17/04/2026
বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,
অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, চট্টগ্রাম ইসলামিক আইডিয়াল মাদরাসা, ক্যাম্পাস-১-এর ২০২৬ সালের দাখিল/এস.এস.সি পরীক্ষার্থীদের 'বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান' আগামী ১৮-এপ্রিল-২০২৬, রোজ শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও আসন্ন পরীক্ষায় তাদের সর্বোচ্চ সাফল্যের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ মুনাজাত করা হবে। উক্ত অনুষ্ঠানে আপনার উপস্থিতি ও দোয়া আমাদের শিক্ষার্থীদের জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক হবে।
অনুষ্ঠানের বিবরণ:
তারিখ: আগামীকাল (১৮-এপ্রিল-২০২৬, শনিবার)
সময়: সকাল ১০:৩০ মিনিট।
স্থান: চট্টগ্রাম ইসলামিক আইডিয়াল মাদরাসা, ক্যাম্পাস-১।
উক্ত অনুষ্ঠানে আপনার সদয় উপস্থিতি ও দোয়া কামনা করছি।
ধন্যবাদান্তে,
শফিক রাব্বি
প্রতিষ্ঠান প্রধান ও চেয়ারম্যান
চট্টগ্রাম ইসলামিক আইডিয়াল মাদরাসা