21/02/2026
২২/০২/২৬ খ্রিস্টাব্দ
রবিবার থেকে "এস এস সি ২৬" ব্যাচের মডেল টেস্ট অনুষ্ঠিত হবে।
পরীক্ষার সময়সূচি ও শিক্ষক মহোদয় গনের ডিউটি সূচি দেওয়া হলো।
সময় (১১টা -২টা)
প্রধান শিক্ষক
রোগন আরা বেগম
মুহাম্মদ কামাল উদ্দিন উচ্চ বিদ্যালয়।
21/02/2026
একুশের চেতনায় উজ্জীবিত হয়ে
মহান ভাষা শহীদদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধাঞ্জলি।
-মুহাম্মদ কামাল উদ্দিন উচ্চ বিদ্যালয়।
৬ নং ওয়ার্ড, পূর্ব ষোল শহর,চান্দগাঁও, চট্টগ্রাম।
20/02/2026
মুহাম্মদ কামাল উদ্দিন উচ্চ বিদ্যালয় এর সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ,শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পবিত্র মাহে রমজান, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, *শব-ই-কদর, (১৭ মার্চ), জুমাতুল-বিদা (২০ মার্চ), ঈদ-উল ফিতর (২১ মার্চ), স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ) উপলক্ষ্যে ১৯ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার থেকে ২৬ মার্চ ২০২৬, বৃহস্প্রতিবার পর্যন্ত বিদ্যালয় বন্ধ থাকবে।
আদেশক্রমে
রোগন আরা বেগম
প্রধান শিক্ষক
মুহাম্মদ কামাল উদ্দিন উচ্চ বিদ্যালয়
19/02/2026
কামাল উদ্দিন উচ্চ বিদ্যালয় এর সকল শিক্ষক,শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২১.০২.২০২৬ ইংরেজি, রোজ শনিবার,
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় উদযাপন করা হবে।তাই উক্ত দিন সকাল ১০.০০ ঘটিকার মধ্যে সকলের উপস্থিতি কামনা করছি।
অনুরোধক্রমে
রোগন আরা বেগম
প্রধান শিক্ষক
মুহাম্মদ কামাল উদ্দিন উচ্চ বিদ্যালয়
18/02/2026
পবিত্র মাহে রমাদানের প্রথম দিন উপলক্ষে আগামীকাল স্কুল বন্ধ থাকবে।রবিবার থেকে যথারীতি স্কুল খোলা থাকবে।
নির্দেশক্রমে
প্রধান শিক্ষক
মুহাম্মাদ কামাল উদ্দিন উচ্চ বিদ্যালয়।
18/02/2026
এতদ্দ্বারা অত্র বিদ্যালয়ের" এস এস সি -২৬" ব্যাচের শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে,১৯/০২/২৬ বৃহস্পতিবার স্কুল বন্ধ থাকবে।১৯/০২/২৬ বৃহাস্পতিবারের পরীক্ষাটি ( ইংরেজি ১ম পত্র) ০৫/০৩/২৬ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। আগামী ২২/০২/২৬ রবিবার থেকে ইংরেজি ২য় পত্র পরীক্ষার মাধ্যমে মডেল টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে।
03/02/2026
নোটিশ
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পবিত্র শবে বরাত উপলক্ষে আগামীকাল বুধবার (০৪/০২/২০২৬) বিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ থাকবে।
পরবর্তী কার্যদিবসে বিদ্যালয়ের পাঠদান ও অন্যান্য কার্যক্রম যথারীতি চালু হবে।
আদেশক্রমে
রোগন আরা বেগম
প্রধান শিক্ষক
মুহাম্মদ কামাল উদ্দিন উচ্চ বিদ্যালয়
29/01/2026
আজ বৃহস্প্রতিবার শিক্ষকদের নির্বাচনী ট্রেইনিং উপলক্ষে , এবং আগামী ০১-০২-২০২৬ ইং তারিখ রোজ রবিবার মাগী পূর্ণিমা উপলক্ষে বিদ্যালয় বন্ধ থাকবে।সোমবার থেকে যথারীতি শ্রেণী কার্যক্রম শুরু হবে ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের অসমাপ্ত ইভেন্টগুলো অনুষ্ঠিত হবে।সকল শিক্ষার্থীকে বিদ্যালয়ে আসার নির্দেশ দেওয়া হল।
আদেশক্রমে
রোগন আরা বেগম
প্রধান শিক্ষক
মুহাম্মদ কামাল উদ্দিন উচ্চ বিদ্যালয়
29/01/2026
Annual sport's day at conference room.
25/01/2026
এতদ্দ্বারা অত্র বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ২৬/০১/২৬ খ্রিস্টাব্দ, সোমবার থেকে ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে। সোমবার থেকে সকল শিক্ষার্থীদের উপস্থিতির জন্য নির্দেশ দেওয়া যাচ্ছে।
নির্দেশক্রমে
প্রধান শিক্ষক
মুহাম্মদ কামাল উদ্দিন উচ্চবিদ্যালয়
17/01/2026
📢📢📢 নোটিশ 📢📢📢
এতদ্বারা মুহাম্মদ কামাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির সকল শিক্ষার্থী ও অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে—
✅ বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির নিয়মিত ক্লাস নির্ধারিত সময়সূচি অনুযায়ী যথারীতি চলমান থাকবে।
✅ ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে যারা এখনো ভর্তি হয় নাই তারা স্ব স্ব শ্রেণি শিক্ষকের নিকট আগামী রবিবার ও সোমবারের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করতে হবে ।
✅ আগামীকাল ৮ম শ্রেণির ভর্তিকৃত শিক্ষার্থীদের বই বিতরণ করা হবে।
✅ ২য় পিরিয়ড শেষে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বাচাই পর্ব শুরু হবে।
অতএব, ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির সকল শিক্ষার্থীকে বিদ্যালয়ে যথাসময়ে উপস্থিত থেকে উপরোক্ত কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।
আদেশক্রমে
রোগন আরা বেগম
প্রধান শিক্ষক
মুহাম্মদ কামাল উদ্দিন উচ্চ বিদ্যালয়