Uloomul Hadith Darul Uloom Hathazari - উলূমুল হাদীস দারুল উলূম হাটহাজারী

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • Uloomul Hadith Darul Uloom Hathazari - উলূমুল হাদীস দারুল উলূম হাটহাজারী

Uloomul Hadith Darul Uloom Hathazari - উলূমুল হাদীস দারুল উলূম হাটহাজারী قسم الحديث الشريف بدار العلوم هاتهزاري Department of Higher Hadith research - হাদীস গবেষণা বিভাগ

ইলমুল হাদিস। শরীয়তের সঠিক বুঝ, ফিকহের মাসায়েল ও আকিদার ভারসাম্য,সবকিছুর ভিত্তিই হাদিসের ওপর প্রতিষ্ঠিত। আর হাদিসকে সহীহভ...
29/01/2026

ইলমুল হাদিস। শরীয়তের সঠিক বুঝ, ফিকহের মাসায়েল ও আকিদার ভারসাম্য,সবকিছুর ভিত্তিই হাদিসের ওপর প্রতিষ্ঠিত। আর হাদিসকে সহীহভাবে বুঝতে উলূমুল হাদিসের কোনো বিকল্প নেই।
উলূমুল হাদিস এক গভীর ও বিস্তৃত ইলম। ইমাম হাযেমী (রহ.) বলেন সারাজীবন হাদিসের একটি শাখা নিয়ে গবেষণা করলেও এর শেষ সীমায় পৌঁছানো সম্ভব নয়। তবুও উলামায়ে কেরাম এ ইলমকে পাঁচটি মৌলিক শাখায় বিন্যস্ত করেছেন।
তাখরীজ, মুসতালাহ, জারহ ওয়া তা‘দীল, ইলমুর রিজাল ও ইলালুল হাদিস।
হাদিস কেবল কিতাবি জ্ঞান নয়; বরং আমাদের ইবাদত, লেনদেন, আখলাক ও সামাজিক জীবনের বাস্তব দিকনির্দেশনা। আর কে বর্ণনা করেছেন, কীভাবে বর্ণনা হয়েছে, কোথায় দুর্বলতা আছে, এসব প্রশ্নের উত্তর দেয় উলূমুল হাদিস।
মুহাদ্দিস হওয়া সবার জন্য ফরজ নয়,
কিন্তু হাদিস সম্পর্কে অজ্ঞ থাকা একজন তালিবুল ইলমের জন্য লজ্জাজনক।
আজকের কষ্টই আগামীকালের দ্বীনি আলো।
এই নিয়তেই হাদিসের পথে চলাই হোক আমাদের অঙ্গীকার।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে এ মহামূল্যবান ইলমে সময় দেওয়ার তাওফীক দান করুন। আমিন। 🤲

সুন্নাহ কেবল ইতিহাসের অংশ নয়, বরং এটি ইসলামের এক অকাট্য ভিত্তি। ​যুগে যুগে সুন্নাহকে ঘিরে ধেয়ে এসেছে নানামুখী প্রশ্ন, আপ...
08/12/2025

সুন্নাহ কেবল ইতিহাসের অংশ নয়, বরং এটি ইসলামের এক অকাট্য ভিত্তি। ​যুগে যুগে সুন্নাহকে ঘিরে ধেয়ে এসেছে নানামুখী প্রশ্ন, আপত্তি ও সংশয়। কখনো তা অজ্ঞতা প্রসূত, আবার কখনো কুযুক্তির আড়ালে দ্বীনের মূল শিকড় উপড়ে ফেলার হীন প্রচেষ্টায়। কিন্তু আঁধারের বিপরীতে সত্যের আলোকবর্তিকা সর্বদা ছিল প্রজ্জ্বলিত।

​কেননা, আমাদের দৃঢ়তার সাথে স্মরণ রাখা জরুরি যে—
​সুন্নাহর বিরুদ্ধে উত্থাপিত প্রতিটি সংশয়ের বিপরীতে রয়েছে সুস্পষ্ট, সুসংগঠিত এবং দলীলভিত্তিক অকাট্য জবাব। ​কুরআনুল কারীম, সহীহ হাদীস এবং সালাফে সালিহীনের তাহকীকী মিরাস সেই ইলমি জবাবগুলোকে যুগে যুগে সংরক্ষণ করে আসছে।

সেই ইলমী উত্তরাধিকারের মশাল হাতে, বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী এই আলোচনাকে কেন্দ্র করে উম্মুল মাদারিসের "উলুমুল হাদীস" বিভাগের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে এক বিশেষ আয়োজন: বার্ষিক শানদার ইলমি সেমিনার।

​সুন্নাহর সুরক্ষা ও ইলমী জ্ঞান অর্জনের এই বরকতময় মজলিসে আপনারা সকলেই আমন্ত্রিত।

আসুন সুন্নাহর দুর্গে প্রবেশ করি এবং ইলমের আলোয় সংশয়ের আঁধার দূর করি।

এই মাকবারায়ে শুয়ে আছেন কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবু নগরী রহঃ। سقى الله ثراه وجعل الجنه مثواه
19/08/2025

এই মাকবারায়ে শুয়ে আছেন কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবু নগরী রহঃ। سقى الله ثراه وجعل الجنه مثواه

22/05/2024

একটু আত্ম-পর্যালোচনা আর চিন্তা করে উত্তর দিন। আজকাল সবচেয়ে বেশি সময় নষ্ট হয় কিসের মাধ্যমে ?

25/04/2024

উলূমুল হাদিস বিভাগে ভর্তি পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন তাদের নামের লিস্ট আজ (২৫/৪/২০২৪ ইং )আসরের পর উলুমুল হাদিস বিভাগের নোটিশ বোর্ডে টানিয়ে দেওয়া হবে।

এবং তাদের মৌখিক পরীক্ষার নির্দেশনাসমূহ দেওয়া থাকবে। ইনশাআল্লাহ

আগামী বছর ১৪৪৫-৪৬ হিজরী সনে উম্মুল মাদারিস দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় উচ্চতর উলূমুল হাদীস (গবেষণা) বিভা...
12/02/2024

আগামী বছর ১৪৪৫-৪৬ হিজরী সনে উম্মুল মাদারিস দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় উচ্চতর উলূমুল হাদীস (গবেষণা) বিভাগে ভর্তি ইচ্ছুক ছাত্র ভাইদের জন্য বিশেষ আহবান।

31/01/2024

ড. নুরুল আবছার আযহারী

আলহামদুলিল্লাহ!
হাটহাজারি মাদরাসার উচ্চতর হাদিস গবেষণা বিভাগে ড. নুরুল আবসার আল আজহারী হাফি. {علم علل الحديث} সংক্রান্ত গুরুত্বপূর্ণ উন্মুক্ত আখেরী মুহাজারা পেশ করছেন।

17/01/2024

ইমাম আ’যম আবু হানিফা (রহ.) গবেষণামূলক সেমিনার –২৩ঈ.
~ইমাম আজম আবু হানিফা রহ, এর উপর হাদিস স্বল্পতার আপত্তি ও তার জবাব।
আলোচক: হা. মাও. আবু রায়হান মোমেনশাহী
#উলূমুল_হাদিস_দ্বিতীয়_বর্ষ_হাটহাজারী
#গবেষণামূলক_সেমিনার২৩ঈ.
দ্বিতীয় স্থান অধিকারী।

02/11/2023

হাফেজ মাওলানা শফিকুল ইসলাম গোপালগঞ্জী
শিক্ষার্থী: উচ্চতর হাদিস গবেষণা বিভাগ ২য় বর্ষ
বিষয়:
মুহাদ্দিসিনেকেরামের দৃষ্টিতে ইমাম আবু হানিফা'র স্মৃতিশক্তি আপত্তি ও অপোনোদন
#উলূমুল_হাদিস_হাটহাজারী
#গবেষণামূলক_সেমিনার২৩ঈ.

21/10/2023

আলহামদুলিল্লাহ আমাদের সেমিনার সফলভাবে সম্পূর্ণ হয়েছে।

এই পেজ থেকে সরাসরি (Live ) সম্প্রচার  হবে ইনশাআল্লাহ।
20/10/2023

এই পেজ থেকে সরাসরি (Live ) সম্প্রচার হবে ইনশাআল্লাহ।

Address

Hathazari
Chittagong
4330

Alerts

Be the first to know and let us send you an email when Uloomul Hadith Darul Uloom Hathazari - উলূমুল হাদীস দারুল উলূম হাটহাজারী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Uloomul Hadith Darul Uloom Hathazari - উলূমুল হাদীস দারুল উলূম হাটহাজারী:

Shortcuts

Share