17/11/2025
Albinism বা রংহীনতা কী ?
অ্যালবিনিজম বা রংহীনতা একটা জিনগত সমস্যা। বাবা অথবা মা যদি এর বাহক হয় তাহলে তাদের দেহে এমন প্রচ্ছন্ন জিন থাকে যার প্রভাবে সন্তানের দেহে কোনো রঞ্জক পদার্থ অর্থাৎ মেলানিন থাকে ন । এই মেলানিনই আমাদের চামড়ার বাদামি রং, চোখের পিউপিলের রং ও চুলের রঙের জন্য দায়ী। সন্তান সম্পূর্ণ মেলানিন ছাড়াই জন্মায়। বিভিন্ন ধরনের অ্যালবিনিজম আছে যার মধ্যে সবচেয়ে বেশি হয় Oculocutaneous Albinism যার ফলে পুরো শরীর সাদা হয়।
রংহীনতা আর শ্বেতী রোগ অর্থাৎ Vitiligo এক নয়। এটা স্বতঃঅনাক্রম্য রোগ যা জন্মের পর যে কোনো বয়সে হতে পারে। দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা মেলানিনকে খারাপ মনে করে ধ্বংস করা শুরু করে ফলে গায়ে সাদা সাদা দাগ দেখা দেয়।
অ্যালবিনিজম যেহেতু জিনগত সমস্যা তাই এটা বংশানুক্রমে বাহিত হতে পারে যদিও এর জন্য দায়ী জিন বেশিরভাগই প্রচ্ছন্ন থাকে। তাই এটা বিরল ঘটনা। অ্যালবিনো মানুষরা স্বাভাবিক জীবনযাপন করতে পারে। তবে মেলানিন না থাকায় চামড়া সূর্যের আলোর প্রতি সংবেদনশীল হতে পারে এবং দৃষ্টিতেও সমস্যা হতে পারে। অ্যালবিনিজমের নিজের কোনো চিকিৎসা নেই তবে সংবেদনশীল চামড়া ও দৃষ্টির চিকিৎসা করানো যায়।
জিনগত সমস্যা বলে অ্যালবিনিজমের কোনো প্রতিরোধ নেই। তাই যদি বংশে কারও এই সমস্যা থাকে তাহলে সন্তান নেবার আগে একজন জিন বিশেষজ্ঞের সাথে এ বিষয়ে পরামর্শ করতে হবে যাতে সন্তান যদি এই সমস্যা নিয়ে জন্মায় তাহলে কী করতে হবে সেটা জানা যায়। জরুরি নয় যে বংশে কারও থাকলেই এ সমস্যা সন্তানে আসবে ।
Albinsm এর বিপরীত সমস্যা হলো Melanism যেখানে মানুষ অস্বাভাবিক পরিমাণ মেলানিন নিয়ে জন্মায় এবং দেহ কুচকুচে কালো হয়।
Collected