Lift-up Flair

Lift-up Flair lift-up Flair is a skill development organization that helps students or any employee to get a job or generate money form online.

It is online-based activity and gets training among learner. It creates a different way for students for learning and earns.

ফ্রিল্যান্সিং কি ও ফ্রিল্যান্সিং করে কিভাবে অনলাইনে আয় করবেন:ইন্টারনেট থেকে টাকা আয় করতে চান? আপনার উত্তর যদি হ্যাঁ হয়, ...
27/06/2022

ফ্রিল্যান্সিং কি ও ফ্রিল্যান্সিং করে কিভাবে অনলাইনে আয় করবেন:

ইন্টারনেট থেকে টাকা আয় করতে চান? আপনার উত্তর যদি হ্যাঁ হয়, তবে এটি নিশ্চিত যে আপনি একবার হলেও ফ্রিল্যান্সিং এর নাম শুনেছেন। তবে ফ্রিল্যান্সিং কি ও কিভাবে freelancing শুরু করা যায় – এসব ব্যাপার নিয়ে কৌতুহল এর অভাব না থাকলেও রয়েছে সঠিক দিক নির্দেশনা অভাব। চলুন জেনে নেয়া যাক – ফ্রিল্যান্সিং কি, কিভাবে ফ্রিল্যান্সিং করবেন ও ফ্রিল্যান্সিং করার সেরা ওয়েবসাইট, ইত্যাদি সম্পর্কে বিস্তারিত।

ফ্রিল্যান্সিং কি? – What is Freelancing in Bangla
ফ্রিল্যান্সিং মানে মূলত কোনো প্রতিষ্ঠানের অধীনে স্থায়ী না থেকে নিজের মত স্বাধীনভাবে কাজ করা। বর্তমানে ফ্রিল্যান্সিং শব্দটি দ্বারা কন্ট্রাক্ট-ভিত্তিক কাজকে বোঝানো হয়। ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানের পরিবর্তে ব্যক্তি নিজেই তার দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে কোনো একটি সার্ভিস প্রদান করে থাকেন।

সহজ ভাষায় বলতে গেলে, যখন কোনো ব্যক্তি নিজের দক্ষতা, শিক্ষা ও অভিজ্ঞতাকে কাজ লাগিয়ে কোনো প্রতিষ্ঠানের অধীনে না থেকেই একাধিক ক্লায়েন্ট এর কাজ করে, তখন ওই কাজকে বলা হচ্ছে ফ্রিল্যান্সিং। আর যে ব্যাক্তি ফ্রিল্যান্স কাজ করেন, তিনিই হচ্ছেন একজন ফ্রিল্যান্সার।

বেশিরভাগ ক্ষেত্রেই ফ্রিল্যান্সিং এর কাজগুলো ঘর থেকেই করা যায়। তবে অনেক কাজেক্লায়েন্টের অফিসে গিয়েও কাজ করার প্রয়োজন হতে পারে। ফ্রিল্যান্স এর জন্য ক্লায়েন্টরা কাজ আউটসোর্স করিয়ে থাকেন। জানুন 👉 আউটসোর্সিং কি সে সম্পর্কেও।

ফিল্যান্সিং করতে কি কি প্রয়োজন?
ফ্রিল্যান্সিং করতে কি কি প্রয়োজন – এটা নিয়ে তর্কের শেষ নেই। অনেকেই বলেন যে, আপনার যদি কোনো কাজে দক্ষতা থাকে এবং সেটি আপনি সম্পন্ন করতে সক্ষম হন, তবে ফোনেও ফ্রিল্যান্সিং করা সম্ভব। তবে মোবাইল ফোনে ফ্রিল্যান্সিং এর ব্যাপারিটি নির্ভর করে কি ধরনের কাজের কথা বলা হচ্ছে তার উপর।

বর্তমানে কমবেশি বেশিরভাগ ফ্রিল্যান্সিং কাজ করার জন্য কিছু সাধারণ উপাদান প্রয়োজন হয়। ফ্রিল্যান্সিং করতে যা যা লাগেঃ

কম্পিউটার বা ল্যাপটপ
ইন্টারনেট কানেকশন বা মডেম
কাজের দক্ষতা
কাজে লাগানোর মত সময়

ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস কী?ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরুর আগে প্রথমেই আপনাকে জানতে হবে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস আসলে...
24/06/2022

ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস কী?

ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরুর আগে প্রথমেই আপনাকে জানতে হবে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস আসলে কী?

ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস হচ্ছে একটি অনলাইন প্ল্যাটফর্ম, যেদিকে বায়ার বা ক্লায়েন্ট কাজ করিয়ে নেয় এবং ফ্রিল্যান্সররা কাজ সম্পূর্ণ করে দিয়ে টাকা উপার্জন করেন।

ফ্রিল্যান্সিং করতে কী প্রয়োজন?
ফ্রিল্যান্সিং বর্তমান সময়ে বেশ জনপ্রিয় পেশা হিসেবে পরিচিত। নিজের দক্ষতা কাজে লাগিয়ে অনলাইনের মাধ্যমে সার্ভিস প্রদান এবং আর্থিক লেনদেনের ঝামেলা ছাড়াই ইনকাম করার সহজ মাধ্যম।

এই জগৎটায় সফলতা অর্জন সম্ভব, যদি ইচ্ছা ও ধৈর্যশক্তি থাকে। নিজের কাজের দক্ষতার পাশাপাশি যোগাযোগ ও ইংরেজি ভাষায় কথা বলার বেসিক দক্ষতার প্রয়োজন হয়।

ফ্রিল্যান্সিংয়ের জন্য চারটি জিনিস প্রয়োজন হয়:
১. মার্কেটপ্লেস অনুযায়ী নিজের দক্ষতা
২. ডিভাইস-ল্যাপটপ অথবা ডেস্কটপ এবং ইন্টারনেট কানেকশন
৩. ইংরেজি ভাষায় বেসিক ধারণা
৪. একটি স্মার্টফোন

ফ্রিল্যান্সিং ওয়েবসাইটগুলোর বিশ্বাসযোগ্যতা:
ফ্রিল্যান্সিং শুরুর আগে এ ধরনের ওয়েবসাইট সম্পর্কে ভালোভাবে জেনে রাখা প্রয়োজন। কারণ, এমন অনেক ওয়েবসাইট আছে, যেগুলো আপনাকে নানা ধরনের কাজের বিপরীতে ভালো মজুরির আশ্বাস দিলেও কার্যত তা হয় না। অনেকেই প্রতারিত হন। দুঃখজনক হলেও সত্য যে, কিছু ওয়েবসাইট রয়েছে, যারা আপনাকে ঠকানোর জন্য বসে আছে। আবার অনেক ওয়েবসাইট আছে, যেগুলোতে কাজ পাওয়াটা কিছুটা কঠিন। কারণ, সেখানে কার্যাদেশ দেওয়া লোকের সংখ্যা কম। তাই নতুন কোনো সাইটে কাজ করতে চাইলে তার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া জরুরি। যেখানে কাজ করতে চাইছেন, দেখতে হবে, তা সক্রিয় ও বিশ্বাসযোগ্য কি না।

আজ আমরা যেসব ওয়েবসাইট নিয়ে আলোচনা করব, তার প্রতিটি আন্তর্জাতিক মানের প্ল্যাটফর্ম। এসব ওয়েবসাইটে লাখ লাখ মানুষ কাজ করছে। তাই এই ওয়েবসাইটগুলোর ওপর আপনি সম্পূর্ণ আস্থা রাখতে পারেন।

২০২২ সালের সেরা ১৩টি ফ্রিল্যান্সিং ওয়েবসাইট
আমরা সবাই জানি ২০২২ সালে এসে ফ্রিল্যান্সিং হয়ে উঠেছে অনেক বেশি জনপ্রিয়। অনেকেই এতে আগ্রহী হচ্ছে। ফ্রিল্যান্সিং কাজ করে টাকা আয় করতে চাইলে আপনাকে অবশ্যই জানতে হবে এর জন্য সব চেয়ে সেরা চাহিদাসম্পন্ন এবং সুবিধা প্রদানকারী ওয়েবসাইটগুলো কী কী।

স্বাধীনভাবে কাজ করার জন্য ফ্রিল্যান্সিংয়ের কোনো বিকল্প নেই বললেই চলে। আজকের নিবন্ধ থেকে ২০২২ সালের সেরা ১৩টি ফ্রিল্যান্সিং ওয়েবসাইট সম্পর্কে আমরা জানব। এই ওয়েবসাইটগুলো আপনাকে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়তে সাহায্য করবে।

১৩টি টপ ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস বা ওয়েবসাইট
আপনি ফ্রিল্যান্সিং জগতে বিভিন্ন মার্কেটপ্লেস পাবেন। এর মধ্যে ইন্টারন্যাশনাল ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করাই সবচেয়ে লাভজনক ও ভালো। তবে সবার সুবিধার্থে বাংলাদেশি কিছু মার্কেটপ্লেস সম্পর্কেও বলব। এবার আসি মূল বিষয়ে—

ইন্টারন্যাশনাল ফ্রিল্যান্সিং ওয়েবসাইট:

Upwork
Fiverr
Freelancer
People Per Hour
99 designs
Guru
Toptal
We Work Remotely
Dribbble
SimplyHired
ClearVoice
বাংলাদেশি ফ্রিল্যান্সিং ওয়েবসাইট
বিল্যান্সার
স্বাধীন কাজ

আসসালামু আলাইকুম সবাইকে,দীর্ঘদিনের স্বপ্ন ছিলো আমার,  শিক্ষার্থী, বেকার, অথবা পিছিয়ে পড়া ভাই বোনদের জন্য কিছু করবো যেটা ...
21/06/2022

আসসালামু আলাইকুম সবাইকে,

দীর্ঘদিনের স্বপ্ন ছিলো আমার, শিক্ষার্থী, বেকার, অথবা পিছিয়ে পড়া ভাই বোনদের জন্য কিছু করবো যেটা আমি অন্যদের থেকে কষ্ট করে উপার্জন করেছি অথবা শিখেছি। এরই ধারাবাহিকতায় আল্লাহর রহমতে আমি ছোটখাটো একটা প্লাটফর্ম দাঁড় করানোর চেষ্টা করছি যেটায় আমি নিজে যা শিখেছি তা অন্যদের শিখাবো। আমার টার্গেট হলো, অনলাইন থেকে কিভাবে খুব সহজে নিজ যোগ্যতা এবং দক্ষতায় উপার্জন করা যায়। হোক সেটা অল্প অথবা অনেক বেশি উপার্জন।
আমার এই প্লাটফর্মের মূল লক্ষ্য হলো, একাডেমিক পড়াশোনা চালিয়ে যাওয়ার পাশাপাশি অনলাইন সেক্টর থেকে কিভাবে খুব সহজে উপার্জন করতে পারি। সেটা যে শুধুমাত্র একাডেমিক পড়াশোনা তাই না, অন্য কোন চাকুরীর পাশাপাশি যারা তাদের নিজ দক্ষতাকে কাজে লাগিয়ে অনলাইন প্লাটফর্ম থেকে উপার্জন করতে চায় তাদের জন্যও।

কিছু কমন প্রশ্ন মাথায় জাগতে পারে আমাদেরঃ

প্রশ্নঃ অনলাইন থেকে উপার্জন করতে গিয়ে কি একাডেমিক পরাশোনার ব্যাঘাত ঘটবে?
উত্তরঃ একদমই না। আমরা আমাদের অবসর সময় টাকেও কাজে লাগাতে পারি এই প্লাটফর্মে।

প্রশ্নঃ আলাদা করে নতুন স্কিল অর্জন করতে গিয়ে অনেক সময় ব্যায় করতে হবে?
উত্তরঃ এক্ষেত্রে বাছাই করতে হবে আপনি কোন স্কিল নিয়ে কাজ করবেন। আমি এমন কিছু স্কিল নিয়ে কথা বলবো যেগুলা আপনি হয়তো অলরেডি জানেন অথবা কিছু দিকনির্দেশনা দিলেই শিখে যেতে পারবেন।

প্রশ্নঃ অনলাইন থেকে উপার্জন করতে হলে অনেক খরচ করে কম্পিউটার কিনতে হবে?
উত্তরঃ এক্ষেত্রেও কোন সেক্টর নিয়ে কাজ করবেন এটার উপর নির্ভর করবে। এমন কিছু কাজ আছে যেগুলা ব্রাউজিং করার মতো ডিভাইস হলেই হয়ে যাবে।

প্রশ্নঃ অনেক খরচ করতে হবে এই কাজ গুলো শিখতে গিয়ে?
উত্তরঃ একদমই না। আমি শিখাবো কেনোনা এটা আমার শখ বলতে পারেন। আপনাদের যাদের ল্যাপটপ/ডেস্কটপ নেই তারা এগুলার পিছনে অর্থ ব্যায় করাই শ্রেয় হবে।

প্রশ্নঃ একাডেমিক স্কিল দিয়ে উপার্জন করা সম্ভব?
উত্তরঃ অবশ্যই সম্ভব। অনলাইন প্লাটফর্মগুলো একাডেমিক শিক্ষাকেও গুরুত্ব দিচ্ছে।

কাজের কথা আসি, আমি ৪ বছর ধরে অনলাইন সেক্টর নিয়ে কাজ করছি। আমার জীবনের ছোট্ট অভিজ্ঞতা থেকে আমি উপলব্ধি করেছি যে, চাইলেই আমরা খুব সহজে কাউকে কাজ শিখিয়ে তাকে স্বাবলম্বী হতে সহায়তা করতে পারি। অনেকেই আমরা আছি যারা সঠিক গাইডলাইনের অভাবে কাজ করতে গিয়ে নানা ধরনের সমস্যায় পড়ছি, হিমশিম খেয়ে কাজের প্রতি অবহেলার সৃষ্টি হচ্ছে। অনেকে আবার টিউশনের পিছনে ছুটে অনেক সময় অপব্যায় করছে। কিন্তু এই সময়টুকু দিয়ে ঘরে বসে অনলাইনের কাজ করলে আরো বেশি উপার্জন সম্ভব। অনেকে আবার অনলাইন থেকে উপার্জনটাকেই স্থায়ী পেশা হিসেবে বেছে নিচ্ছে।

আমি চেষ্টা করবো সীমিত কয়েকজন নিয়ে কাজ করতে যাতে করে সবার কাজের প্রতি গুরুত্ব দেয়া যায়। আশা করবো সবাই আমার জন্য দোয়া করবেন যেনো আমি আমার লক্ষ্য পূরণে কাজ করে যেতে পারি। সকলের সহযোগিতা কামনা করছি।
ধন্যবাদ সবাইকে

ইমরান পাভেল
ফর্মার ডিজিটাল মার্কেটিং, এসইও এবং ইকমার্স ট্রেইনার
শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন প্রোজেক্ট, ২০২০
আইসিটি ডিভিশন, বাংলাদেশ

Address

Chittagong
4000

Telephone

+8801732731612

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lift-up Flair posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share