09/07/2021
Confession_Number_54
To: Mohammad Rafikul Islam
HSC batch: 2019 (কমার্স)
From: বুঝবা না।
কেমন আছো! আশা করি ভালোই থাকবে। কলেজে তোমাকে দেখতাম খুব এক্টিভ ছিলে। কেন জানি না ঘুরে ফিরে চোখ শুধু তোমার দিকেই যেতো। তাই আরও বেশি করে খেয়াল করতাম একটা মানুষ কতটা স্বতঃস্ফূর্ত হতে পারে। ক্লাসের সবার সাথেই তোমার খুব ভালো সম্পর্ক ছিলো। হয়তো এই স্বভাবটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগতো। তোমাকে সবসময় অনেকগুলো মেয়েদের সাথে দেখা যেতো। সবাই সেটা নিয়ে হাসি তামাশা করলেও আমি এটাকে তোমার মিশুক স্বভাবের মধ্যে ধরেছিলাম।😊
কাউকে তো অন্তত সকলের খোঁজ খবর নিতে হতো, যে গুণটা অন্য কারো মধ্যে ছিলো না।
তোমার মতো এক্টিভ আর পরিশ্রমী ছেলের পাবলিকে চান্স হবে সেটা আমি নিশ্চিত ছিলাম। যেদিন তুমি পাবলিকে মেধাতালিকায় এসেছো শুনেছি, খুশি হওয়া ব্যক্তিদের মধ্যে আমিও ছিলাম। ☺️☺️
এত্ত খুশি হয়েছিলাম যে, তখন যদি এদেশে করোনা আসতো তাহলে তোমার খুশি উদযাপন করার জন্য আমি নিজেই করোনা গিলে নিতাম😊।
আমি ক্লাসে তোমাদের মতো অতটা এক্টিভ ছিলাম না।আসতে যেতে কষ্ট হতো তাই রোজ আসতেও পারতাম না। পেছনের বেঞ্চে বসা একজন অপরিচিত স্টুডেন্ট কে হয়তো তুমি কেন, কেউই চিনবে না। তবুও আমার মনে হলো একটিবারের জন্য হলেও তোমাকে জানানো উচিত যে, কেউ তোমাকে দূর থেকেই ফলো করতো। আমাদের হয়তো কখনোই দেখা হবে না। আমাদের দূরত্ব বাংলাদেশ টু আমেরিকা আর রোহিঙ্গাদের মতো অসংখ্য অজানা বাধা। তাই আমি না বললে, তোমার অজানাই থেকে যেতো।
শেষে দুই লাইন লিখছি অনলি ফর ইউ:
"কেউ বুজে না বুকের বেতা
সবাই বলে গ্যাষ্টিকের বেতা" 😊
ইতি,
কোনো একজন ব্যাকবেঞ্চার শুভাকাঙ্ক্ষী।