18/12/2025
زمین و زماں تمہارے لئے مکین و مکاں تمہارے لئے چنین و چناں تمہارے لئے بنے دو جہاں تمہارے لئے
উচ্চারণ: যমীন ও যমাঁ তুমহারে লিয়ে, মাকীন ও মকাঁ তুমহারে লিয়ে, চুনীন ও চুনা তুমহারে লিয়ে, বানে দো জাহাঁ তুমহারে লিয়ে।।
সরল অনুবাদ: হে সাহেবে লাওলা-ক, স্রষ্টার প্রিয়তম, সৃষ্টির শ্রেষ্ঠতম, হে প্রিয়নবী, এ ভূখণ্ড, এ ধরিত্রী, কি জমিন, কি যামানা, সব কিছু মহান স্রষ্টা শুধু আপনার জন্য সৃষ্টি করেছেন। স্থান-কাল-পাত্র আপনার জন্য সৃজিত। সৃষ্টিকুলের যত উদাহরণ সব আপনার খাতিরে সৃষ্ট। ভুপৃষ্ঠ আর তাতে বিচরণকারী কুল-মাখলুক আপনার কারণে, স্রষ্টার খেয়ালে সৃষ্টির প্রেরণা সে আপনিই। সৃষ্টির রূপ-রস-গন্ধ; বরং ইহ-পরকাল দো-জাহান মহান স্রষ্টা আপনার কারণে সৃষ্টি করেছেন।
কাব্যানুবাদ: যমানা, জমিন তোমারই তরে, বাসিন্দা, সাকিন তোমারই তরে, এ রূপ রঙ্গিন তোমারই তরে, দু'কুল সমাসীন তোমারই তরে।।