12/09/2026
একটি রোবট কীভাবে তৈরি হয়, জানো?
হয়তো কোনো একদিন তুমি একটা ছোট্ট তার আর ব্যাটারি দিয়ে এলইডি (LED) বাতি কৌতূহল নিয়ে জ্বালিয়েছিলে। মনে হয়েছিল— "বাহ, বাতিটা তো জ্বলছে!"
কিন্তু তারপর? কীভাবে সেই সাধারণ ইলেকট্রিক কারেন্ট একটা রোবটের চাকা ঘুরিয়ে দেয়? কীভাবে একটা রোবটিক আর্ম বুঝতে পারে তাকে কোন কোণে কতটুকু বাঁকতে হবে? আর সবশেষে... কীভাবে পাইথন (Python) বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) ব্যবহার করে সেই রোবটকে নিজের বুদ্ধিতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়? 💡🤖
অনেকেই ভাবো— "আমি তো মাত্র হাইস্কুল বা পলিটেকনিকে পড়ি, এসব ভারী ভারী অ্যাডভান্সড জিনিস কি আমার পক্ষে শেখা সম্ভব?"
উত্তর হলো: ১০০% সম্ভব!
তোমাদের টেকনোলজির এই জাদুকরী দুনিয়ায় হাতে-কলমে নিয়ে আসতেই আমরা AKKUPI Robotics & Code Club নিয়ে এসেছি সম্পূর্ণ বিনামূল্যে ফ্রী ওপেন বুটক্যাম্প: RoboByte: Building Smart Machines from Circuits to AI
এই বুটক্যাম্পে আমরা কী কী শিখব?
আমাদের এই লার্নিং জার্নিটা সাজানো হয়েছে তিনটি মূল ধাপে:
১) ইলেকট্রনিক্স ও রোবোটিক্সের বেসিক:
ভোল্টেজ, কারেন্ট, ওহমের সূত্র থেকে শুরু করে সার্কিট ডিজাইনিং। ট্রানজিস্টর, MOSFET, এবং H-Bridge ব্যবহার করে মোটর ও অ্যাকচুয়েটর কন্ট্রোল। PWM দিয়ে মোটর স্পিড ও সারভো মোটর সঠিক কোণে ঘোরানোর টেকনিক। ফ্লাইব্যাক ডায়োড, ভোল্টেজ রেগুলেটর এবং মাল্টিমিটার দিয়ে ট্রাবলশুটিং।
২) পাইথন অ্যান্ড ডাটা সায়েন্স:
পাইথনের একদম বেসিক থেকে অ্যাডভান্সড প্রোগ্রামিং কনসেপ্ট। ডাটা প্রসেসিং, অ্যানালাইসিস এবং অটোমেশন প্রজেক্ট।
৩) মেশিন লার্নিং ও এআই (AI):
রিয়েল-ওয়ার্ল্ড কেস স্টাডি ও প্র্যাকটিক্যাল প্রজেক্ট। হার্ডওয়্যার এবং স্মার্ট অ্যালগরিদমের মেলবন্ধনে বুদ্ধিমান মেশিন তৈরি!
🎯 কাদের জন্য এই বুটক্যাম্প?
হাইস্কুল, কলেজ এবং পলিটেকনিক ইনস্টিটিউটের সেইসব স্বপ্নবাজ শিক্ষার্থীদের জন্য— যারা কেবল টেকনোলজি ব্যবহার করতেই ভালোবাসে না, বরং নতুন কিছু তৈরি করতে চায়!
সার্কিটের প্রথম তার যুক্ত করা থেকে শুরু করে এআই-এর প্রথম কোড লেখা— পুরো যাত্রায় আমরা থাকব একসাথে!
👉 রেজিস্ট্রেশন করতে:
https://forms.gle/cxPgGPCEm5bZWEJH6