21/05/2026
♦️নোটিশ ♦️
✨ পবিত্র ঈদুল আযহা ও গ্রীষ্মকালীন অবকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি ✨
ঐতিহ্যবাহী জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা কামিল মাদ্রাসার সম্মানিত শিক্ষক-কর্মচারী, প্রিয় শিক্ষার্থী ও অভিভাবকের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পবিত্র ঈদুল আযহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে আগামী ২৪/০৫/২০২৬ খ্রি. রবিবার হতে ১১/০৬/২০২৬ খ্রি. বৃহস্পতিবার পর্যন্ত মাদ্রাসার সকল শ্রেণির পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।
আগামী ১৪/০৬/২০২৬ খ্রি. (রবিবার) হতে যথারীতি মাদ্রাসার সকল কার্যক্রম পুনরায় শুরু হবে ইনশাআল্লাহ।
#বিশেষ নির্দেশনা : মাদ্রাসা খোলার পর অর্ধ-বার্ষিক পরীক্ষা শুরু হবে, তাই বন্ধকালীন পরীক্ষার প্রস্তুতির জন্য পড়াশোনায় মনোযোগী হবে।
অতএব, সংশ্লিষ্ট সকলকে খোলার দিন যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
মহান আল্লাহ পাক সবাইকে সুস্থতা, নিরাপত্তা ও কল্যাণ দান করুন। হাযরাতে কেরামের নেগাহে করম নসীব করুন। আমিন
।। আগাম ঈদুল আযহা মোবারক।।
-----‐-
ড.মোহাম্মদ সরওয়ার উদ্দিন
অধ্যক্ষ
জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা কামিল মাদ্রাসা, ষোলশহর, চট্টগ্রাম।
17/05/2026
খাজা আবদুর রহমান চৌহরভী রাদ্বিয়াল্লাহু তা'আলা আনহু'র ১০৫ তম সালানা ওরস মোবারক মঙ্গলবার।
05/05/2026
ইসলামিক ফাউণ্ডেশনের প্রতিযোগিতা বিজ্ঞপ্তি
29/04/2026
আজ ২৯ এপ্রিল ২০২৬, বুধবার চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা কামিল মাদ্রাসার ডিজিটালাইজেশন কার্যক্রমের অংশ হিসেবে মাদ্রাসা কর্তৃপক্ষ ও দেশ ইউনিভার্সাল প্রাইভেট লিমিটেডের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে একটি গুরুত্বপূর্ণ “আলোচনা ও সৌহার্দ্য সম্প্রীতি সভা” অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় মাদ্রাসার পক্ষ থেকে উপস্থিত ছিলেন জামেয়া মহিলা মাদরাসার অধ্যক্ষ ও সদস্য সচিব ডক্টর মোহাম্মদ সরওয়ার উদ্দিন,উপাধ্যক্ষ ডক্টর মোহাম্মদ সাইফুল আলম,আইটি এক্সিকিউটিভ নুর কাউছার উদ্দীন, একাউন্টেন্ট শারমিন আকতার, অফিস একডেমিক কর্মকর্তা মাওলানা আবু বক্কর সিদ্দিকসহ অন্যান্য সদস্যবৃন্দ এবং দেশ ইউনিভার্সাল প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপদেষ্টা লেফটেন্যান্ট কর্ণেল এ.ওয়াই. যোবাইর উল্লাহ (অবঃ), নির্বাহী পরিচালক মুসাররাত নাঈমা (অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজ), সহকারী ব্যবস্থাপক মুহাম্মদ ইয়াছিন ইকবাল, ব্যবসা উন্নয়ন অফিসার তাসনিম ইয়াসমিন সহ প্রতিষ্ঠানের অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় মাদ্রাসার ডিজিটালাইজেশন কার্যক্রম, আইটি অবকাঠামো উন্নয়ন এবং আধুনিক শিক্ষা ব্যবস্থার সাথে সামঞ্জস্য রেখে প্রযুক্তিগত উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং বিভিন্ন কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন।
এছাড়াও জামেয়া মহিলা কামিল মাদ্রাসাকে একটি ডিজিটাইজ মডেল মাদ্রাসা হিসেবে গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করা হয় এবং ভবিষ্যৎ সহযোগিতার রূপরেখা নির্ধারণ করা হয়।
28/04/2026
কুতুবুল আউলিয়া, বানিয়ে জামেয়া, দাদা হুজুর কেবলা, আউলাদে রাসূল রাহনুমায়ে শরিয়ত ও তরিকত, হাফিজ ক্বারি সৈয়দ আহমদ শাহ সিরিকোটি রহমাতুল্লাহি আলাইহির পবিত্র সালনা ওরস মোবারক, ৩০ এপ্রিল, বৃহস্পতিবার জামেয়া ময়দানে অনুষ্ঠিত হবে।
আজিমুশশান সফলতা কামনা করছি।
20/04/2026
জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা কামিল মাদরাসা-ষোলশহর, চট্টগ্রাম। এর দাখিল পরীক্ষার্থী-২০২৬ ছাত্রীদের আসন বিন্যাস।
19/04/2026
দাখিল পরীক্ষা ২০২৬ এর রুটিন। সকলের জন্য শুভকামনা রইল।