Baitush Sharaf Islamic Research Institute

Baitush Sharaf Islamic Research Institute Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Baitush Sharaf Islamic Research Institute, Educational Research Center, Baitush Sharaf Complex, Dhanialapara, Allama Shah Abdul Jabbar Rah. Road, Chittagong.

--বায়তুশ শরফে আয়োজিত সেমিনার বক্তারা--❝সম্পত্তির বিরোধ নিষ্পত্তি ও বন্ঠনের ক্ষেত্রে ইসলামী আইন অনুসরণ করা হলেও ফৌজদারি আ...
29/12/2025

--বায়তুশ শরফে আয়োজিত সেমিনার বক্তারা--

❝সম্পত্তির বিরোধ নিষ্পত্তি ও বন্ঠনের ক্ষেত্রে ইসলামী আইন অনুসরণ করা হলেও ফৌজদারি আদালতে পুরোপুরি উপেক্ষিত❞

২৯ ডিসেম্বর ২০২৫ সোমবার চট্টগ্রাম বায়তুশ শরফ ইসলামী গবেষণা প্রতিষ্ঠান মিলনায়তনে "বাংলাদেশের বিদ্যমান আইন ইসলামিকরণ: সমস্যা ও উপায়" শীর্ষক পার্টিসিপেটরি সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাহবারে বায়তুশ শরফ শায়খ আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী (মা.জি.আ)।

প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও বাংলাদেশ ইসলামিক ল' রিসার্চ এন্ড লিগ্যাল এইড সেন্টার, ঢাকা এর চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ শামছুল আলম ঢাকা, গেস্ট অব অনারের বক্তব্য রাখেন আইআইইউসির সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.আবু বকর রফিক আহমদ। সেমিনারে মডারেটরের দায়িত্বে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের প্রফেসর ড. আ ক ম আবদুল কাদের। কী-নোট স্পীকারের প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আহমদ আলী।

প্রবন্ধকার বলেন, ইসলামী আইনের বাস্তবায়ন ছাড়া বিশ্বে কখনো বৈষম্য দূর হবে না। বাংলাদেশে প্রচলিত বিচার ব্যবস্থায় বৃটিশ আমল থেকে দেওয়ানি আদালতে সম্পত্তির বিরোধ নিষ্পত্তি ও বন্ঠনের ক্ষেত্রে ইসলামী আইন অনুসরণ করা হলেও ফৌজদারি আদালতে পুরোপুরি উপেক্ষিত। ন্যায়বিচার নিশ্চিতকরণে ইসলামী আইনের বাস্তবায়ন অত্যাবশ্যক। প্রধান অতিথি বলেন, আল্লাহর সৃষ্টিজগত থেকে মানব সমাজ যেমনিভাবে সমান উপকার ভোগ করে, তেমনি ইসলামী আইনও সকল মানুষের জন্য ন্যায় বিচারের নিশ্চয়তা প্রদান করে।

সভাপতি তাঁর বক্তব্যে বলেন, আইনের ইসলামিকরণ ছাড়া সমাজ ও রাষ্ট্রে কখনো ইনসাফ কায়েম হবে না। আল্লাহর ঘোষণা হলো, সৃষ্টি যার আইন চলবে তার। আহকামুল হাকিমিন হিসেবে আল্লাহর বিধান আজ মানুষের কাছে অপরিচিত। বক্তাগণ বলেন, বাংলাদেশে প্রচলিত ইংরেজ আমলের আইনের ইসলামিকরণ পর্যায়ক্রমে সম্ভব। যেমন ইসলামী ব্যাংকিং ব্যবস্থা এক সময় অপরিচিত হলেও এখন জনপ্রিয়তার শীর্ষে।

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দীন তালুকদার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সিনিয়র আইনজীবি এডভোকেট জিয়া হাবীব আহসান, বাংলাদেশ ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল সেন্টারের জেনারেল সেক্রেটারি ব্যারিস্টার মোহাম্মদ বেলায়েত হোসেন, বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদের সেক্রেটারি জেনারেল হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ।

আলোচনায় অংশ নেন প্রফেসর ড.মুহাম্মদ এনামুল হক, প্রফেসর ড. মেহাম্মদ নাছির উদ্দীন মিঝি, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। প্রফেসর ড. মুহাম্মদ মমতাজ উদ্দীন কাদেরী, প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রফেসর ড. মুহাম্মদ নাজমুল হক নদভী, প্রফেসর ড. বি এম মফিজুর রহমান আজহারী, ড. মুহাম্মদ ঈসা শাহেদী, অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মহসীন ভূঁইয়া, অধ্যক্ষ মাওলানা আবু ছালেহ মুহাম্মদ সলীমুল্লাহ, অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ফারুক হোসাইন, মুহাদ্দিস মাওলানা নোমান আযহারি, মুহাদ্দিস মাওলানা আফীফ ফুরকান মাদানী, মুহাদ্দিস মাওলানা এনামুল হক সিরাজ মাদানী, দারুল উলুম মুঈনুল ইসলাম, হাটহাজারী, মাওলানা শুয়াইব মক্কী মুহাদ্দিস, জামেয়া দারুল মাআারিফ, মাওলানা আনোয়ার শাহ আযহারি, মুহাদ্দিস, হাটহাজারী মাদরাসা। সেমিনারে কো অর্ডিনেটর ছিলেন মোঃ শহীদুল ইসলাম, ড. মুহাম্মদ ওয়ালী উল্লাহ মঈন।

পার্টিসিপেটরি সেমিনার বিষয়: "বাংলাদেশের বিদ্যমান আইন ইসলামিকরণ : সমস্যা ও উপায়"সভাপতিত্ব করবেন রাহবারে বায়তুশ শরফ শায...
22/12/2025

পার্টিসিপেটরি সেমিনার
বিষয়: "বাংলাদেশের বিদ্যমান আইন ইসলামিকরণ : সমস্যা ও উপায়"

সভাপতিত্ব করবেন রাহবারে বায়তুশ শরফ শায়খ আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী (মা.জি.আ), পীর সাহেব বায়তুশ শরফ

২৯ ডিসেম্বর ২০২৫, সোমবার, বিকাল ৪টা
স্থান: বায়তুশ শরফ ইসলামী গবেষণা প্রতিষ্ঠান মিলনায়তন, বায়তুশ শরফ কমপ্লেক্স, শাহ আবদুল জব্বার রাহ. সড়ক, ধনিয়ালাপাড়া, চট্টগ্রাম।

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি (UNESCO) কর্তৃক বায়তুশ শরফ ইসলামী গবেষণা জার্নালের আন্তর্জাতিক স্বীকৃতি (ISSN) অর্জ...
13/09/2025

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি (UNESCO) কর্তৃক বায়তুশ শরফ ইসলামী গবেষণা জার্নালের আন্তর্জাতিক স্বীকৃতি (ISSN) অর্জন 🎖️ আলহামদুলিল্লাহ

আন্তর্জাতিক স্বীকৃত গবেষণা জার্নাল “মাজাল্লাতু আয যিকর ওয়াল ফিকর” এর মোড়ক উন্মোচন ও "Mysticism According to Jalaluddin R...
18/01/2025

আন্তর্জাতিক স্বীকৃত গবেষণা জার্নাল “মাজাল্লাতু আয যিকর ওয়াল ফিকর” এর মোড়ক উন্মোচন ও "Mysticism According to Jalaluddin Rumi (Rah.) বিষয়ের উপর সেমিনার

সভাপতি: রাহবারে বায়তুশ শরফ আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী (মা.জি.আ), পীর সাহেব বায়তুশ শরফ
প্রবন্ধকার: প্রফেসর ড. আ.ক.ম আবদুল কাদের, আরবি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

১৮ জানুয়ারি, ২০২৫
শনিবার, বিকাল ২.৩০
বায়তুশ শরফ ইসলামী গবেষণা প্রতিষ্ঠান
শাহ আবদুল জব্বার রাহ. সড়ক, ধনিয়ালাপাড়া, চট্টগ্রাম।

আলহামদুলিল্লাহ্‌, বায়তুশ শরফ আনজুমনে ইত্তহাদ বাংলাদেশের সম্মানিত সভাপতি ও রাহবারে বায়তুশ শরফ আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল...
05/12/2024

আলহামদুলিল্লাহ্‌, বায়তুশ শরফ আনজুমনে ইত্তহাদ বাংলাদেশের সম্মানিত সভাপতি ও রাহবারে বায়তুশ শরফ আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী (মা.জি.আ) এর পৃষ্ঠপোষকতায় বায়তুশ শরফ ইসলামী গবেষণা প্রতিষ্ঠান চট্টগ্রাম নবোদ্যোমে ও স্বমহিমায় উদ্ভাসিত হয়ে প্রতিষ্ঠাকালীন সময়ের গৌরবান্বিত ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে যাচ্ছে।

ইতোমধ্যে বেশ কয়েকটি গবেষণামূলক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। BSIRIC এর মহাপরিচালক (অবৈতনিক) হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের খ্যাতনামা অধ্যাপক, বিশ্ববরেণ্য গবেষক ও শিক্ষাবিদ ড. আ ক ম আবদুল কাদের স্যারকে দায়িত্ব প্রদান করা হয়েছে। দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সম্মানীত অধ্যাপকবৃন্দের গবেষণা প্রবন্ধের সমাহারে স্বীকৃত গবেষণা জার্নাল শীঘ্রই আলোর মুখ দেখবে ইনশাআল্লাহ। গবেষণা পদ্ধতি অনুসরণে পিয়ার রিভিউ করে বাছাইকৃত প্রবন্ধগুলো এতে স্থান পেয়েছে।

আলহামদুলিল্লাহ্‌, মুহতারাম রাহবারে বায়তুশ শরফ নিজেই এই গবেষণা জার্নালের নামকরণ করেছেন "মাজাল্লতু আয যিকর ওয়াল ফিকর"।
এই জার্নালের সার্বিক তত্ত্বাবধানে দেশি ও বিদেশী বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের খ্যাতিমান অধ্যাপক ও চিন্তক- গবেষকগণের সমন্বয়ে শক্তিশালী উপদেষ্টা পর্ষদ ও সম্পাদনা পর্ষদ রয়েছে। মাতৃভাষা বাংলা, আরবী ও ইংরেজি ভাষার প্রবন্ধে সম্মৃদ্ধ এই জার্নাল জানান দিবে রাহবারে বায়তুশ শরফের গবেষণা দৃষ্টিভঙ্গি ও জ্ঞানের আলো ছড়ানোর অপরিসীম স্পৃহার অদম্য বাসনা।

বিশ্ববিদ্যালয়ের সম্মানীত শিক্ষক ও অন্যান্য পর্যায়ের গবেষক - লেখকগণ আন্তর্জাতিক গবেষণা পদ্ধতি অনুসরণে প্রবন্ধ প্রণয়ন করে পরবর্তী সংখ্যায় প্রকাশের জন্য যোগাযোগ করতে পারেন।

সম্পাদনা বিভাগ
01715100511

২৭ ফেব্রুয়ারি ২০২৪ , নবপ্রতিষ্ঠিত বায়তুশ শরফ ইসলামী গবেষণা কেন্দ্র ঢাকার শুভ উদ্বোধনী অনুষ্ঠান ও সেমিনার গবেষণা কেন্দ্র ...
27/02/2024

২৭ ফেব্রুয়ারি ২০২৪ , নবপ্রতিষ্ঠিত বায়তুশ শরফ ইসলামী গবেষণা কেন্দ্র ঢাকার শুভ উদ্বোধনী অনুষ্ঠান ও সেমিনার গবেষণা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হবে ইনশা'আল্লাহ ।

উদ্বোধন এবং সভাপতিত্ব করবেন শায়খ আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী (মা.জি.আ), রাহবারে বায়তুশ শরফ।

সেমিনার পরবর্তী বার্ষিক ওয়াজ এবং দরবারের ত্রিরত্নের ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হবে।

স্থান : বায়তুশ শরফ কমপ্লেক্স, ফার্মগেট, ঢাকা

- সকলের প্রতি দাওয়াত রইলো

আল্লামা ইকবাল আধুনিক চিন্তাবিদদের মধ্যে যুগান্তকারী হিসাবে পরিগণিত। মুসলিম জাতির অধঃপতন তাকে পীড়া দিয়েছিল। এক সময়ের বিশ্...
20/07/2023

আল্লামা ইকবাল আধুনিক চিন্তাবিদদের মধ্যে যুগান্তকারী হিসাবে পরিগণিত। মুসলিম জাতির অধঃপতন তাকে পীড়া দিয়েছিল। এক সময়ের বিশ্ববিজয়ী মুসলিম জাতির অধোগতির কারণ খুঁজতে থাকেন প্রতিনিয়ত। ইসলামের শিক্ষাকে দেখেছেন বৈপ্লবিক দৃষ্টিকোণ থেকে। দেখিয়েছেন ইসলাম দার্শনিক ও বৈজ্ঞানিক আলোচনার অনুপ্রেরণা জাগিয়ে তুলে। কোরআন ইহজগৎ আর পরজগতের মধ্যে সমন্বয় সাধন করে মানবজীবনের সর্বোচ্চ মূল্যবোধসমূহের বাস্তব রূপায়ণের নির্দেশনা দেয়। ইকবালের সেই চিন্তাধারা শুধু মুসলিম জাতিকেই উদ্বুদ্ধ করেনি; বিশ্বের প্রগতিশীল মানবমনকেও আন্দোলিত করেছে। আধুনিক মুসলিম বিশ্বে জ্ঞানতাত্ত্বিক চর্চার যে উৎসাহ পরিলক্ষিত হচ্ছে; তার যুগস্রষ্টা আল্লামা ইকবাল।

বায়তুশ শরফ ইসলামী গবেষণা প্রতিষ্ঠান এর আয়োজনে আগামী ২২ জুলাই, বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে ❝মুসলিম মননে আল্লামা ইকবালের চিন্তা ও দর্শনের প্রভাব: পরিপ্রেক্ষিত একবিংশ শতাব্দী❞ শীর্ষক সেমিনার।

মূল প্রবন্ধ পাঠ করবেন রাহবারে বায়তুশ শরফ শায়খ আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী (মা.জি.আ), পীর সাহেব বায়তুশ শরফ।
সভাপতিত্ব করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আ.ক.ম আবদুল কাদির।

স্থান: বায়তুশ শরফ ইসলামী গবেষণা প্রতিষ্ঠান মিলনায়নতন, ধনিয়ালাপাড়া, চট্টগ্রাম।

ইসলামী শিক্ষা সংস্কৃতির বিকাশ ও আর্তমানবতার সেবায় হাদীয়ে যামান শাহ সূফী মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার রাহ. এর অবদান শী...
05/01/2022

ইসলামী শিক্ষা সংস্কৃতির বিকাশ ও আর্তমানবতার সেবায় হাদীয়ে যামান শাহ সূফী মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার রাহ. এর অবদান শীর্ষক সেমিনার

সভাপতিত্ব করবেন রাহবারে বায়তুশ শরফ আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী (মা.জি.আ), পীর সাহেব বায়তুশ শরফ ও সভাপতি - বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ।
মূল প্রবন্ধ উপস্থাপন করবেন মাওলানা মুহাম্মদ মাহবুবুর রহমান, পিএইচডি গবেষক - ঢাকা বিশ্ববিদ্যালয় ও আবরী প্রভাষক, দারুল উলুম কামিল মাদরাসা চট্টগ্রাম।

সময়: ৬ জানুয়ারি ২০২২, বৃহস্পতিবার, সকাল দশটা
আয়োজনে: বায়তুশ শরফ ইসলামী গবেষণা প্রতিষ্ঠান

Address

Baitush Sharaf Complex, Dhanialapara, Allama Shah Abdul Jabbar Rah. Road
Chittagong
4100

Alerts

Be the first to know and let us send you an email when Baitush Sharaf Islamic Research Institute posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Baitush Sharaf Islamic Research Institute:

Shortcuts

Share