05/05/2026
- বাচ্চার জ্বর-সর্দি কয়দিন ধরে?
- ১ দিন হইছে, স্যার।
- কী কী ওষুধ খাওয়াইছেন?
- অমুক ফার্মেসিতে দেখাইছিলাম স্যার। তারপর একে একে আলাদীনের প্রদীপ ঘষে আর হ্যামেলিনের বাঁশির সুরের মতো এরকম ৬-৭ টা সিরাপের বোতল বের করতে থাকে!
উপজেলার কমন সিনারিও!!!
19/04/2026
স্কিনের সমস্যার সবচেয়ে ভালো ব্যাপার হলো, চোখে দেখে এবং হিস্ট্রি শুনে অনেক রোগের ডায়াগনোসিস ও চিকিৎসা দেয়া যায়।
স্কুলের বন্ধু মেসেঞ্জারে নক দিয়ে বললো অনেক দিন ধরে আংগুলের সমস্যায় ভুগতেছে।
দেখে ট্রিটমেন্ট দিলাম, আর আলহামদুলিল্লাহ এক সপ্তাহের মধ্যেই একটা ভালো রেসপন্স পাওয়া গেলো।
11/04/2026
সরকারী চাকরির সুবাদে নিজ জেলা চাঁদপুরে আসার সৌভাগ্য হলো।
আনুষ্ঠানিকভাবে নিজের চেম্বার ও শুরু করলাম।
রোগশোক থাকলে কষ্ট করে চলে আসবেন, সাধ্যমতো পরামর্শ দেয়ার চেষ্টা করবো। আর সুস্থ থাকলে এসে চায়ের সাথে হাল্কা আলাপ-সালাপ করার আমন্ত্রণ রইলো।
চেম্বার এড্রেস আর সিরিয়াল নেয়ার নাম্বার নিচে ছবিতে দেয়া আছে।
চেম্বার ১ঃ
ইনসাফ মেডিকেল হল।
গৃদকালিন্দিয়া, ফরিদগঞ্জ
প্রতিদিন বিকাল ৬টা থেকে রাত ৯ টা।
চেম্বার ২ঃ
গ্রীন ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার
হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সের বিপরীতে
শনিবার ও রবিবার দুপুর ২ টা থেকে বিকাল ৬ টা।
08/04/2026
৪৮ বিসিএসের নবযোগদানকৃত ডাক্তারদের সাথে চাঁদপুর জেলার সিভিল সার্জন ডা: নুর আলম দীন স্যার
ও হাইমচর উপজেলার UHFPO ডা. আবদুল্লাহ আল মামুন স্যার।
19/03/2026
১৯ ফেব্রুয়ারী, ২০২৬।
আল্লাহর অশেষ রহমতে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চাঁদপুরে সহকারী সার্জন হিসেবে যোগদান করলাম।
UHFPO ডা. আব্দুল্লাহ আল মামুন স্যারের সাথে ৪৮ বিসিএসের নবযোগদানকৃত ডাক্তাররা।
11/07/2024
মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে অনেকের অনেক ধরণের প্রশ্ন এবং কনফিউশান থাকে, বিগত ৯ বছর ধরে মেডিকেল ভর্তি পরীক্ষার স্টুডেন্ট পড়ানোর সুবাধে এরকম কমন কিছু প্রশ্নের আন্সার দেয়ার চেষ্টা করলাম :
১/ সবচেয়ে কমন প্রশ্ন, বায়োলোজি অপশনাল নিলে কি ভর্তি পরীক্ষায় কোনো সমস্যা হবে?
- একদমই না। অপশনাল বা মেইন সাবজেক্ট কোনো সমস্যা না। তবে অবশ্যই SSC+HSC তে বায়োলোজি থাকতে হবে।
২/ কতো জিপিএ লাগে?
- টোটাল জিপিএ SSC+HSC মিলিয়ে GPA-9 হতে হবে .
তবে এককভাবে কোনো পরীক্ষায় ৩.৫ এর নিচে পাওয়া যাবে না।
(উপজাতি এবং অ-উপজাতি পার্বত্য এলাকার জন্য জিপিএ ৮ হলেই হবে)
৩/ বায়োলোজিতে কতো পেতে হবে?
- জিপিএ ৪ অবশ্যই থাকতে হবে। অর্থাৎ A grade পেতে হবে।
৪/ HSC ও SSC এর মার্কস কি যোগ হয়?
- হ্যাঁ। ৩০০ এর মধ্যে ১০০ MCQ এক্সাম ও ২০০ জিপিএ থেকে যোগ হবে।
জিপিএ এর সিস্টেম হলো
(sscx15 =75 এবং hscx25=125)
অর্থাৎ HSC এর জিপিএ এর প্রায়োরিটি বেশি।
৫/ সেকেন্ড টাইমারদের কি মার্কস কাটা যায়?
- হ্যাঁ যায়। সেকেন্ড টাইমারদের ৫ মার্কস কাটা যায়।
এবং কেউ যদি কোনো সরকারি মেডিকেল বা ডেন্টাল কলেজে ভর্তি থেকে আবার এক্সাম দেয় তার ক্ষেত্রে ১০ নাম্বার কাটা যাবে।
কেউ HSC তে ইমপ্রুভমেন্ট দিলে সেও সেকেন্ড টাইমার হিসেবে গণ্য হবে এবং ৫ নাম্বার কাটা যাবে।
৬/ MBBS ও Dental এক্সাম কি একসাথে হয়?
- না। MBBS ও ডেন্টালের এক্সাম আলাদা ডেইটে হয়।
৭/ কোটা কি আছে?
- হ্যাঁ, মুক্তিযোদ্ধা ও জেলা কোটা আছে। তবে খুবই কম সংখ্যক।
এই পোস্টের সব ইনফো ২০২৪ এর পরীক্ষার প্রজ্ঞাপন অনুযায়ী।
আর কারো কোনো প্রশ্ন থাকলে আস্ক করতে পারো।
Dr. Sajid
MBBS,
Chittagong Medical College
CCD (Birdem)
DOC ( Dermatology)
22/05/2024
Mollusca পর্বের বৈশিষ্ট্যসমূহ মনে রাখার সহজ টেকনিক:
M- mantle নামের পাতলা আবরণ থাকে
O- open blood circulation
L- larva (trocophor)
L- Leg (gastropoda)
U- U shape পরিপাকতন্ত্র
S- shell বা খোলক থাকে
C- coelomate অর্থাৎ প্রকৃত সিলোমযুক্ত
A- amoebocyte নামক রক্তকণিকা থাকে
02/04/2024
মানুষের লিথাল জিন ঘটিত কয়েকটি রোগ দেখে নাও এক নজরে।
ছবি গুলো একবার দেখলে আশা করি আর সহজে ভুলবা না।