09/05/2020
English Word শিখতে জানতে কে না চায়?কারণ বর্তমান যুগে English language জানা উন্নত জীবন ও smartness এর অন্যতম অনুষঙ্গ। আর সে জন্যই একেবারে বাল্যবেলা থেকে বড়বেলা আমরা English নিয়ে পরে থাকি। আর language এর cell(কোষ) Vocabulary বা word এর জগতে প্রতিনিয়ত বিচরণ করি।
তবে word শিখতে গিয়ে একটি মজার বিষয় ঘটে- আমরা পড়ি আর ভুলি।আবার পড়ি আবার ভুলি।এভাবেই আমাদের word শেখার রেলগাড়ীটা চলতে থাকে।মাঝপথে হয়তো কেউ নেমে পড়ে।চিন্তা করে আর যাই হোক vocab শেখাটা তার কম্ম নয়।আর কেউবা কচ্চপের কামড়ের মত লেগে থাকে। পড়ার পর যতটুকু মনে থাকে এই চিন্তায়। উভয় team এর জন্য word শেখার সম্পুর্ণ ভিন্ন রেসিপি নিয়ে আমরা হাজির হলাম আপনার শিখন পক্রিয়াকে সহজ করার জন্য।আস্বাদন করুন English word শেখার এই রেসিপিটা।এই রেসিপিতে আমরা ওয়ার্ড মুখস্থ করব না। মুখস্ত না করে মজা করেও যে word শেখা যায় তা ভেবেছেন কখনো? আমাদের নিয়মিত পোস্টগুলো পড়লে আপনি এখন থেকে ভাববেন।যে technique এ আমরা word নিয়ে আলোচনা করেছি সেটা হল mnemonic technique. এই পদ্ধতিতে আমরা শব্দের মধ্যেই থাকা অর্থের hint খুঁজেছি।এই hint যখন আপনি খুঁজে পাবেন new word শেখা আপনার কাছে আর কখনো boring মনে হবে না। আমাদের আলোচিত word গুলোর অর্থ মুখস্থ করার একদম চেষ্টা করবেন না। স্রেফ পড়ুন। ব্যাস এতেই শেখা হয়ে যাবে আপনার আরাধ্য সেই ওয়ার্ড, যা মনে রাখার জন্য আপনি গলদঘর্ম।
এ page এর প্রতিটি post এ আমরা
৩ টি করে word আলোচনা করব।
বিঃদ্রঃ এই পেজে আলোচিত সব ওয়ার্ডই হবে BCS GRE GMAT SAT ও Competitive exams এ
আসার মত High frequency words এবং SSC ও HSC Text বই এর words.
আর প্রতিটি word এর usage হিসেবে যে সকল sentence ব্যাবহার করব প্রতিটি international Newspaper/magazine থেকে collected.
Let's explore the interesting world of words and learn words with fun.
☞[ABHOR]>আবহোর
শব্দটির 1st letter A বাদ দিয়ে বাকিটা পড়ুন bhor➤ভোর।ভোরে ঘুম থেকে উঠতে কাহাতক ভাল লাগে? আমরা অনেকেই ভোরে উঠতে hate/ ঘৃণা করি।
so meaning of ABHOR= hate/ ঘৃণা করা।
এখন আপনি চেষ্টা করে দেখুনতো এ শব্দের অর্থ আপনি ভুলতে পারেন কিনা!
usages :
➤Most of the students saw the species as things to dislike, fear or abhor, or even as sources of danger.(অধিকাংশ ছাত্র প্রজাতিগুলোকে অপছন্দ, ভয় বা ঘৃণা করার বস্তু হিসেবে দেখলো, এমনকি বিপদের উৎস হিসেবে)
Salon Mar 15, 2020
➤It is said that nature abhors a vacuum, but this virus loves it.(এটা বলা হয় যে প্রকৃতি শূন্যতা অপছন্দ করে, কিন্তু এই ভাইরাস তা ভালবাসে)
New York Times Apr 4, 2020
☞[ABOMINABLE]>আবোমিনাবল
শব্দটির 1st letter A এর পর থেকে পড়ি bomi পর্যন্ত।bomi➤বমি।বমি করা কারো কাছেই ভাল লাগে না, তাই না।অনিচ্ছাকৃত হলেও প্রকাশ্যে কেউ বমি করলে আমাদের কাছে এটা অপছন্দনীয়, ঘৃণ্য বা জঘন্য মনে হয়।
so meaning of ABOMINABLE=ঘৃণ্য বা জঘন্য
usages:
➤But this was supposed to be reserved for truly abominable misconduct.(এটা সত্যিকারের জঘন্য অসদাচরণ হওয়ার কথা ছিল)
Fox News Oct 19, 2019
➤He said it was "outrageous and abominable" that 86% of rivers in England were not in good health.(তিনি বল্লেন ইংলেন্ডের ৮৬% নদীর অবস্থা যে ভাল নেই এটা অত্যন্ত বাজে ও জঘন্য)
BBC Aug 21, 2019
☞[ABOLISH]> আবলিশ
শব্দটির 1st letter A এর পর থেকে পড়ি boli পর্যন্ত।boli➤বলি।কোন কোন ধর্মীয় কালচারে বলি দানের প্রথা আছে।সহজ কথায় বলি দেয়া মানে হলো যা বলি দেওয়া হবে হবে সেটা নেই হয়ে যাবে।সেটার আর অস্তিত্ব থাকবে না।সেটা বিলুপ্ত বা বাতিল হয়ে যাবে।
so meaning of ABOLISH=বিলুপ্ত হওয়া বা বাতিল করা।
➤The irreversible punishment is archaic, inherently cruel and inhuman, it should be abolished," Human Rights Watch said.('অপরিবর্তনীয় শাস্তিটি ছিল সেকেলে, অত্যন্ত নিষ্ঠুর এবং অমানবিক, এটা বিলুপ্ত করা উচিৎ', হিউম্যান রাইটস ওয়াচ মত দিলেন )
BBC May 6, 2020
➤After the outbreak exploded and Italy ran into a shortage of physicians, the government abolished a state exam for newly graduated medics.(প্রাদুর্ভাব এর ব্যাপক ছরানোর পর এবং ইতালিতে ডাক্তারের ঘাটতি পড়ায় সরকার সদ্য স্নাতক ডাক্তারদের রাষ্ট্রীয় পরীক্ষা বাতিল করল। )
Washington Times Apr 29, 2020
Extra suggestions:
১। প্রতিটি শব্দ পড়ার পর মনে মনে ঐ শব্দ নিয়ে কি বলা হয়েছে তা চিন্তা করুন। এতে শব্দের অর্থ মনে গেথে যাবে।
২।৩ টি শব্দ পড়েই আবার শব্দগুলো নিয়ে মনে চিন্তা করুন।এতে চিরদিনের জন্য অর্থ মনে গেথে যাবে।
৩।কথায় লেখায় শব্দগুলো ব্যবহার করার চেষ্টা করুন।
সংগেই থাকুন।পরবর্তী পোস্ট পর্যন্ত byebye.