Laila Masud High School

Laila Masud High School

Share

School

14/01/2026

একটি জরুরি ঘোষণা ঃ
******************
অত্র প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দশম শ্রেণির সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যারা এখনো ২০২৬ শিক্ষা বর্ষের নতুন বই সংগ্রহ কর নাই তারা আগামী রবিবার এর মধ্যে অফিসে যোগাযোগ করে বই সংগ্রহ করবে এবং নিয়মিত শ্রেণি কার্যক্রমে অংশ নিবে। বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা ২০২৬ আগামী রবিবার থেকে শুরু হচ্ছে ইনশাআল্লাহ, এতে সকলে বিভিন্ন ইভেন্ট এ অংশ গ্রহন করবে।

প্রধান শিক্ষক
লায়লা মছউদ উচ্চ বিদ্যালয়।

05/01/2026

ভাগ-অঙ্ক
লেখক: মাহবুব মোর্শেদ আনোয়ার

01/01/2026

নতুন বছর,
নতুন সকাল,
নতুন দিন,
একটি নতুন পরিকল্পনা,
সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় নতুন ভাবে পথচলা,
আমাদের আগামী দিনগুলো বিগত দিনের চেয়ে সুন্দর, সফল ও সার্থক হোক।
শুভ নববর্ষ।

26/12/2025

ইমাম আবদুল হাই লখনোবি রহ. তখন ছাত্র। একদিন পড়ার সময় পানি চাইলেন। পিতা চমকে উঠলেন। মনেমনে আফসোস করলেন, আমার ছেলে পড়াশোনায় এত অমনোযোগী কেন? পড়ার সময় পানির তৃষ্ণার কথা মনে আসে কেমনে? ইলমের সাগরে নিমজ্জিত হলে পৃথিবীর কোনোকিছুই তো মনে আসার কথা না।

পিতা খাদেমকে ডেকে বললেন, এক গ্লাস কেরোসিন আমার ছেলের সামনে রেখে এসো। খাদেম তাই করল। খাদেমকে বললেন, ছেলে কেরোসিনের গ্লাস কি করেছে? বলল, পান করে ফেলেছে! তিনি আলহামদুলিল্লাহ বলে তৎক্ষণাৎ ছেলেকে প্রতিষেধক খাওয়ালেন।

খাদেম জিজ্ঞেস করল, হুজুর! আলহামদুলিল্লাহ বলেছিলেন কেন? বললেন, পড়ার সময় পানি চাওয়ায় ভেবেছিলাম আমার ছেলের পড়ায় মনোযোগ কম। কিন্তু কেরোসিন পান করায় বুঝলাম মনোযোগ আছে। আল্লাহর শুকরিয়া আদায় করলাম।

আবদুল হাই লখনোবিকে হিন্দুস্তানের আবু হানিফা বলা। মাত্র ৩৯ বছর বয়সে ইন্তেকাল করেন। ১৮৪৮ জন্ম, ১৮৮৬ মৃত্যু। ২০০+ কিতাব রচনা করেন। আরবের বড় বড় আলেম তাঁর কিতাবের তাখরীজ, তালীক ও তাশরীহ করেছেন।

ইলমের সাগরে নিমজ্জিত হওয়ার চেয়ে আনন্দের কোনো বিষয় পৃথিবীতে নেই। এ বিষয়ে যামাখশারী রহ. এর বিখ্যাত একটি কবিতা আছে, এ মুহূর্তে মনে পড়ছে না।

নিচের ছবির দিকে তাকান। হসপিটালে শয্যাশায়ী মৃত্যুপথযাত্রী হয়েও কিতাব অধ্যয়নে নিমগ্ন। ছবিটি সংগৃহীত।

22/12/2025
05/11/2025

সকল অভিভাবকের কাছে বিনয়ের সাথে জানতে চাচ্ছি 🙏

কিছু সত্য কথা…

“রেজাল্ট নিয়ে প্রশ্ন করার আগে—এই কয়টা প্রশ্ন নিজেকে করুন, শ্রদ্ধেয় অভিভাবক!”

শিক্ষার্থীর রেজাল্ট খারাপ?
অসুবিধা নেই, আমি উত্তর দিতে রাজি।
তবে আগে কিছু জিনিস আপনি দেখিয়ে দিন:

📌 আপনার সন্তান প্রতিদিন কতক্ষণ রুটিন করে পড়াশোনা করে?
📌 কোন খাতা বা বইয়ে কী কী পড়া হয়েছে, আপনি জানেন তো?
📌 মাসে কয়টা কলম, কয়টা খাতা ফুরায় আপনার বাচ্চার?
📌 স্কুলের প্রতি ক্লাসে নিয়মিত গিয়েছে তো? অনুপস্থিতির হিসেব রাখেন তো?
📌 ঘরে মোবাইল বা টিভি কতটুকু সময় দখল করে থাকে তার জীবনে?

আমি শিক্ষক, দায়িত্ব নিতে পিছ পা হই না।
কিন্তু আপনার দায়িত্বটাও কি আপনি ঠিকঠাক পালন করছেন?

শিক্ষা শুধু স্কুলের চার দেয়ালে গড়ে ওঠে না। এটা পরিবার, সমাজ আর শ্রদ্ধাশীল পরিবেশের সম্মিলিত চেষ্টার ফসল।

👉 তাই বলছি, আপনার সন্তানকে প্রতিদিন একটি সুনির্দিষ্ট রুটিনে পড়ার টেবিলে বসান।
👉 তার খাতা-কলমের হিসেব রাখুন।
👉 স্কুলে পাঠানো, তার মনোযোগ—এসব বিষয় নজরে রাখুন।
তারপর আসুন আমাদের কাছে।
আমরাও বলবো—কোথায় সমস্যা, কোথায় সমাধান।

📣 অন্যথায়, শুধু শিক্ষকের দিকে আঙুল তুললে, সমস্যার শেকড় কখনোই ধরা যাবে না।

✋ শিক্ষকের প্রতি শ্রদ্ধা দেখান, দায়িত্বে পাশে থাকুন। তবেই তো গড়ে উঠবে আলোকিত প্রজন্ম।

তারপর যদি দেখেন শিক্ষক তার জায়গা থেকে গাফিলতি করছে,তবেই প্রশ্ন করুন।

(লেখাটি সংগৃহীত)

25/10/2025

সারা দেশব্যাপী এমপিও ভুক্ত শিক্ষক -কর্মচারীদের যুক্তিক দাবির প্রেক্ষিতে সংঘটিত স্মরণাতিত কালের জাতীয় শিক্ষক আন্দোলনের ফলে, কর্মবিরতিতে শিখন ঘাটতি পুরণের জন্য শনিবারও চট্টগ্রাম জেলার, সাতকানিয়া উপজেলাধীন লায়লা মছউদ উচ্চ বিদ্যালয় খোলা রাখা হয়েছে। পুরোদমে শ্রেণি কার্যক্রম চলমান রয়েছে।

22/10/2025

যৌক্তিক আন্দোলনের কারণে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দিতে বার্ষিক পরিক্ষার আগ পর্যন্ত শনিবারও শ্রেণি পাঠদান কার্যক্রম চলমান থাকবে।

21/10/2025

যৌক্তিক দাবী পূরণ হওয়ায় কর্মবিরতি প্রত্যাহার, আগামীকাল বুধবার থেকে শ্রেণি কার্যক্রম যথারীতি চলবে।

20/10/2025

শোনা যায়, চে গুয়েভারাকে যখন তার আস্তানা থেকে বিশ্বাসঘাতক রাখালের কারণে ধরা হয়, তখন এক সৈনিক বিস্ময়ে সেই রাখালকে প্রশ্ন করেছিল—

“কীভাবে তুমি এমন একজন মানুষকে বিশ্বাসঘাতকতা করতে পারলে, যিনি সারা জীবন তোমার অধিকার ও স্বাধীনতার জন্য লড়াই করেছেন?!”

রাখাল নির্লিপ্তভাবে উত্তর দিয়েছিল—

“তার যুদ্ধ আমার ভেড়াগুলোকে ভয় পাইয়ে দিত।”



এর বহু বছর আগে মিশরে মহান সেনানায়ক মোহাম্মদ করীম নেপোলিয়নের ফরাসি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন।

শেষ পর্যন্ত তিনি বন্দি হলেন এবং আদালত তাঁকে মৃত্যুদণ্ড দিল।

কিন্তু নেপোলিয়ন তাঁকে ডেকে বলল—

“আমি এমন একজন বীরকে হত্যা করতে চাই না, যিনি সাহসের সঙ্গে নিজের মাতৃভূমি রক্ষা করেছেন। ইতিহাস যেন আমাকে বীর-ঘাতক হিসেবে না চেনে। তাই আমি তোমাকে ক্ষমা করব, যদি তুমি আমার সেনাদের ক্ষতির জন্য দশ হাজার স্বর্ণমুদ্রা ক্ষতিপূরণ দিতে পারো।”

করীম হেসে উত্তর দিলেন—

“আমার কাছে এত অর্থ নেই। তবে ব্যবসায়ীরা আমাকে এক লক্ষেরও বেশি স্বর্ণমুদ্রা ধার দিয়েছে।”

নেপোলিয়ন তাঁকে কিছু সময় দিল। করীমকে শৃঙ্খলিত অবস্থায় সৈন্যদের পাহারায় বাজারে আনা হলো, আশায় যে যাদের জন্য তিনি জীবন বিসর্জন দিয়েছেন, তারা এগিয়ে আসবে।

কিন্তু কোনো ব্যবসায়ী সাহায্যের হাত বাড়াল না। বরং তারা অভিযোগ করল যে আলেকজান্দ্রিয়ার ধ্বংস ও তাদের দুর্দশার জন্য করীমই দায়ী।

মনোবল ভেঙে যাওয়া করীম নেপোলিয়নের কাছে ফিরে গেলেন। তখন নেপোলিয়ন বলল—

“আমি তোমাকে হত্যা করব না এজন্য যে তুমি আমাদের বিরুদ্ধে লড়েছ, বরং এজন্য যে তুমি নিজের জীবন উৎসর্গ করেছ এক কাপুরুষ জাতির জন্য, যারা স্বাধীনতার চেয়ে ব্যবসাকে বেশি ভালোবাসে।”



মোহাম্মদ রশীদ রিদা এ ঘটনার সারমর্ম এভাবেই ব্যক্ত করেছিলেন—

“যে মানুষ অজ্ঞ জনগণের জন্য দাঁড়ায়, সে যেন অন্ধদের পথ দেখাতে নিজের শরীরকে আগুনে জ্বালিয়ে দেয়।

Collected.

_______________________

আমরাও সেই রকম হতভাগ্য অকৃতজ্ঞ জাতি।

15/10/2025
15/10/2025

(উস্তাদদের সাথে বেয়াদবি ও সমালোচনার পরিণতি)

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

শিক্ষক হলেন আলোকিত প্রদীপ, যিনি নিজের জ্ঞান ও অভিজ্ঞতা বিলিয়ে দিয়ে অন্যের অন্তরে আলোর সঞ্চার করেন।
যে ছাত্র তার উস্তাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা হারিয়ে ফেলে, সে মূলত নিজের ভাগ্য ও ঈমানের আলো নিভিয়ে ফেলে।

হযরত আলী (রাঃ) বলেছেন—

من علّمني حرفاً فهو مولاي، إن شاء باع وإن شاء أعتق
অর্থ: “যে আমাকে একটি অক্ষরও শিক্ষা দিয়েছে, সে আমার উপর অধিকার রাখে—
সে চাইলে আমাকে বিক্রি করবে, চাইলে মুক্ত করবে।”
(ইমাম জারীর তাবারী, বায়হাকী প্রমুখের বর্ণনায় উল্লিখিত)

এই মহান উক্তি থেকেই বোঝা যায়— শিক্ষক শুধু শ্রদ্ধার নয়, বরং এক প্রকার আধ্যাত্মিক পিতা।

শেখ সাদী (রহঃ) বলেছেন—

> “যে ছাত্র উস্তাদদের সমালোচনা করবে, তারা চারটি বিপদে পড়বে—
(১) যা শিখছে সব ভুলে যাবে,
(২) দুনিয়ার রিজিক কমে যাবে,
(৩) যৌবনে মৃত্যু আসবে,
(৪) বেইমান অবস্থায় মৃত্যু হবে।”
(গুলিস্তান / বুস্তান – শেখ সাদী)

হযরত আনাস (রাঃ) হতে বর্ণিত—
রাসূলুল্লাহ ﷺ বলেছেন,

لَيْسَ مِنَّا مَنْ لَمْ يُوَقِّرْ كَبِيرَنَا، وَيَرْحَمْ صَغِيرَنَا، وَيَعْرِفْ لِعَالِمِنَا حَقَّهُ
অর্থ: “সে আমাদের দলভুক্ত নয়, যে বয়োজ্যেষ্ঠকে সম্মান করে না, কনিষ্ঠকে দয়া করে না এবং আলেমের অধিকার চিনে না।”
(সুনান আবু দাউদ: ৪৯৪৩, মুসনাদে আহমদ)

ইমাম গাযযালী (রহঃ) বলেন—

যে ছাত্র তার উস্তাদের সাথে বেয়াদবি করে, সে কখনোই বিদ্যার নূর পায় না।
(ইহইয়াউ উলুমুদ্দীন)

তাই, প্রিয় ছাত্রসমূহ!
উস্তাদের প্রতি কটুক্তি, সমালোচনা বা বেয়াদবি করা কোনো সামান্য বিষয় নয়।
এতে জ্ঞানের বরকত চলে যায়, অন্তরে কালিমা পড়ে, এবং দুনিয়া-আখেরাতে ক্ষতির দরজা খুলে যায়।

উপদেশ:
তোমার উস্তাদ তোমার জন্য দোয়ার হাত তোলে,
আর যদি তুমি তার বিপরীতে জিহ্বা তোলো—তবে বুঝে নাও, তুমি নিজের কপাল পোড়াচ্ছো!

আল্লাহ তায়ালা আমাদের সকলকে উস্তাদ, আলেম, মুরব্বী ও অভিভাবকদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও আনুগত্যের মাধ্যমে দ্বীনী বরকত অর্জনের তাওফীক দান করুন।
আমীন।

(কপি পোস্ট)

Want your school to be the top-listed School/college in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


GARIBARJHEEL
Chittagong
4397

Opening Hours

Monday 10:00 - 16:00
Tuesday 10:00 - 16:00
Wednesday 10:00 - 16:00
Thursday 10:00 - 16:00
Saturday 10:00 - 16:00
Sunday 10:00 - 16:00