20/03/2026
মানিকগঞ্জ স্টুডেন্ট'স কাউন্সিল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সংগঠনের সকল সদস্য, শুভানুধ্যায়ী ও অ্যালামনাইদেরকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা।
ঈদ মুবারক।
ঈদের খুশি ও মাহাত্ম্য আপনার পরিবার, আশপাশের গরীব-দুঃখী মানুষ, অসহায়, এতিম ও মজলুমদের মাঝে ছড়িয়ে পড়ুক—এই প্রত্যাশা।
26/02/2026
মানিকগঞ্জ স্টুডেন্ট'স কাউন্সিল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃক ইফতার মাহফিল ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল ফিল্ড বাস্কেটবল গ্রাউন্ডে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
পবিত্র রমজান সকলের জন্য শান্তি ও রহমত বয়ে নিয়ে আসবে এই প্রত্যাশায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে। সকলকে অসংখ্য ধন্যবাদ।
20/02/2026
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি..
১৯৫২-এর ভাষা আন্দোলনে যারা বুকের রক্ত ঢেলে বাংলা ভাষার মর্যাদা রক্ষা করেছিলেন সেই সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।
ভাষা শুধু কথা বলার মাধ্যম নয়, ভাষা আমাদের পরিচয়, আমাদের অস্তিত্ব।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের প্রতি রইল অসীম শ্রদ্ধা।
30/01/2026
মানিকগঞ্জ স্টুডেন্ট'স কাউন্সিল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের BBQ প্রোগ্রাম ও আলোচনা সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকেল ৪.৩০ ঘটিকা থেকে রাত ১০.০০ ঘটিকা পর্যন্ত আয়োজিত অনুষ্ঠানে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল আজকের আয়োজনের সবথেকে স্বার্থক দিক।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরবি বিভাগের সহকারী অধ্যাপক জনাব ড. মুহাম্মাদ উসমান মেহেদী ও তার পরিবারবর্গ। আরো উপস্থিত ছিলেন মানিকগঞ্জ স্টুডেন্ট'স কাউন্সিলের সম্মানিত অ্যালামনাই জনাব মেহেদী হাসান মুরাদ, লেকচারার, সাউদার্ন ইউনিভার্সিটি, চট্টগ্রাম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কার্যকরী পরিষদ ২০২৪-২৫ এর সভাপতি মোঃ সাবিব হোসাইন শাদ, সাধারণ সম্পাদক জনি হোসাইন এবং পরিষদের অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গ।
সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত অনুষ্ঠান অনন্য মাত্রা পেয়েছে। সকলকে ধন্যবাদ।
26/01/2026
আসসালামু আলাইকুম।
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আগামী ৩০ জানুয়ারি ২০২৬ ইং, রোজ শুক্রবার বিকেল ৪.৩০ থেকে রাত ৯.৩০ ঘটিকা অব্দি মানিকগঞ্জ স্টুডেন্ট'স কাউন্সিল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃক BBQ সন্ধ্যা, মতবিনিময় অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
উক্ত আয়োজনে আপনার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উপস্থিতি কামনা করছি।
ধন্যবদান্তে—
মোঃ সাবিব হোসাইন শাদ
সভাপতি
মানিকগঞ্জ স্টুডেন্ট'স কাউন্সিল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
জনি হোসাইন
সাধারণ সম্পাদক
মানিকগঞ্জ স্টুডেন্ট'স কাউন্সিল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
24/01/2026
আসসালামু আলাইকুম,
আজ ২৪ জানুয়ারি, ২০২৬ ঈসায়ী তারিখে ‘মানিকগঞ্জ স্টুডেন্ট’স কাউন্সি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’-এর সাধারণ সভা ও বার্বিকিউ অনুষ্ঠানের প্রস্তুতি উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ‘মানিকগঞ্জ স্টুডেন্টস কাউন্সিল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’-এর বার্বিকিউ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ৩০ জানুয়ারি, ২০২৬ ঈসায়ী (রোজ শুক্রবার) সন্ধ্যায়।
স্থান : পুরাতন IER প্রাঙ্গন (চবি মেডিকেল সেন্টারের পাশে)।
উক্ত অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কাউন্সিলের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সার্বিক সহযোগীতা একান্তই কাম্য।
01/01/2026
আসসালামু আলাইকুম।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তিইচ্ছু সকল পরীক্ষার্থীকে মানিকগঞ্জ স্টুডেন্ট'স কাউন্সিল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন।
২০২৬ সালের ২ জানুয়ারি থেকে ধারাবাহিক ভাবে অনুষ্ঠিত পরীক্ষায় মানিকগঞ্জ থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের যেকোনো সহায়তা প্রদানে মানিকগঞ্জ স্টুডেন্ট কাউন্সিল সক্রিয় রয়েছে।
যদিও বর্তমানে বিভাগভিত্তিক ভর্তি পরীক্ষা হওয়ায় মানিকগঞ্জ থেকে চট্টগ্রাম এসে পরীক্ষায় অংশগ্রহণ করার প্রয়োজনীয়তা নেই বললেই চলে তদুপরি যেকোনো সমস্যা ও প্রয়োজনে আমাদের নিকট কেউ যোগাযোগ করলে আমরা সর্বাত্মক সহযোগিতার চেষ্টা করব ইনশাআল্লাহ।
সকলকে ধন্যবাদ।
প্রয়োজনে—
শাদ (সভাপতি): 01580338520
জনি (সেক্রেটারি): 01969637013
30/08/2025
মানিকগঞ্জ স্টুডেন্ট'স কাউন্সিল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত নবীন বরণ অনুষ্ঠান ২০২৫ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সকাল ১১.৩০ মিনিটে ফরেস্ট্রি অডিটোরিয়াম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এ অনুষ্ঠান শুরু হয়ে সন্ধ্যা ৭.০০ ঘটিকায় শেষ হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, মানিকগঞ্জ এর সম্মানিত সভাপতি ড. হানিফ মিয়া ও আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ ওসমান মেহেদী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমন্ত্রণিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয় ও জুলাই অভ্যুত্থানে শহীদের স্মৃতির প্রতি এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন মানিকগঞ্জ স্টুডেন্ট'স কাউন্সিল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক জনি হোসাইন।
অনুষ্ঠানে সভাপতিত্ব ও সমাপনী বক্তব্য প্রদান করেন মানিকগঞ্জ স্টুডেন্ট'স কাউন্সিল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোঃ সাবিব হোসাইন শাদ। এসময় তিনি কাউন্সিলের সামগ্রিক দিক ও ভবিষ্যত কর্মপরিকল্পনার বিষয়ে আলোকপাত করেন।
অনুষ্ঠান আয়োজনের পেছনে সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, মানিকগঞ্জ এর প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
সকলের শ্রম ঘাম ও সার্বিক সহযোগিতায় অনুষ্ঠান সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়েছে। সকলকে আন্তরিক ধন্যবাদ।
25/08/2025
⚠️ সম্মানিত সুধী, অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, আগামী ২৯ আগষ্ট ২০২৫ ইং, রোজ শুক্রবার ১১.৩০ ঘটিকায় মানিকগঞ্জ স্টুডেন্ট'স কাউন্সিল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃক ২০২৪-২৫ সেশনের নবীন বরণ অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
ভেন্যু: অডিটোরিয়াম, ইন্সটিটিউট অব ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
অনুষ্ঠানসূচী:
• ১ম অধিবেশন:
~১১.৩০-১১.৫৯: পবিত্র ধর্মগ্রন্থ পাঠ ও পরিচিতি পর্ব
~১২.০০-১২.২৯: শুভেচ্ছা বক্তব্য
~১২.৩০-১২.৫৯: মানিকগঞ্জের ইতিহাস, ঐতিহ্য ও সাস্কৃতিক উপস্থাপনা
~০১.০০-০২.০০: জুম'আর নামাজের বিরতি
• ২য় অধিবেশন
~২.০০-২.৩০ : মধ্যাহ্নভোজ
~২.৩০-৩.০০ : শিক্ষকমন্ডলী ও অতিথিদের স্বাগত বক্তব্য
~৩.০০-৩.৩০: ফটোসেশন, নবীনবরণ ও ক্রেস্ট বিতরণ
~৩.৩০-৪.০০ : সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র
~৪.০০-৪.৩০ : সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন
উক্ত আয়োজনে আপনার সবান্ধব উপস্থিতি কামনা করছি। ধন্যবাদ।
22/08/2025
সম্মানিত সুধী,
অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, আগামী ২৯ আগষ্ট ২০২৫ ইং, রোজ শুক্রবার ১১.৩০ ঘটিকায় মানিকগঞ্জ স্টুডেন্ট'স কাউন্সিল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃক ২০২৪-২৫ সেশনের নবীন বরণ অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
ভেন্যু: অডিটোরিয়াম, ইন্সটিটিউট অব ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
অনুষ্ঠানসূচী:
• ১ম অধিবেশন:
~১১.৩০-১১.৫৯: পবিত্র ধর্মগ্রন্থ পাঠ ও পরিচিতি পর্ব
~১২.০০-১২.২৯: শুভেচ্ছা বক্তব্য
~১২.৩০-১২.৫৯: মানিকগঞ্জের ইতিহাস, ঐতিহ্য ও সাস্কৃতিক উপস্থাপনা
~০১.০০-০২.০০: জুম'আর নামাজের বিরতি
• ২য় অধিবেশন
~২.০০-২.৩০ : মধ্যাহ্নভোজ
~২.৩০-৩.০০ : শিক্ষকমন্ডলী ও অতিথিদের স্বাগত বক্তব্য
~৩.০০-৩.৩০: ফটোসেশন, নবীনবরণ ও ক্রেস্ট বিতরণ
~৩.৩০-৪.০০ : সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র
~৪.০০-৪.৩০ : সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন
উক্ত আয়োজনে আপনার সবান্ধব উপস্থিতি কামনা করছি। ধন্যবাদ।