16/05/2025
✍️
প্রজ্ঞা ক্রয়ের মুদ্রার নাম "সওয়াব"
শব্দরূপে জ্ঞান তো টাকা দিয়ে বই কিনে,
বিভিন্ন কোর্স করে বা
দ্বীনি প্রতিষ্ঠানে পড়াশোনা করে অর্জন করাই যায়।
কিন্তু ইলমের অন্তর্নিহিত তাৎপর্য ও প্রজ্ঞা অর্জন করতে লাগে সওয়াব নামক মূদ্রা।
হে ত্বলিবুল ইলম! সওয়াব জমা করো, তা দিয়ে প্রজ্ঞা কেনো।
স্মরণ রাখো,টাকা দিয়ে ইনফরমেশন কেনা যায়,
আর সওয়াব দিয়ে প্রজ্ঞা।
এবার জেনে নাও, সর্বাধিক সওয়াব অর্জন হয় সকল ফরজ, ওয়াজিব ইবাদতের মাধ্যমে, অতঃপর গভীর রাতের ইবাদত দ্বারা।
এই ইবাদাতের সংজ্ঞা ব্যপক।
একজন মুসলমানের হায়াতে জিন্দেগী কেমন হওয়া উচিত; যার ২৪ ঘন্টাই ইবাদতের শামিল তা জানতে
হাকীমুল উম্মত রহঃ এর "হায়াতুল মুসলিমীন"মন লাগিয়ে পড় এবং তদানুযায়ী নিজের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হও..."আমি প্রকৃত মুসলমান হবোই"!
দু'জাহানের শান্তি, সম্মান, সফলতা শুধুই তোমার, শুধুই তোমার।
সূর্যটাও তোমার, চন্দ্রটাও তোমার, জমিন তোমার, আসমানও তোমার,
গর্তের পীপিলিকা থেকে শুরু করে সাগরের মাছ, জ্বীন-ইনসান, মালাঈকার দল সব তোমারই জন্য।
ওয়াল্লাহি!সব তোমার, সব তোমার।
ইলমের সাথে ইবাদতের মিশ্রণে যদি প্রকৃত মুসলমান হতে পারো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা তোমার হৃদয়ে ঈমান খোদাই করে দিবেন এবং
~~~ তুমিই হবে সে ব্যক্তি~~~
যার সম্পর্কে রব সূরা মুজাদালার ২২ নং আয়াতে বলেছেন-وَاَیَّدَہُمۡ بِرُوۡحٍ مِّنۡہُ যাদেরকে তিনি শক্তিশালী করেন অদৃশ্য শক্তি দ্বারা।