Active-93 B.H.S

Active-93 B.H.S

Share

BHATIARY HAZI T.A.C HIGH SCHOOL.

23/12/2024
13/04/2024

পুরুষ মানুষের পুরুষত্ব হলো টাকায়।আমার টাকা আছে আমার কদর আছে,সন্মান আছে। টাকা নেই কদরও নেই, সন্মানও নেই। পুরুষ মানুষের সৌন্দর্য প্রেম কিংবা এক মাত্র প্রেমিকা টাকা। যে পুরুষের টাকার পাহাড়ে ঘুমায় তার গায়ের তলায় ভালবাসা জেগে থাকে। টাকাই আপনার ভালবাসাকে রাতের অন্ধকারে পাহারা দেয়।

আপনি পুরুষের টাকা আছে, সমাজ, পরিবার, আত্মীয় স্বজন,বন্ধুবান্ধব, এমনকি রাষ্ট্রও আপনার মাথায় হাত বুলাবে। আপনি যত টাকার মালিক আপনার বীরত্বের জায়গাটা ততো উঁচু।

পুরুষ মানুষ টাকা দিয়ে ভালবাসা কিনতে পারে। পৃথিবীতে মায়ের ভালবাসার সাথে কারো তুলনা হয় না, সেখানেও টাকাই দামী কাগজ। ধরুন আপনারা দুই ভাই এক ভাইয়ের কোন রকম সংসার চলে যায়,আর আপনি টাকার বিছানায় ঘুমান। তখন দেখবেন ভালবাসার ভাগ দুই ভাইয়ের মাঝে এমননি কম বেশি হয়ে যাবে।

ধরুন আপনি একটা মেয়েকে প্রচন্ড ভালবাসেন,মেয়েটাও আপনাকে ভালবাসে। মেয়েটার পরিবার সবই জানে।আপনি মেয়েটাকে ছাড়া বেঁচে থাকলেও লাশ হয়ে বাঁচবেন৷ মেয়েটাকে বিয়ের জন্য প্রস্তাব দেন তখন দেখবেন সেখানেও আপনি পুরুষ টাকায় দামী। টাকা থাকলে আপনার ভালবাসার মানুষকে হাসি মুখে ঘরে তুলে নিতে পারবেন। আর টাকা পয়সা না থাকলে, আপনাকে ব্যর্থতার বোঝা মাথায় করে চোখের জল দিয়ে অন্য কারো সঙ্গে, প্রিয়তমার উজ্জ্বল ভবিষ্যৎ চেয়ে চেয়ে দেখতেই হবে।।

আপনার কোন আত্মীয় বাড়িতে বেড়াতে যান, আপনার পকেটের টাকা দেখেই চেয়ারের ধুলো মুছে বসতে দিবে। তারপর মিষ্টি কথার আসর জমিয়ে দিয়ে।আপনার জন্য মোরগ পোলাও রান্না হবে।আর আপনার পকেটে টাকা নেই, আপনি দাঁড়িয়ে থাকার উপর দেখবেন আপনার বাড়ি ফেরার টিকিট ধরিয়ে দিবে।।

যে বন্ধুটার পিছনে আপনি টাকা খরচ করছেন,কিছুদিন টাকা খরচ করা বন্ধ করে দেন, তখন দেখবেন সেই বন্ধুটা আপনার নোটিশেও আর পাত্তা দিচ্ছে না।

আপনার সন্তানকে ভালো স্কুলে পড়াশোনা করাতে চান সেখানেও টাকার চেনা মুখ আপনি। চাকরি বাজারে যাবেন সেখানেও আপনার ভালো রেজাল্টের ভারী ডিগ্রির এক পাশে রেখে টাকার ব্যাগ খুজবে।
আপনার পরিবারের যে মানুষটা আপনাকে বেশি জানে, বুঝে, আপনার সেই স্ত্রীকে এক বেলা থেকে দুই বেলা না খাইয়ে রেখে দেখুন, সেও আপনাকে কথার পা দিয়ে লাথি মারবে।

আপনি পুরুষ পৃথিবীতে টাকাতেই দামী। নারী সৌন্দর্য, রুপ তার অলংকারে আর পুরুষ সৌন্দর্য টাকায়। টাকা নেই আপনি পুরুষ পৃথিবীতে শূন্য ফাঁকা এবং ফাপা।

27/03/2024

দুনিয়াতে যার সম্পদ কম আখেরাতে তার হিসাব ও কম।এটা জানার পর নিজেকে খুব সুখী মনে হচ্ছে।

07/03/2024

যোহরের নামাজের পর ইমাম সাহেব বললেন, সন্মানিত মুসল্লিগণ, আমি আপনাদের উদ্দেশ্যে একটা জরুরী বিষয়ে কথা বলতে চাই। আপনাদেরকে একটা টেক্সট পরে শোনাবো, জাস্ট কয়েক মিনিট মিনিট সময় নিব । একটু ধৈর্য্য ধরে শুনবেন কাইন্ডলি।

টেক্সটটা এরকম...............

"শায়েখ, আমার এক নিকটাত্নীয় মারা গিয়েছেন এক বছরের কাছাকাছি হতে চলল। শুরুতে উনার সাথে সম্পর্ক ভালো থাকলেও শেষের কয়েক বছর নানা কারনে সম্পর্কটা খারাপ হয়ে যায়। এ সময়টায় উনি উনার আচরণ, কথা-বার্তা এবং নানা কর্মকান্ড দিয়ে আমাদেরকে অনেক কষ্ট দিয়েছেন, অনেক জুলুম করেছেন। যদিও উনাকে কবর দেয়ার সময় বলেছি আল্লাহ্‌ যেন উনাকে মাফ করে দেন কিন্তু যখন উনার আচার-আচরনগুলো মনে পড়ে যায় তখন মন থেকে অভিশাপ চলে আসে। মনে হয়, আল্লাহ্‌ যেন তাঁর কবরের আযাব আরো বৃদ্ধি করে দেয়। আসলে এমনটা মনে করতে চাই না । এমনিতে চাই আল্লাহ্‌ যেন উনাকে মাফ করে দেন।কিন্তু এই ভাবনাটাকে নিয়ন্ত্রণও করতে পারি না। এমতাবস্থায় আসলে কি করা উচিত ? "

শায়েখ থামলেন। সবার দিকে তাকালেন। এরপর উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে বললেন,

-দেখুন মানুষের হক নষ্ট করার, মানুষের উপর জুলুম করার পরিণতি। মৃত্যুর পরও মানুষ অভিশাপ দিতে থাকে এবং মৃতের কবরের আযাব বৃদ্ধি হতে থাকে।

-মানুষ দুর্বল প্রাণী। সে চাইলেই কারো দ্বারা প্রাপ্ত আঘাতকে এত সহজে ভুলে যেতে পারে না। হয়ত মৃতদেহকে সামনে দেখে আবেগে বলে ফেলে মাফ করে দিয়েছি কিন্তু মনের কষ্ট সহজে দূর হয় না। প্রায়ই সময় তা মাথাচাড়া দিয়ে উঠে।

- আপনারা অনুগ্রহ করে এই সকল আচরন থেকে বেঁচে থাকার চেষ্টা করুন। কখনো সজ্ঞানে কোন মানুষের হোক নষ্ট করবেন না, হোক সে মুসলিম-অমুসলিম, আপনার কাছের অথবা দূরের মানুষ।

-বর্তমানে সহলশীলতা কমে গিয়েছে। মানুষের ধৈর্য্য কমে গেছে, ছাড় দেয়ার মানসিকতা নষ্ট হয়ে গিয়েছে। অনেক সময় কিছু কথা ছেড়ে দিয়ে সম্পর্ক ঠিক রাখা যায় । কিন্তু সবকিছুতে উচিত জবাব দিতে যেয়ে, প্রতিশোধপরায়ন হতে যেয়ে আমরা সম্পর্কগুলোকে নষ্ট করে ফেলছি। নিজেদেরকে বিচ্ছিন্ন করে ফেলছি।

- বান্দার হক খুবই মারাত্নক জিনিস। আপনার ইমান-আমলে ঘাটতি থাকলে আল্লাহ্‌ পাক চাইলে মাফ করে দিতে পারেন । কিন্তু কাউকে কষ্ট দিয়েছেন, কারো ক্ষতি করেছেন এই অপরাধ আল্লাহ্‌ মাফ করবেন না । একটা কুকুরকে বিনা কারনে কষ্ট দেয়ার কারনেও মানুষ জাহান্নামে যাবে সেখানে মানুষের মর্যাদা তো আরো উপরে। তাই সতর্ক হয়ে যাই। নিজেদেরকে বোঝাই, সংশোধন করি এবং নিয়ন্ত্রণ করি। অন্যথায় অনেক দেরি হয়ে যেতে পারে।

মুসল্লিরা সবাই চুপ। বোঝাই যাচ্ছে এ মহামারীতে কম-বেশি সবাই আক্রান্ত। এই পরিস্থিতি থেকে যেন নিজেদেরকে হেফাজত করতে পারি সেই দোয়া আল্লাহ্‌র কাছে সবাই করি।

06/03/2024

বামপাশের ভদ্রলোকের নাম বিল গেটস। ভদ্রলোক পৃথিবীর ৭ম ধনী ব্যক্তি। যার সম্পদের পরিমাণ প্রায় ১২৯ বিলিয়ন ডলার। বাংলাদেশের রিজার্ভ যদি ২৫ বিলিয়নও ধরি, তাহলে এমন প্রায় ৫টা বাংলাদেশের রিজার্ভের চেয়েও বেশি অর্থসম্পদ আছে তাঁর। তাঁর পরণে যে ব্লেজারটা দেখছেন, দেখলে আমাদের কাছে মনে হবে - এটা সবেমাত্র গুলিস্তান থেকেই কিনে এনেছেন কিংবা এটা ছাড়া কোন জামা ভদ্রলোকের নেই৷

পাশেরজন ফেইসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। যিনি বিশ্বের ৪র্থ ধনী লোক। যার সম্পদের পরিমাণ প্রায় ১৭৭ বিলিয়ন ডলার। যা ৭টা বাংলাদেশের রিজার্ভের চেয়েও বেশি। যেই জামাটি তিনি পরেছেন, মনে হবে- পরিবারের কোন নারী সদস্যের সালোয়ার কামিজ বানিয়ে যেই অবশিষ্টাংশ বাকি ছিল, সেটা দিয়েই জামাটা বানিয়েছে। (দুইজন আম্বানির পুত্রের বিয়ের দাওয়াতে এসে ছবিটি তুলেছেন।)

অথচ পৃথিবীর সব বড়বড় পোশাক ব্রান্ড কিনে ফেলার মতো সামর্থ্য থাকলেও পোশাকআশাকে তারা একদম সাধারণ! এটাই বোধহয় সবচেয়ে বড় উদাহরণ যে, পোশাক কারোর যোগ্যতার মাপকাঠি হতে পারে না।

কোন এক ভদ্রলোক বলেছিলেন - আপনি যদি এমন যোগ্যতাসম্পন্ন কেউ না হোন, কিন্তু দামী আইফোন কিনে হাতে নিয়ে ঘুরেন, তাহলে মানুষ আইফোনের দিকেই তাকাবে। কিন্তু, আইফোন কোম্পানির মালিক যদি রাস্তায় হাঁটে তাহলে মানুষ তাঁর দিকেই তাকাবে!

এবার চিন্তা করুনঃ আপনার এলাকার কোন ধনী লোক কারো বিয়ে খেতে গিয়ে এমন জামা পড়েছে, তাহলে লোকজন ঠিক কি বলবে?

- পোশাক যোগ্যতার মাপকাঠি নয়৷

07/01/2024

S. M. Al Mamun ভাই এ বিজয়ের খুশিতে SHEEMA GROUP পরিবারের পক্ষ থেকে WELL FOOD থেকে ৫০০KG মিষ্টি পাঠিয়েছেন উনার বাড়িতে।

Photos from Active-93 B.H.S's post 07/01/2024

মামুন ভাই এর বিজয়ী হওয়ার খুশিতে SHEEMA GROUP এর অন্যতম ডাইরেক্টর আশরাফ উদ্দিন বাপ্পী সাহেব এর পক্ষ থেকে well food থেকে ৫০০ KG মিষ্টি পাঠিয়েছেন মামুন সাহেব এর বাড়ীতে।

07/01/2024

ভোট নিয়ে কিছু লোকেরা ফেইসবুকে পুরাতন ফেইক ভিডিও দিয়ে বিভ্রান্তি ছরাচ্ছেন,এদের থেকে সাবধান থাকুন।পাগলা কুকুর থেকে দূরে থাকুন।

07/01/2024

বাংলার জনগণের ভোট দেওয়ার উচ্ছাশ দেখে মনে হচ্ছে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে শেখ হাসিনা সরকার, পুনরায় দেশ পরিচালনার দায়িত্ব পেতে পারে ইনশাআল্লাহ।

07/01/2024

সকলকেন্দ্রে স্বপ্রনোদিত ও উৎফুল্ল ভোটার উপস্থিতি দেখে বোঝাযাচ্ছে,বিগত সরকারের উপর জনগনের আস্থা আছে। হয়তোবা নৌকার জয় অবশ্যম্ভাবী।

04/01/2024

→শিক্ষণীয় পোস্ট←
---------------------
এক ধনী আর আল্লাহভীরু বৃদ্ধ
লোক একদিন নিজের সন্তানকে
ডেকে বলল:
আমার বয়স হয়েছে, যেকোন দিন আমাকে চলে যেতে হবে
আল্লাহ'র কাছে । আমার একটা
শেষ অনুরোধ আছে তোমার
কাছে, আমি মারা গেলে
গোছলের পর যখন কাফন পরানো
হবে, আমার পুরাতন মোজা গুলো আমাকে পরিয়ে দিও।
ছেলে বলল: এটাতো কোন বড়
চাওয়া না। আমি তোমার শেষ
ইচ্ছা পুরন করব।
এর কিছুদিন পর লোকটি মারা
গেল। আত্মীয়, পড়শী সবাই আসল
শেষবারের মত দাফনে অংশ
নিতে। কাফন পরানো শেষ হলে
শোকে কাতর ছেলের হঠাৎ মনে
হল বাবা'র শেষ ইচ্ছের কথা,
আর তখনি বাবার পুরাতন মোজা খুজে নিয়ে আসলো।
কিন্তু মোজা পরাতে সবাই
বাধা দিল। সবাইকে অনেক
অনুরোধ করলেও কেউ রাজী
হলনা না। কারণ তিন টুকরা
সাদা কাপড় ছাড়া আরকিছু দেয়া মুসলমানদের দাফনের
নিয়মে নেই।
কিন্তু ছেলে অনড় বাবার ইচ্ছা
পুরনে।
এমনসময় তার বাবা'র এক বন্ধু
এগিয়ে এসে ওকে বলল: গতকাল তোমার বাবা আমাকে একটা
চিঠি দিয়ে বলেছিল, সে
মারা গেলে আমি যেন এটা
তোমাকে জানাজা'র সময়
দেই।
ছেলে অবাক হয়ে চিঠি নিল আর পড়তে লাগল....
"... আমি আমার সব সম্পদ
ছেড়ে চলে গেলাম। আমি
জানি তুমি এখন আমার শেষ
ইচ্ছা পুরণ করতে চেষ্টা করছ।
কিন্তু শত চেষ্টা করেও তুমি আমাকে একটা পুরোনো মোজা
দিতে পারলেনা!!
এটাই নিয়ম। একদিন তোমাকেও
আমার মত সব সম্পদ, আত্মীয়,
বন্ধু সবাইকে ছেড়ে আসতে
হবে- সেদিন তুমিও শুধু তোমার ভাল কাজ আর আল্লাহর হুকুম যা
তুমি পালন করবে সেগুলো নিয়ে
আসতে পারবে। এছাড়া একটা
মোজাও আনতে পারবেনা।
নিজের নফসের অনুুসরণ করোনা,
আল্লাহ'র সন্তুষ্টি'র চেষ্টা করলে- উভয় জীবনই সন্মানিত
হবে। নামাজ বাদ দিও না আর
মনে রেখো গরীব, ইয়াতীম
দেরও তোমার সম্পদে হক
আছে"।..আল্লাহ আমাদের সবাই কে নামাজ পরার তৌফিক দান করুক' আমিন

Want your school to be the top-listed School/college in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Bhatiary, Sh*takund, Ctg
Chittagong
4315