Amar Shwapno Education

Amar Shwapno Education This page is for all students in bangladesh

12/11/2020

মহামারি করোনার কারণে দেশের সব ধরণের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে গত ১৭ মার্চ থেকে। নভেম্বরের ১৫ তারিখের পর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হচ্ছে এরকম একটি শোরগোল শোনা গেলেও আবারও বাড়ানো হয়েছে ছুটি। এই দফায় আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি।

রেফ্রিজারেশন সিস্টেম শর্ট কোড আর পুরো অর্থ ব্যবহার করা1 L.R.A. লক রোটার এম্পিয়ার2 R L.A. রানিং লোড এম্পিয়ার3 B .T.U. ব...
14/09/2020

রেফ্রিজারেশন সিস্টেম শর্ট কোড আর পুরো অর্থ ব্যবহার করা

1 L.R.A. লক রোটার এম্পিয়ার

2 R L.A. রানিং লোড এম্পিয়ার

3 B .T.U. ব্রিটিশ থার্মাল ইউনিট

4 C.F.C. ক্লোরো ফ্লোরো কার্বন

5 C.F.T. কিউবিক ফিট

6 P.S.i. পাওন পাওয়ার স্কোয়ার ইন্স

7 C.H.U. সেন্টিকেট হিটিং ইউনিট

8 F.L.A. ফুল লোড এম্পিয়ার

9 A.H.U. এয়ার হ্যান্ডলিং ইউনিট

10 T.D.C. টপ ডেট সেন্টার

11 B.D.C. বটম ডেট সেন্টার

12 F.C.U. ফ্যান কয়েল ইউনিট

13 H.T.L. হাই টেনশন লাইন

14 L.T.L. লো টেনশন লাইন

15 H.P. হাই প্রেসার

16 L.P. লো প্রেসার

17 1PH. সিঙ্গেল ফেজ

18 3PH. থ্রি ফেজ

19 D.S. ডোর সুইচ

20 D.L. ডোর Lamp

21 O.L.P. ওভারলোড প্রটেক্টর

22 D.P.C. ডুয়েল পেশার কাটআউট

23 H.P.C. হাইপেশার কাটআউট

24 L.P.C. লো পেশার কাটআউট

25 E.X.V. এক্সপানশন ভালভ

26 T.S. থার্মস্টাট সুইচ

27 T.C. টেম্পারেচার কাটআউট

28 O.P.C. অয়েল প্রেসার কাটআউট

29 S.V. সলিনয়েড ভালভ

30 D.S.V. ডিসচার্জ সার্ভিস ভালভ

31 S.S.V. সাকশন সার্ভিস ভালভ

32 O.S. অয়েল সেপারেটর

33 A.C. অল্টারনেটিং কারেন্ট

34 D.C. ডাইরেক কারেন্ট

35 L.B.P. লো ব্যাক প্রেসার

36 H.B.P. হাই ব্যাক পেশার

37 N.R.V. নন রেটার ভালভ

38 C.F.M. কনডেনসার ফ্যান মোটর

39 E.F.M. ইভাপোরেটর ফ্যান মোটর

40 T.S. টাইমার সুইচ।
___________________________________

05/09/2020
05/09/2020

৫ থেকে ৮ তারিখ পর্যন্ত ডিপ্লোমা/টেকনিক্যাল এর জন্য নতুন আবেদন করা যাবে।

05/09/2020

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিষয়ের সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা ২৭ সেপ্টেম্বর শুরু হচ্ছে

04/09/2020

HSC Admission 2020

যে সকল শিক্ষার্থী আবেদনকৃত কোন কলেজেই সিলেকশন পায়নি, তারা পুনরায় আবেদন ফি ব্যতীত ৩য় পর্যায়ে আবেদন করতে পারবে। ৩য় পর্যায়ের আবেদন গ্রহণ ০৭/০৯/২০২০ তারিখ থেকে ০৮/০৯/২০২০ তারিখ পর্যন্ত ।

04/09/2020

HSC Admission 2020

২য় পর্যায়ে নির্বাচিত প্রত্যেক শিক্ষার্থীকে অবশ্যই ০৫/০৯/২০২০ তারিখ হতে ০৬/০৯/২০২০ তারিখ বিকাল ৫:০০ টার মধ্যে রেজিস্ট্রেশন ফি ২০০/= টাকা (সার্ভিস চার্জ বাদে) জমা দিয়ে ভর্তি নিশ্চায়ন করতে হবে। অন্যথায় শিক্ষার্থীর মনোনয়ন ও আবেদন বাতিল হবে । আবেদন বাতিলকৃত শিক্ষার্থী ইচ্ছা করলে ৩য় পর্যায়ের জন্য পুনরায় আবেদন ফি জমা দিয়ে নতুন ভাবে আবেদন করতে পারবে।

01/09/2020

এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করার মত কোন সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রনালয় নেয়নি।

এম এ খায়ের
তথ্য কর্মকর্তা
শিক্ষা মন্ত্রনালয়

01/09/2020

২০২০ সালের জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হবে না। তবে কিভাবে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হবে এবং বৃত্তি প্রদানের বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি।
এম এ খায়ের
তথ্য ও জনসংযোগ কর্মকর্তা
শিক্ষা মন্ত্রণালয়

01/09/2020

ঢাকা ২৭ আগস্ট ২০২০

বিশ্বব্যাপী মহামারী করোনার কারণে কওমি মাদ্রাসা ছাড়া দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ৩ অক্টোবর ২০২০ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
এম এ খায়ের
তথ্য ও জনসংযোগ কর্মকর্তা
শিক্ষা মন্ত্রণালয়
মোবাইল ০১৭১৬০৬৬৮৮৮

01/09/2020

শিক্ষা হতে হবে আনন্দ দায়ক
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষা মন্ত্রী ডা দীপু মনি বলেছেন এই ডিজিটাল শিক্ষার যুগে, আমি বিশ্বাস করি যে বাচ্চাদের শেখার উপকরণগুলো সহজেই বোধগম্য এবং উপভোগ্য করে তৈরি করা দরকার। পড়াশোনা সবসময় পরীক্ষাকেন্দ্রিক হওয়া উচিত নয়, বরং নীতিবান, দায়িত্বশীল এবং সংবেদনশীল মানুষ গড়তে যেসব শিক্ষা দরকার তার প্রয়োজনীয়তা অনেক, যেমনটা জাতির জনক স্বপ্ন দেখেছিলেন।” তিনি গতকাল রাতে একটি লাইভ স্ট্রিমড ওয়েবিনারের মাধ্যমে হারস্টোরি ফাউন্ডেশন ও চল পড়ির এর যৌথ প্রযোজনায় "চার রঙের বাসা" নামক শর্ট স্টপ-মোশন এনিমেশনের উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। হারস্টোরি ফাউণ্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জেরিন মাহমুদ হোসেনের সঞ্চালনায় এই সময় আরো যুক্ত ছিলেন আসাদুজ্জামান নূর, এমপি, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী , ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপ-উপাচার্য ডঃ নাসরিন আহমদ, সহ আরো অনেকেই ।

শিক্ষা মন্ত্রী বলেন: “এই স্টপ মোশন অ্যানিমেশনটি শিশুদের জন্য উপযোগী মাধ্যম, ভাষা, এবং স্টাইল ব্যবহার করে সংবিধানের চারটি স্তম্ভকে তুলে ধরেছে। তিনি বলেন এনিমেশনটি বঙ্গবন্ধুর নেতা হিসেবে প্রতিষ্ঠা এবং তাঁর দর্শন গঠনের কাহিনী অনুসরণ করেছে। যেসব মূল্যবোধ ও রাজনৈতিক আদর্শ যা বাংলাদেশের সংবিধানের ভিত্তি হিসাবে কাজ করে, এই এনিমেশন তরুন প্রজন্মকে সেসব সম্পর্কে শিক্ষিত করে তোলবে। যুগোপযোগী এবং গুরুত্বপূর্ন এই প্রোডাকশনের জন্য সম্পৃক্ত দলটিকে সাধুবাদ জানান তিনি।

মাননীয় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী বলেন “এই ঐতিহাসিক শোকের মাসে চার রঙের বাসার প্রযোজনাকে আমি সাধুবাদ জানাতে চাই, যেখানে খুবই সময়োপযোগী ও শিশু বান্ধব একটি এনিমেশনে সংবিধানের পেছনে বঙ্গবন্ধুর মৌলিক কাজগুলো দেখানো হয়েছে। এই স্টপ-মোশন এনিমেশনটি শুধু গল্পই বলে নি বরং শিশু হৃদয় উন্মোচন করবে এবং বাংলাদেশের সঠিক ইতিহাস জানার ব্যাপারে, নিজেদের গৌরবোজ্জ্বল জাতিগত পরিচয় উপলব্ধি করার ব্যাপারে আগ্রহী করবে।”

শিশুদের উপযোগী রঙ্গীন রূপক এবং প্রতীক দিয়ে এনিমেশনটি তুলে ধরেছে বঙ্গবন্ধুর রাজনীতির চারটি মূলনীতি - গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্ম-নিরপেক্ষতা, এবং জাতীয়তাবাদ। যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান একটি ছোট মেয়েকে পাখির বাসা তৈরী শেখান, সাথে তিনি বলে যান সেসব পেছনের গল্প যা জাতির জন্য একটি কাঠামো পরিকল্পনায় তার নীতি-আদর্শকে প্রভাবিত করেছিল।

সম্মানিত অতিথি আসাদুজ্জামান নূর, এমপি, নতুন মিডিয়া সামগ্রী ব্যবহার করে শিশু এবং শিক্ষার্থীদের আমাদের দেশের সঠিক ইতিহাস শেখানোর গুরুত্বের উপর জোর দিয়েছেন। তিনি বলেন “যদি আমরা আমাদের বাচ্চাদের উপভোগ্য, আকর্ষণীয় শিক্ষাসামগ্রী দিয়ে শিক্ষিত করতে পারি - তবে তারা স্বাভাবিকভাবেই সেই তথ্যটি গ্রহণ করবে। বাচ্চাদেরকে আমাদের জাতির সঠিক ইতিহাস শেখাতে হবে, জাতির জন্মের গল্পগুলি তাদের মধ্যে নিজেদের জাতিগত পরিচয় সম্পর্কে অনুভূতি তৈরি করবে যা অতীব গুরুত্বপূর্ণ। এমন এনিমেশন আমাদের জাতির পরিচয়, মূল্যবোধ এমন ভাবে বাচ্চাদের সামনে তুলে ধরবে যা তারা উপভোগ করে শিখতে এবং সহজে মনে রাখতে পারবে”

মোহাম্মদ আবুল খায়ের
তথ্য ও জনসংযোগ কর্মকর্তা
শিক্ষা মন্ত্রণালয়

Address

Chattogram
Chittagong
4000

Alerts

Be the first to know and let us send you an email when Amar Shwapno Education posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category