্তব উদাহরণ, সহজ ভাষা এবং Practical Application দিয়ে শেখাতে। কারণ ট্রেনিংয়ের উদ্দেশ্য শুধু নতুন টার্ম শেখানো নয়, বরং এমনভাবে শেখানো যাতে একজন সুপারভাইজার, অপারেটর বা নতুন ইঞ্জিনিয়ার পরের দিনই সেই জ্ঞান বাস্তবে প্রয়োগ করতে পারেন।

কারণ একজন ভালো ট্রেইনারের সাফল্য নির্ভর করে তিনি কতটা জ্ঞান দেখালেন তার ওপর নয়, বরং একজন শিক্ষার্থী কতটা সহজে বিষয়টি বুঝতে পারল এবং কাজে লাগাতে পারল তার ওপর।

আপনার কী মত? Training-এ জটিল টার্ম ব্যবহার করা উচিত, নাকি সহজ ভাষায় বাস্তব উদাহরণ দিয়ে শেখানোই বেশি কার্যকর?

মোবাইল অথবা হোয়াটসঅ্যাপ 01718-816857

Efficiency বাড়ানোই কি একজন Industrial Engineer-এর সবচেয়ে বড় দায়িত্ব?এক সময় আমিও ভাবতাম, একজন Industrial Engineer-এর...
24/07/2026

Efficiency বাড়ানোই কি একজন Industrial Engineer-এর সবচেয়ে বড় দায়িত্ব?

এক সময় আমিও ভাবতাম, একজন Industrial Engineer-এর সাফল্যের প্রধান মাপকাঠি হলো Efficiency।

কিন্তু Factory Floor আমাকে ভিন্ন একটি বাস্তবতা শিখিয়েছে।

Efficiency একটি Result — Root Cause নয়।

যদি প্রতিদিন একই সমস্যা ফিরে আসে—

- একই Bottleneck
- একই Waiting Time
- একই Rework
- একই WIP Congestion
- একই Production Delay

তাহলে উচ্চ Efficiency-ও ব্যবসাকে দীর্ঘমেয়াদে এগিয়ে নিতে পারবে না।

একজন Industrial Engineer-এর প্রকৃত দায়িত্ব শুধু সমস্যার Symptoms সামলানো নয়; বরং Root Cause শনাক্ত করে স্থায়ী সমাধান তৈরি করা।

যখন আমরা—
✔️ Process উন্নত করি
✔️ মানুষকে আরও দক্ষ করে তুলি
✔️ Waste কমাই
✔️ Data-Driven সিদ্ধান্ত গ্রহণ করি

তখন শুধু Efficiency নয়—

- Quality উন্নত হয়,
- Cost কমে,
- Delivery আরও নির্ভরযোগ্য হয়,
- এবং Profitability স্বাভাবিকভাবেই বৃদ্ধি পায়।

Industrial Engineering কোনো Support Function নয়। এটি Business Improvement-এর একটি Strategic Partner।

একটি শক্তিশালী IE Department শুধু Production বাড়ায় না; এটি পুরো Business System-কে আরও কার্যকর, টেকসই এবং প্রতিযোগিতামূলক করে তোলে।

আপনার মতে, একজন সফল Industrial Engineer-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতা কোনটি?

আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।

অর্ডারে ভরপুর, তবুও মাস শেষে প্রত্যাশিত প্রফিট থাকে না কেন?কারণ তারা জানে কত পিস উৎপাদন করছে, কিন্তু জানে না সেই পিসগুলো...
10/07/2026

অর্ডারে ভরপুর, তবুও মাস শেষে প্রত্যাশিত প্রফিট থাকে না কেন?

কারণ তারা জানে কত পিস উৎপাদন করছে, কিন্তু জানে না সেই পিসগুলো কত খরচে উৎপাদন করছে।

শুধু উৎপাদন বাড়ালেই লাভ বাড়ে না।

যদি না বোঝা যায়-
✓একটি লাইনের প্রকৃত Cost কত
✓SMV-এর আর্থিক গুরুত্ব কী
✓Efficiency কীভাবে Profit-এ রূপান্তরিত হয়
✓ প্রতিটি Production Decision-এর Cost Impact কী

তাহলে অর্ডার চলবে, উৎপাদন চলবে, কিন্তু লাভ কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাবে না।

একজন দক্ষ ম্যানুফ্যাকচারিং লিডারের সিদ্ধান্ত হওয়া উচিত ডেটা-ভিত্তিক, শুধুমাত্র অভিজ্ঞতা-নির্ভর নয়।
যে ফ্যাক্টরি Cost বোঝে, সেই ফ্যাক্টরিই টেকসইভাবে Profit তৈরি করে।

উৎপাদন ব্যস্ততা তৈরি করে, কিন্তু Cost Awareness তৈরি করে প্রকৃত লাভ।

Caitams
Learn • perform • Succeed

Whatsapp 01718-816857

অনেকেই মনে করেন, শুধু ভালো Operator থাকলেই ভালো Efficiency অর্জন করা সম্ভব। কিন্তু বাস্তবে একজন দক্ষ Supervisor-এর সঠিক ...
20/06/2026

অনেকেই মনে করেন, শুধু ভালো Operator থাকলেই ভালো Efficiency অর্জন করা সম্ভব। কিন্তু বাস্তবে একজন দক্ষ Supervisor-এর সঠিক নেতৃত্ব ও ব্যবস্থাপনাই Line Efficiency বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
-সঠিকভাবে কাজ বণ্টন ও Line Balancing করা
-Bottleneck দ্রুত শনাক্ত ও সমাধান করা
-Operator-দের গাইড ও Motivate করা
-Downtime কমিয়ে উৎপাদন সচল রাখা
-Quality Issue কমিয়ে Rework হ্রাস করা
-Material ও Manpower-এর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা
-Hourly Target মনিটর করে দ্রুত Action নেওয়া
-টিমের মধ্যে কার্যকর Communication বজায় রাখা

দক্ষ Operator উৎপাদন বাড়ায়, আর দক্ষ Supervisor পুরো টিমের সক্ষমতাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যায়।

Whatsapp 01718-816857

গত ৬ মাসে কেউ কোর্স সম্পর্কে তথ্য সংগ্রহ করেছেন, ভবিষ্যৎ পরিকল্পনা করেছেন।আবার কেউ সেই সময়টুকু কাজে লাগিয়ে কোর্স সম্পন্ন...
16/06/2026

গত ৬ মাসে কেউ কোর্স সম্পর্কে তথ্য সংগ্রহ করেছেন, ভবিষ্যৎ পরিকল্পনা করেছেন।

আবার কেউ সেই সময়টুকু কাজে লাগিয়ে কোর্স সম্পন্ন করেছেন, দক্ষতা অর্জন করেছেন এবং কর্মজীবনে নতুন সুযোগ তৈরি করেছেন।

সময় সবার জন্যই সমান। পার্থক্য তৈরি করে সঠিক সময়ে নেওয়া সিদ্ধান্ত এবং ধারাবাহিক প্রচেষ্টা।

আজকের একটি ছোট পদক্ষেপই আগামী দিনের বড় সাফল্যের ভিত্তি হতে পারে।

আমাদের কোর্স সমূহ:
-Garments IE & Lean Foundation
-Garments IE Excellence & Lean Applications
-Garments Quality, Production & Productivity performance Excellence

Call or Whatsapp 01718-816857

CAITAMS –
Learn • Perform • Succeed

12/06/2026

আলহামদুলিল্লাহ!

CAITAMS-এর 3rd Batch-এর ক্লাস সফলভাবে শুরু হয়েছে।

জ্ঞান, দক্ষতা এবং ক্যারিয়ার উন্নয়নের এই যাত্রায় নতুন ব্যাচের সকল শিক্ষার্থীকে আন্তরিক স্বাগতম।

CAITAMS-এর লক্ষ্য শুধু তাত্ত্বিক শিক্ষা প্রদান নয়, বরং Garments Industry-এর বাস্তবমুখী দক্ষতা, Problem Solving Capability এবং Professional Growth-এর জন্য প্রয়োজনীয় Knowledge ও Skills হিসেবে গড়ে তোলা।

ধন্যবাদ সকল শিক্ষার্থী, শুভাকাঙ্ক্ষী এবং ইন্ডাস্ট্রি প্রফেশনালদের, যারা আমাদের প্রতি আস্থা রেখেছেন।

Whatsapp 01718-816857

CAITAMS –
Career Aid Industrial Training & Management System

গার্মেন্টস সুপারভাইজার ও এক্সিকিউটিভদের জন্য বিশেষ সুযোগ...আপনার ক্যারিয়ার ও স্কিলকে আরও একধাপ এগিয়ে নিতে যোগ দিন CAIT...
10/06/2026

গার্মেন্টস সুপারভাইজার ও এক্সিকিউটিভদের জন্য বিশেষ সুযোগ...

আপনার ক্যারিয়ার ও স্কিলকে আরও একধাপ এগিয়ে নিতে যোগ দিন CAITAMS এর ট্রেনিং ক্লাসে...

📞 কল/WhatsApp: 01718-816857

📢 আমাদের ট্রেনিং কোর্স সম্পর্কে জানতে ফেসবুক পেজটি ফলো করুন।

বিস্তারিত জানতে পেজে দেয়া ওয়েব সাইট ভিজিট করুন ‌।

08/06/2026

🎯 চাকরি খুঁজছেন, নাকি Promotion ও Career Growth-এর জন্য নিজেকে আরও দক্ষ করতে চান?

তাহলে যোগ দিন CAITAMS-এর Industry-Focused Training Program-এ এবং বাস্তবমুখী দক্ষতা অর্জন করুন:

✅ Garments IE & Lean Foundation
✅ Garments Quality, Production & Productivity Performance Excellence
✅ Garments IE Excellence & Lean Applications

কেন CAITAMS?
✔ Practical & Industry-Relevant Training
✔ Fresher থেকে Experienced Professional সকলের জন্য
✔ Real Factory-Based Learning Approach
✔ Career Development, Promotion & Professional Growth-এ সহায়ক

📍 Offline Training: Halishahar, Chattogram

💻 Online Classes: Bangladesh-এর যেকোনো স্থান থেকে

📞 Call / WhatsApp: 01718-816857

CAITAMS
Learn • Perform • Succeed

Address

Halishahar, Block-K
Chittagong
4224

Alerts

Be the first to know and let us send you an email when Caitams posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category