01/02/2025
কিছুদিন আগে প্রায় ২৫ টির মতো বাংলাদেশী স্টুডেন্টের প্রোফাইল ইভালুয়েট করলাম যারা একটা ইউনিভার্সিটিতে এপ্লাই করেছে ফল ২০২৫ এর জন্য৷ ইন্সট্রাকশন ছিলো ইউনিভার্সিটিগুলো আমি চিনলে তাদের কোয়ালিটি কেমন, প্রোফাইলে পাবলিকেশন/রিসার্চ এক্সপেরিয়েন্স আছে কিনা, কোন ফার্স্ট অথর পেপার আছে কিনা, তার স্কিলস কি কি, আর এসওপি। এই কয়েকটা জিনিস দেখে তারপর আমাকে রিকমেন্ড করতে বলেছে তাদেরকে ইন্টারভিউ এর জন্য সিলেক্ট করবে কিনা।
আমি সেখান থেকে ১২/১৩ জনের নাম রিকমেন্ড করি, প্রফেসররা আরও ৩/৪ জনকে বাদ দিয়ে টোটাল ৮/৯ জনের নাম সিলেক্ট করে। আমি ফার্স্ট অথর পেপারের ব্যাপারে বলেছি "আমাদের দেশে এখনও ওই কালচার সব জায়গায় হয়ে উঠেনি যে টিচাররা স্টুডেন্টদের ফার্স্ট অথর দিবে। মেক্সিমাম ক্ষেত্রে নিজেই ফার্স্ট অথর, নিজেই কোরেস্পন্ডিং অথর। আরও ১০ বছর পর হয়তো এটা বিবেচনা করা যাবে।"
ইভালুয়েট করার পর যা বুঝলাম অনেকে নিজেদের স্কিল বা প্রজেক্ট নিয়ে লিখতে বা বলতে পারে না। নিজে কি কি জানি সেটা সিভি বা এসওপিতে ম্যানশন করা দরকারি। সিভিতে আইএলটস/টোফেল স্কোর লেখার চাইতে নিজের সফট স্কিল, ল্যাবরেটরি স্কিল লিখা দরকার বেশী।
একজনের রেজাল্ট ৪/৪, বাট তার সিভি আর এসওপি দেখে মনে হয়েছে সে আসলে কিছু পারে না। এসওপিতে সে ইউনিভার্সিটির ওয়েবসাইটে যেসব প্রশ্ন আছে সেগুলো কপি করে প্রশ্নোত্তরের মতো করে দুইটা পেইজ জমা দিয়েছে।
আরেকজনের প্রোফাইলে ৩ টা পাবলিকেশন, কিন্তু তার এসওপিতে প্রজেক্টে তার কি রুল বা সে কি কি করেছে তার কোনকিছু নাই। আবার অনেকে এসওপিতে ম্যানশন করেছে তার পেপার আছে বাট তার সিভিতে সেটার কোন তালিকা নাই। অনেকে এখনও জানে না কিভাবে পাবলিকেশনের লিস্ট করতে হয়। এসবকিছু কিন্তু NextTop USA/CURHS এর মতো গ্রুপগুলোতে পাওয়া সিভিতে দেয়া আছে। একটু দেখলেই নিজের লিস্ট নিজে করা পসিবল।
আইএলসটে যেটা সবচেয়ে বেশী গুরুত্বপূর্ণ ছিলো তা হলো লিসেনিং আর স্পিকিং। এই দুইটা স্কোরই আমাকে দেখতে বলেছে। এই দুইটা যারা মিনিমাম রিকোয়ারমেন্ট ফিলআপ করে নাই তাদের প্রোফাইল অতি ভাল না হলে বাদ দিতে বলেছে।
আবার অনেকের মাস্টার্স পর্যন্ত কোন এক্সপেরিয়েন্স নাই। সেইম বিশ্ববিদ্যালয়ের অন্যজনের সেই এক্সপেরিয়েন্স আছে। স্বভাবতই রেজাল্ট ভাল হলেও তার বাদ পড়তে হয়েছে। এখন দেশে রিসার্চ অপরচুনিটি আসতে আসতে বাড়ছে। যারা ভবিষ্যতে এপ্লাই করবেন তাদের জন্য এসবে যুক্ত হওয়াটা গুরুত্বপূর্ণ। এখন আর সুযোগের অভাবে পারিনি বলার সুযোগ নেই। যতটুকু সুযোগ আছে তা দিয়েই আমাদের চেষ্টা করতে হবে। ওরাও জানে আপনি এখানকার আন্ডারগ্রেডদের মতো প্রিভিলিজড না।
এপ্লাই করার আগে সিস্টেমেটিক কিছু জিনিস জেনে নেয়া দরকারি। কিভাবে এসওপি লিখবো, সিভি সাজাবো। এই জিনিসগুলো এখন হাতের কাছেই আছে। নাহয় ৭০/৮০ ডলার খরচ করে এপ্লিকেশন করাটাও বৃথা হয়ে যায় যদি কোন জায়গায় নাহয়।
- Rafiul Omar Khan
মূল পোস্ট - https://www.facebook.com/share/p/1KQkdL1tNz/