পৌর শহীদ স্মৃতি একাডেমী

পৌর শহীদ স্মৃতি একাডেমী গুনগত শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে।

এসএসসি পরীক্ষা- ২০২৬আসন বিন্যাস- লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
20/04/2026

এসএসসি পরীক্ষা- ২০২৬
আসন বিন্যাস- লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

২০২৭ সালের এস এস সি পরীক্ষার বিষয় ভিত্তিক নম্বর বিভাজন ও মূল্যায়ন নির্দেশিকা।
01/04/2026

২০২৭ সালের এস এস সি পরীক্ষার বিষয় ভিত্তিক নম্বর বিভাজন ও মূল্যায়ন নির্দেশিকা।

সতর্কীকরণ বিজ্ঞপ্তি
30/03/2026

সতর্কীকরণ বিজ্ঞপ্তি

📢 এসএসসি ২০২৬ পরীক্ষায় নতুন নির্দেশনা!২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূ...
26/03/2026

📢 এসএসসি ২০২৬ পরীক্ষায় নতুন নির্দেশনা!

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ড।

🎯 মূল নির্দেশনা:
👉 প্রতিটি পরীক্ষা কেন্দ্রে বাধ্যতামূলকভাবে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে।
👉 পরীক্ষার সময় ধারণকৃত ভিডিও সংরক্ষণ করতে হবে।
👉 পরীক্ষার পর নির্ধারিত সময়ের মধ্যে বোর্ডে ভিডিও ফুটেজ প্রেরণ করতে হবে।

📌 এই উদ্যোগের মাধ্যমে পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করা এবং নকল প্রতিরোধে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

🔴 সতর্ক বার্তা:
শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলকে অনুরোধ—নিয়ম মেনে পরীক্ষায় অংশগ্রহণ করুন এবং একটি সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশ গড়ে তুলতে সহযোগিতা করুন।

📚 স্বচ্ছতা ও নৈতিকতাই হোক আমাদের শক্তি

25/03/2026

শিক্ষায় রূপান্তরের ১৮০ দিনের অভিযাত্রা

✪বদলে যাবে শ্রেণিকক্ষ
✪সামনে কঠিন পরীক্ষা

✪ওয়ান টিচার, ওয়ান ট্যাব
✪মাল্টিমিডিয়া ক্লাসরুমের বিস্তৃতি বাধ্যতামূলক
✪তৃতীয় ভাষা শিক্ষা সবার জন্য
✪কারিগরি শিক্ষা
✪'ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি' কর্মসূচি
✪বিনামূল্যে স্কুল ড্রেস ও কেডস বিতরণ
✪বিদেশে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীঋণ
✪হাফেজে কোরআনের স্বীকৃতি ও সম্মাননা
✪সব শিক্ষকের প্রশিক্ষণ নিশ্চিতকরণ
✪'জুলাই' শহীদ ও আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষা

দেশের শিক্ষাব্যবস্থাকে আধুনিক, অন্তর্ভুক্তিমূলক ও দক্ষতাভিত্তিক কাঠামোয় রূপান্তরের লক্ষ্যে এক উচ্চাভিলাষী কর্মপরিকল্পনা ঘোষণা করা হয়েছে। শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ঘোষণা করেছেন ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচি। এটি ভবিষ্যৎ প্রজন্ম গঠনের একটি সুদূরপ্রসারী রূপরেখা। 'জুলাই বিপ্লব'-পরবর্তী বাস্তবতায় শিক্ষাকে যুগোপযোগী করার এই 'পরিকল্পনা যত বড়ই হোক, বাস্তবায়নই শেষ কথা। সেখানেই নির্ধারিত হবে এর প্রকৃত সাফল্য'- বলে মনে করেন শিক্ষা-সংশ্লিষ্টরা।

রূপান্তরের রূপরেখা ঘোষিত পরিকল্পনায় অন্তত ৩ ডজন কৌশলগত উদ্যোগ অন্তর্ভুক্ত করা হয়েছে; যা স্বল্পমেয়াদে ১৮০ দিন, মধ্যমেয়াদে এক বছর এবং দীর্ঘমেয়াদে পাঁচ বছরে বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। শিক্ষা খাতের সার্বিক উন্নয়ন ও আধুনিকায়নের জন্য নেওয়া এই উদ্যোগগুলোর মধ্যে রয়েছে- 'ওয়ান টিচার, ওয়ান ট্যাব' কর্মসূচির মাধ্যমে শিক্ষকদের প্রযুক্তিনির্ভর করে তোলা, মাল্টিমিডিয়া ক্লাসরুমের বিস্তৃতি, বাধ্যতামূলক তৃতীয় ভাষা শিক্ষা এবং সবার জন্য কারিগরি শিক্ষার সুযোগ নিশ্চিত করা। পাশাপাশি 'ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি' কর্মসূচির মাধ্যমে পরিবেশ সচেতনতা গড়ে তোলা, শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্কুল ড্রেস ও কেডস বিতরণ এবং বিদেশে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীঋণ সুবিধা চালুর পরিকল্পনাও রয়েছে। ধর্মীয় শিক্ষায় অবদান রাখা হাফেজে কোরআনের স্বীকৃতি প্রদান, সকল শিক্ষকের প্রশিক্ষণ নিশ্চিত করা এবং 'জুলাই' আন্দোলনে শহীদ ও আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার সুযোগ নিশ্চিত করাও এই কর্মপরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ।

শুধু প্রযুক্তিনির্ভর পরিবর্তন নয়, শিক্ষাকে আনন্দময় ও কার্যকর করতে 'লার্নিং উইথ হ্যাপিনেস', কারিগরি প্রশিক্ষণ, মিড-ডে মিল এবং নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার মতো উদ্যোগও এতে অন্তর্ভুক্ত হয়েছে। একই সঙ্গে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য শিক্ষার সুযোগ সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
গুণগত শিক্ষার সম্ভাবনা: বিশ্লেষকদের মতে, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে শিক্ষাব্যবস্থায় গুণগত পরিবর্তন আসতে পারে। প্রযুক্তিনির্ভর পাঠদান শিক্ষাকে আরও সহজ, আকর্ষণীয় ও ইন্টারেক্টিভ করে তুলবে। ফলে শিক্ষার্থীরা বইনির্ভর জ্ঞানের বাইরে গিয়ে বাস্তবমুখী দক্ষতা অর্জনের সুযোগ পাবে।

কারিগরি ও দক্ষতাভিত্তিক শিক্ষার প্রসার কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরি করতে পারে। পাশাপাশি দরিদ্র শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে সুবিধা ও সামাজিক সহায়তা শিক্ষাক্ষেত্রে বৈষম্য কমিয়ে আরও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরি করবে।

চ্যালেঞ্জ বাস্তবায়নই মূল পরীক্ষা। তবে এত বড় পরিকল্পনার বাস্তবায়ন সহজ নয়। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করা। এর পাশাপাশি দক্ষ শিক্ষক ও জনবল তৈরি, গ্রাম-শহরের ডিজিটাল বৈষম্য দূর করা এবং কার্যকর মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশেষজ্ঞরা মনে করেন, পরিকল্পনার পরিসর যত বড়, বাস্তবায়নের জটিলতাও তত বেশি। সমন্বয়ের ঘাটতি বা দুর্বল তদারকি পুরো উদ্যোগের সফলতাকে বাধাগ্রস্ত করতে পারে।

উত্তরণের পথ চ্যালেঞ্জ মোকাবিলায় ধাপে ধাপে বাস্তবায়ন, শিক্ষক প্রশিক্ষণ জোরদার, বেসরকারি খাতের সম্পৃক্ততা বৃদ্ধি এবং ডিজিটাল অবকাঠামো উন্নয়ন জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে শক্তিশালী মনিটরিং আবশ্যক।

25/03/2026

পৌর শহীদ স্মৃতি একাডেমী এর সকল শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে বিদ্যালয়ে নিম্নলিখিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সময়: সকাল ৯.০০ টা
কর্মসূচি :-
১. জাতীয় পতাকা উত্তোলন
২. প্রতিযোগিতা (রচনা, কবিতা আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা)
৩. আলোচনা ও পুরষ্কার বিতরণ
৪.দোয়া ও মোনাজাত

উক্ত কর্মসূচিতে বিদ্যালয়ের সম্মানিত সকল শিক্ষক ও শিক্ষার্থীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশ প্রদান করা হলো।

আদেশক্রমে,
মোঃ আওলাদ হোসেন চৌধুরী
প্রধান শিক্ষক
পৌর শহীদ স্মৃতি একাডেমী
সদর,লক্ষ্মীপুর।

20/03/2026
রমজানের আগে ছিল ৮৫০ টাকা, রমজানে ৯০০ টাকা, ঈদ উপলক্ষে হাজার টাকা। ইচ্ছে মতো দাম বাড়াচ্ছে ব্যবসায়ীরা। নজরদারি নেই প্রশাসন...
20/03/2026

রমজানের আগে ছিল ৮৫০ টাকা, রমজানে ৯০০ টাকা, ঈদ উপলক্ষে হাজার টাকা। ইচ্ছে মতো দাম বাড়াচ্ছে ব্যবসায়ীরা। নজরদারি নেই প্রশাসনের।

ঈদকে সামনে রেখে লক্ষ্মীপুরে বেড়েছে গরুর মাংসের দাম। দুদিন আগেও প্রতিকেজি মাংসের দাম ছিল ৯০০ টাকা। রমজানের আগে বা...

20/03/2026

পৌর শহীদ স্মৃতি একাডেমীর সকল শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক ❤️

আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া। পৌর শহীদ স্মৃতি একাডেমীর জুনিয়র বৃত্তি পরীক্ষা -২০২৫ এ মেধা ও সাধারণ বৃত্তি প্রাপ্ত...
26/02/2026

আলহামদুলিল্লাহ
আল্লাহর কাছে শুকরিয়া।
পৌর শহীদ স্মৃতি একাডেমীর জুনিয়র বৃত্তি পরীক্ষা -২০২৫ এ মেধা ও সাধারণ বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সাথে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের ফুলের শুভেচ্ছা বিনিময়।
আল্লাহ তোমাদের ভবিষ্যতে আরো ভালো ফলাফল করার গৌরব অর্জন করার তৌফিক দান করুক।
পুনশ্চঃ টেলেন্টপুলে বৃত্তি পেয়েছে ৭জন আর সাধারণে বৃত্তি পেয়েছে ৬ জন।

Address

Near Dhaka Lakshmipur High Way
Chittagong
3700

Alerts

Be the first to know and let us send you an email when পৌর শহীদ স্মৃতি একাডেমী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to পৌর শহীদ স্মৃতি একাডেমী:

Shortcuts

Share