22/08/2024
আসসালামু আলাইকুম/আদাব,
★ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাড়াঁন★
সাতকানিয়া-লোহাগাড়া স্টুডেন্টস ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর পক্ষ হতে দেশের বিভিন্ন স্থানের বন্যা কবলিত মানুষদের সহযোগিতার উদ্দেশ্যে যাত্রা করবে।
আপনাদেরকে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের আর্থিক সহযোগিতার জন্য পাশে দাড়াঁনোর জন্য অনুরোধ করছি।
এই মুহূর্তে সবকিছু বিবেচনায় আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন ফান্ড। আমাদের সাধ্য অনুযায়ী বন্যার্তদের পাশে দাড়াই।
সাধারণ শিক্ষার্থীবৃন্দ,
সাতকানিয়া-লোহাগাড়া স্টুডেন্টস ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
ডোনেশন পাঠাতে :
1) Sakil Bin Alim (Anthropology, 2019-20) 01874756023 Bkash/Nagad)
2) Md. Rakib Mahmud (Anthropology, 2020-21)
01639-050226 Bkash/Nagad)
3) Symon Islam (Political Science, 2021-22)
01818906874 BKash/Nagad)
02/04/2024
সাতকানিয়া-লোহাগাড়া স্টুডেন্ট'স ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত ”ইফতার মাহফিল ও গুণীজন সংবর্ধনা-২০২৪”।
আমাদের এই আয়োজনে সংবর্ধিত অতিথি ছিলেন সাতকানিয়া-লোহাগাড়ার কৃতিসন্তান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আবু তাহের স্যার। এছাড়াও এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. বেণু কুমার দে, সাতকানিয়া-লোহাগাড়ার সম্মানিত শিক্ষকগণ, সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের পাশাপাশি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
26/03/2024
Wishing everyone a happy Independence Day. We remembering all the martyrs of the Liberation War with humble reverence who sacrificed their blood for this independence.
Joy Bangla 🇧🇩
25/03/2024
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের বিদায়ী সদস্য সাতকানিয়ার কৃতি সন্তান শিক্ষাবিদ প্রফেসর ড: আবু তাহের স্যার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি মনোনীত হওয়ায় ফুলেল শুভেচ্ছা জানিয়ে সাক্ষাত করেন সাতকানিয়া-লোহাগাড়া স্টুডেন্টস ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থীরা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একজন স্মার্ট, ভিশনারি ও একাডেমিক গবেষককে ভিসি হিসেবে পেল। আশা করছি স্যারের নেতৃত্বে চবি বিদ্যমান সংকট ও অনিয়ম মোকাবিলা করে শিক্ষা ও গবেষণায় এগিয়ে যাবে। এসময় উপস্থিত ছিলেন ফোরামের সম্মানিত সভাপতি Kaisar Hamid এবং সাধারণ সম্পাদক Sadman Sayed Siham সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
08/03/2024
গত ৭-ই মার্চ, ২০২৪ ইং তারিখে সাতকানিয়া- লোহাগাড়া স্টুডেন্টস ফোরাম কর্তৃক আয়োজিত "বার্ষিক ভ্রমণ ও মিলনমেলা- ২০২৪" সফলভাবে সম্পন্ন হয়েছে।
সারাদিনের এই রাঙামাটি ভ্রমণে ফোরামের প্রায় ৯০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এই ভ্রমণে স্পন্সর করে আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানাই কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক Sajeda Surat আপা এবং Divine Integrated Development Association কে ।
সকলের সহযোগিতা ও আন্তরিকতার মাধ্যমেই ফোরামের কার্যক্রম উত্তরোত্তর সফলতা লাভ করবে এমন আশাবাদ ব্যক্ত করেন সংগঠনের সভাপতি মোঃ কাইসার হামিদ এবং সাধারণ সম্পাদক সাদমান সায়েদ সিহাম।
03/03/2024
শীতের বিদায়ী আর বসন্তের আগমনী বার্তার সম্মিলনে সাতকানিয়া- লোহাগাড়া স্টুডেন্ট'স ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত হতে যাচ্ছে "বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলনমেলা -২০২৪"
★ তারিখ: ০৭ মার্চ, ২০২৪