22/10/2023
নোবেল পুরস্কার ২০২৩ - বিজ্ঞানে বিজয়ী যারা
নোবেল পুরস্কার হল বিভিন্ন ক্ষেত্রে অসামান্য সাফল্যের জন্য প্রতি বছর উপস্থাপিত মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক পুরস্কার।
বিজ্ঞানের তিনটি বিভাগে নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে:
➜ ফিজিওলজি বা মেডিসিন: চিকিৎসা বিজ্ঞান এবং ফিজিওলজি ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য পুরস্কৃত করা হয়।
এ বছর চিকিৎসা বিজ্ঞানে দুই নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে। তারা হলেন, ক্যাটালিন কারিকো ও ড্রু ওয়েইজম্যান।
◐ অবদান: নিউক্লিওসাইড বেজ মডিফিকেশন সংক্রান্ত আবিষ্কারের জন্য। তাদের এ আবিষ্কারের ওপর ভর করে করোনাভাইরাস প্রতিরোধে কার্যকর এমআরএনএ টিকা উদ্ভাবন করা হয়।
➜ পদার্থবিজ্ঞান: পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে ব্যতিক্রমী অর্জন এবং ভৌত মহাবিশ্ব সম্পর্কে আমাদের বোঝার স্বীকৃতি দেয়।
এ বছর পদার্থে নোবেল পেয়েছেন মার্কিন বিজ্ঞানী পিয়েরে অ্যাগোস্টিনি, হাঙ্গেরীয় বিজ্ঞানী ফেরেন্স ক্রাউজ ও ফরাসি বিজ্ঞানী অ্যান ল'হুইলিয়ার।
◐ অবদান: ইলেকট্রন গতিবিদ্যার গবেষণায় বিশেষ অবদান।
➜ রসায়ন: রসায়নের ক্ষেত্রে যুগান্তকারী আবিষ্কার এবং অগ্রগতি উদযাপন করে।
এ পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের মুঙ্গি বাওয়েন্ডি, লুই ব্রুস এবং রাশিয়ার আলেক্সি ইয়াকিমভ।
◐ অবদান: কোয়ান্টাম ডট টেকনোলজি আবিষ্কার এবং এটির মাধ্যমে ইলেকট্রনিকস পণ্য থেকে শুরু করে স্বাস্থ্যখাতে বিপ্লব আনার স্বীকৃতি স্বরূপ এ পুরস্কার পেয়েছেন।