Quran and Sunnah : Healers of Souls

Quran and Sunnah : Healers of Souls

Share

Quran is the best guideline.As an ideal Muslim it’s Obligatory for us to have knowledge about the

05/06/2025

লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাঈক লাব্বাইক আলা শারিকা লাকা লাব্বাইক

10/04/2024

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকা তুহু
সবাইকে ঈদ মোবারক🌙

তাকাব্বাল'আল্লাহু মিন্না ওয়া মিনকুম💖

31/03/2024

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকা তুহু

اللَّهُمَّ إِنَّكَ عُفُوٌّ ، تُحِبُّ الْعَفْوَ ، فَاعْفُ عَنِّا
আল্লাহুম্মা ইন্নাকা আফুয়্যুন, তুহিব্বুল আফওয়া, ফা'য়ফু আন্না।
"হে আল্লাহ আপনি ক্ষমা কারি, ক্ষমা করা পছন্দ করেন, অতঃএব আমাদের ক্ষমা করে দিন"। আমীন।

31/03/2024

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকা তুহু

26/01/2024

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারাকা তুহু
দোয়া নংঃ ১৩০ - নাফস ও শয়তানের অনিষ্ট থেকে পানাহ চাওয়া

সকালে (বা বিকালে) বলবে,

اَللَّهُمَّ عَالِمَ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَاطِرَ السَّمَوَاتِ وَالْأَرْضِ، رَبَّ كُلِّ شَيْءٍ وَمَلِيكَهُ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ، أَعُوْذُ بِكَ مِنْ شَرِّ نَفْسِي، وَمِنْ شَرِّ الشَّيْطَانِ وَشِرْكِهِ ، وَأَنْ أَقْتَرِفَ عَلَى نَفْسِي سُوْءًا، أَوْ أَجُرَّهُ إِلَى مُسْلِمٍ

আল্লা-হুম্মা ‘আ-লিমাল গাইবি ওয়াশ্‌শাহা-দাতি ফা-ত্বিরাস সামা-ওয়া-তি ওয়াল আরদ্বি, রব্বা কুল্লি শাই’ইন ওয়া মালীকাহু, আশহাদু আল-লা ইলা-হা ইল্লা আনতা। আ‘উযু বিকা মিন শাররি নাফ্‌সী ওয়া মিন শাররিশ শাইত্বা-নি ওয়া-শিরকিহী, ওয়া আন আক্বতারিফা ‘আলা নাফ্‌সী সূওআন আউ আজুররাহূ ইলা- মুসলিম

হে আল্লাহ্‌, আপনি গোপন (গায়েব) ও প্রকাশ্য সকল জ্ঞানের অধিকারী, আসমান ও জমিনের সৃষ্টিকর্তা, সকল কিছুর প্রভু ও মালিক, আমি সাক্ষ্য প্রদান করছি যে, আপনি ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই। আমি আপনার আশ্রয় গ্রহণ করছি আমার নিজের অকল্যাণ থেকে এবং শয়তানের অকল্যাণ ও তার শিরক থেকে। আমি আপনার আশ্রয় চাচ্ছি, আমি এমন কোনো কর্ম যেন না করি যাতে আমার নিজের কোনো ক্ষতি বা অমঙ্গল হয়, অথবা কোনো মুসলমানের জীবনে ক্ষতি বা অমঙ্গল বয়ে আনে।

আবু বকর (রাঃ) রাসূলুল্লাহ্‌ (ﷺ)-কে বলেন, আমাকে এমন কিছু শিখিয়ে দিন যা আমি সকালে ও সন্ধ্যায় বলব। তখন তিনি তাকে উপরের দোয়াটি সকালে, সন্ধ্যায় ও বিছানায় শোয়ার পরে বলতে নির্দেশ দেন।”

রেফারেন্স: সহীহ। তিরমিযীঃ ৩৫২৯
Source: দোয়া ও রুকিয়াহ অ্যান্ড্রয়েড অ্যাপ, IRD

26/01/2024

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারা তুহু

দোয়া নংঃ ১২৮ - বিদ্বেষ-মুক্ত থাকার জন্য দোয়া

رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ وَلَا تَجْعَلْ فِي قُلُوبِنَا غِلًّا لِّلَّذِينَ آمَنُوا رَبَّنَا إِنَّكَ رَءُوفٌ رَّحِيمٌ ﴿١٠﴾

রাব্বানাগফির লানা ওয়ালি ইখওয়ানিনাল্লাযিনা সাবাক্বুনা বিল ঈমা-নি ওয়া লা- তাজ’আল ফি ক্বুলুবিনা- গিল্লাল লিল্লাযিনা আ-মানু- রাব্বানা- ইন্নাকা রা-উফুর রাহীম

‘হে আমাদের রব, আমাদেরকে ও আমাদের ভাই যারা ঈমান নিয়ে আমাদের পূর্বে অতিক্রান্ত হয়েছে তাদেরকে ক্ষমা করুন; এবং যারা ঈমান এনেছিল তাদের জন্য আমাদের অন্তরে কোন বিদ্বেষ রাখবেন না; হে আমাদের রব, নিশ্চয় আপনি দয়াবান, পরম দয়ালু।

রেফারেন্স: সূরা হাশর ৫৯ঃ১০
Source: দোয়া ও রুকিয়াহ অ্যান্ড্রয়েড অ্যাপ, IRD

27/09/2023

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকা তুহু

The Messenger of Allah ‏صلى الله عليه وسلم is reported to have said: “..The evilest matters in religion are those that are newly invented, for every newly invented matter is an innovation, every innovation is misguidance, and every misguidance is in the Hellfire.”

Sunan al-Nasā’ī 1578

25/08/2023

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকা তুহু

19/07/2023

আসসালামু আলাইকুম

দোয়া নংঃ ৬৪৯ - পরিবারের ইবাদত ও রিজিক বৃদ্ধির প্রার্থনা

ইব্রাহীম (আঃ) স্বীয় সন্তান ও পরিবারের জন্য নিম্নোক্ত দোয়া করেন -

رَبَّنَا لِيُقِيمُوا الصَّلاةَ فَاجْعَلْ أَفْئِدَةً مِنَ النَّاسِ تَهْوِي إِلَيْهِمْ وَارْزُقْهُمْ مِنَ الثَّمَرَاتِ لَعَلَّهُمْ يَشْكُرُونَ

হে আমাদের প্রতিপালক! তারা যেন সালাত ক্বায়েম করে। মানুষের অন্তরকে তাদের প্রতি আকৃষ্ট করে দাও এবং তাদেরকে ফল-ফলাদি দ্বারা রূযী দান করো। সম্ভবত তারা কৃতজ্ঞতা প্রকাশ করবে।

রেফারেন্স: সূরা ইবরাহীমঃ ১৪:৩৭
Source: দোয়া ও রুকিয়াহ অ্যান্ড্রয়েড অ্যাপ, IRD

22/05/2023

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকা তুহু

দোয়া নংঃ ৬৬২ - দুশ্চিন্তা বা বিপদগ্রস্তের দোয়া #১

لَا إِلَهَ إِلَّا اللَّهُ، الْعَظِيْمُ الْحَلِيْمُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، رَبُّ الْعَرْشِ الْعَظِيْمِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، رَبُّ السَّمَاوَاتِ، وَرَبُّ الْأَرْضِ، وَرَبُّ الْعَرْشِ الْكَرِيْمِ

লা- ইলা-হা ইল্লাল্লা-হুল আযীমুল হালীম, লা- ইলা-হা ইল্লাল্লা-হু রাব্বুল আরশিল আযীম, লা- ইলা-হা ইল্লাল্লা-হু রাব্বুস সামা-ওয়া-তি ওয়া রাব্বুল আরদ্বি ওয়া রাব্বুল আরশিল কারীম

আল্লাহ্‌ ছাড়া কোন প্রকৃত মাবুদ নেই, যিনি মহান, মহাধৈর্যশীল মহা বিচক্ষণ, আল্লাহ্‌ ছাড়া কোন প্রকৃত মাবুদ নেই, যিনি মহান আরশের প্রভু, আল্লাহ্‌ ছাড়া কোন প্রকৃত মাবুদ নেই, যিনি আসমানসমূহের, জমিনের ও সম্মানিত আরশের প্রভু।

ইবনু আব্বাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্‌ (ﷺ) বিপদ বা কষ্টের সময় এ কথাগুলো বলতেন। [১]

আলী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্‌ (ﷺ) আমাকে কোনো কষ্ট বা বিপদে পড়লে উপরের এ দোয়া পড়তে শিখিয়েছেন। [২]

রেফারেন্স: [১] বুখারীঃ ৬৩৪৬
[২] সহীহ ইবনু হিব্বান ৩/১৪৭, মুসনাদ আহমদ ১৯৪
Source: দোয়া ও রুকিয়াহ অ্যান্ড্রয়েড অ্যাপ, IRD

07/05/2023

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকা তুহু

সুনানে তিরমিজি : ২৪৬৬
---حَدَّثَنَا عَلِيُّ بْنُ خَشْرَمٍ، أَخْبَرَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنْ عِمْرَانَ بْنِ زَائِدَةَ بْنِ نَشِيطٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي خَالِدٍ الْوَالِبِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِنَّ اللَّهَ تَعَالَى يَقُولُ يَا ابْنَ آدَمَ تَفَرَّغْ لِعِبَادَتِي أَمْلأْ صَدْرَكَ غِنًى وَأَسُدَّ فَقْرَكَ وَإِلاَّ تَفْعَلْ مَلأْتُ يَدَيْكَ شُغْلاً وَلَمْ أَسُدَّ فَقْرَكَ " قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ وَأَبُو خَالِدٍ الْوَالِبِيُّ اسْمُهُ هُرْمُزُ
অনুবাদঃ
---
আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণিতঃ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, আল্লাহ্‌ তা’আলা বলেনঃ হে আদম সন্তান! তুমি আমার ইবাদাতের জন্য যথাসাধ্য চেষ্টা কর, আমি তোমার অন্তরকে ঐশ্বর্যে পূর্ণ করে দিব এবং তোমার অভাব দূর করে দিব। তুমি তা না করলে আমি তোমার দুইহাত কর্মব্যস্ততায় পরিপূর্ণ করে দিব এবং তোমার অভাব-অনটন রহিত করবো না।

---
Daily Islam Android App:

Index of /

Want your school to be the top-listed School/college in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Chittagong